চীনের হেইলংচিয়াং প্রদেশে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসন ও পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে ৫ কোটি ইউয়ান তহবিল বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই তথ্য জানিয়েছে।
ধারাবাহিক ভারী বর্ষণের ফলে হেইলংচিয়াং প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরপরই এই তহবিল বরাদ্দ করা হলো।
এনডিআরসি জানিয়েছে, এই অর্থ মূলত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, পানি উন্নয়ন বা জলসেচ প্রকল্প এবং অন্যান্য অবকাঠামো পুনরুদ্ধারে ব্যবহার করা হবে। পাশাপাশি স্কুল ও হাসপাতালের মতো জনসেবামূলক স্থাপনাগুলো সংস্কারের মাধ্যমে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন প্রক্রিয়া ফিরিয়ে আনতেও এই তহবিল ব্যয় করা হবে।
সূত্র: সিএমজি