চীনে ১০ মাসে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে ৩.৭ শতাংশ

চীনে ২০২৬ সালের প্রথম ১০ মাসে বিদ্যুতের ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৯৪ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। এ সময়ে উচ্চপ্রযুক্তি ও সরঞ্জাম উৎপাদন খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য ৮ দশমিক ৫ শতাংশ।

সোমবার চীনের জাতীয় জ্বালানি প্রশাসন প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রাথমিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ, দ্বিতীয় খাতে ৩ দশমিক ৯ শতাংশ এবং তৃতীয় খাতে ৬ দশমিক ৮ শতাংশ।

শুধু অক্টোবর মাসেই চীনে মোট বিদ্যুতের ব্যবহার দাঁড়িয়েছে ৮৭১ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরের তুলনায় প্রবৃদ্ধির হারও বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ পয়েন্ট।

পরিসংখ্যান বলছে, চীনের উৎপাদন খাত ক্রমেই উচ্চপ্রযুক্তিনির্ভর, বুদ্ধিবৃত্তিক ও পরিবেশবান্ধব শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে।

সিএমজি