চীন ও লাটভিয়ার কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার ফোনালাপে অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রাজে। দু’দেশের সম্পর্ক জোরদারসহ নানা ইস্যুতে তাদের মধ্যে গভীর আলোচনা হয়।
ফোনালাপে লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রাজে জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে চীনের সহযোগিতার প্রশংসা করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মনে করিয়ে দেন, চীন ও লাটভিয়া ভৌগোলিকভাবে দূরে হলেও তাদের দীর্ঘদিনের সুসম্পর্ক আছে। লাটভিয়াকে দেয়া চীনের একতরফা ভিসামুক্ত সুবিধা দুই দেশের ক্রমবর্ধমান ট্রাস্ট ও সহযোগিতারই প্রমাণ বলেও তুলে ধরেন তিনি।
সূত্র: সিএমজি