জনস্বার্থ রক্ষায় প্রসিকিউটরেটের মামলা পরিচালনার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করেছে চীন। আজ (শুক্রবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রসিকিউটরেট কর্তৃক জনস্বার্থ মামলা পরিচালনা আইন’ পাস হয়। আইনটি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আইনটিতে মোট ৬টি অধ্যায় ও ৫৩টি ধারা রয়েছে। এতে সাধারণ বিধান, এখতিয়ার, মামলা দায়ের ও তদন্ত, মামলা পরিচালনা, বিচার, রায় কার্যকর এবং সম্পূরক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ আইনে প্রশাসনিক ও দেওয়ানি জনস্বার্থ মামলার আওতাভুক্ত ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থ মামলার ক্ষেত্রে প্রসিকিউটরেটের প্রস্তাবনার বিষয়বস্তু ও পদ্ধতি এবং অন্যান্য আইনের সঙ্গে এ আইনের সমন্বয়ের বিষয়গুলোও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএমজি