চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই ও ম্যাকাওয়ে একযোগে, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, গ্লোবাল ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এক্সপো (এআইই এক্সপো)। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
এবারের এক্সপো-তেও ‘এক প্রদর্শনী, দুই শহর’ মডেল অনুসরণ করা হবে। একে গ্রেটার বে এরিয়ার ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিংকে বিশ্বের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জানালায় পরিণত করার চেষ্টা করা হবে।
প্রথম এক্সপোর সাফল্যের ওপর ভিত্তি করে, দ্বিতীয় এআইই ইলেকট্রনিক্স এক্সপো আরও সম্প্রসারিত ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এতে এক হাজারেরও বেশি প্রযুক্তি সংস্থা এবং দেশ-বিদেশ থেকে ৫০ হাজার পেশাদার পরিদর্শকের সমাগম ঘটবে। সূত্র: সিএমজি