নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় শৃঙ্খলা তদারকি কমিশনের ২০তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন যুগে উচ্চতর মানদণ্ড ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা তদারকি কমিশনের প্রধান লি সি এই অধিবেশনে ভাষণ দেন।

অধিবেশনে উচ্চতর মানদণ্ড এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন যুগে দুর্নীতি দমনের চীনা পথ অনুসরণ এবং শৃঙ্খলা তদারকি কাজের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।

অধিবেশন ২০২৬ সালের প্রথমার্ধের শৃঙ্খলা তদারকি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক তদারকি জোরদার, নেতৃত্ব পরিবর্তনে কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দুর্নীতি দূর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সূত্র: সিএমজি বাংলা