মার্চ ১৭: ১৫ থেকে ১৬ মার্চ পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনায়, অগ্রগতি সাধিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার প্রতিনিধি ও উপমন্ত্রী লি ছেং কাং এ তথ্য জানান।
তিনি বলেন, দু’দেশের প্রতিনিধিরা আন্তরিক, গভীর ও গঠনমূলক আলোচনা করেছেন এবং কিছু বিষয়ে দু’পক্ষের মধ্যে প্রাথমিক মতৈক্যও হয়েছে। পরামর্শ ও আলোচনার এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লি বলেন, নতুন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক শুল্ক এবং সংশ্লিষ্ট শুল্কব্যবস্থা স্থগিত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পক্ষ তাদের সর্বশেষ শুল্কব্যবস্থার সমন্বয় ও বিবেচনার কথা তুলে ধরেছে এবং এ থেকে সৃষ্ট অনিশ্চিয়তার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে চীন। তবে, দু’পক্ষ একমত হয়েছে যে, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।
লি আরও বলেন, যে-কোনো একতরফা তদন্তের বিরোধিতা করে চীন। এমন তদন্ত চীন-মার্কিন স্থিতিশীল আর্থ-বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে, চীন যাতে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট তদন্তের অগ্রগতির ওপর নজর রাখবে চীন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চীনের বৈধ স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি, মার্কিন পক্ষ প্রতিশ্রুতি মেনে চলে, চীনের সাথে যৌথ প্রচেষ্টা চালাবে বলে আশা করে বেইজিং। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)