বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় কিউবার প্রতি চীনের সমর্থন অব্যাহত: মুখপাত্র

জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় চীন কিউবাকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখবে। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত কিউবা-বিষয়ক একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লিন বলেন, “কিউবার সাথে চীনের সম্পর্ক উন্মুক্ত ও স্বচ্ছ; এতে কোনো অপবাদ বা কালিমা লেপনের সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যেন তারা বারবার অন্যদের হেয় করা এবং ‘চোর হয়ে চোর ধরা’র মতো নাটক বন্ধ করে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় চীন কিউবাকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখবে।”

সূত্র: সিএমজি বাংলা