বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে জাপানি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ (শনিবার) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘প্রথম শ্রেণীর’ যুদ্ধাপরাধীদের সমাধি ইয়াসুকুনি-তে, ‘মাসাকাকি’ শীর্ষক আনুষ্ঠানিক নৈবেদ্য নিবেদন করেন। জাপানের জিজি প্রেস এ তথ্য জানিয়েছে।

ইয়াসুকুনি সমাধিতে আজ (শনিবার) থেকে তিন দিনব্যাপী শরতের উত্সব শুরু হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘকাল ধরে কিছু জাপানি রাজনীতিবিদ ও সংসদসদস্য, বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে আসছে জাপানের বহু শান্তিকামী মানুষ ও আন্তর্জাতিক সমাজ।

সূত্র: সিএমজি