বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত ইয়োটোভা; অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং

বুলগেরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইলিয়ানা ইয়োটোভাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সি চিন পিং বলেন, নয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী বিশ্বের দ্বিতীয় দেশ হলো বুলগেরিয়া। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং পারস্পরিক কল্যাণ ও জয়-জয় সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বিভিন্ন পর্যায়ে এবং নানা ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কও ক্রমেই সমৃদ্ধ হয়েছে।

সি চিন পিং বলেন, চীন-বুলগেরিয়া সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। প্রেসিডেন্ট ইয়োটোভার সঙ্গে একযোগে কাজ করে দুই দেশকে নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে হাতে হাত রেখে এগিয়ে নিতে চান তিনি। একই সঙ্গে আরও ইতিবাচক, বাস্তবমুখী ও প্রাণবন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দুই দেশের জনগণের আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে চায় চীন।

সিএমজি