চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৬ চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস (সিফটিস)। বিশ্বের সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া নিবন্ধন শুরু হয়েছে সোমবার থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের সাংবাদিকরা অনলাইনে সিফটিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘জয়েন দ্যা ফেয়ার’ অপশনে ক্লিক করে মিডিয়া নিবন্ধন নির্বাচন করে নিবন্ধন করতে পারবেন।
পাঁচ দিনব্যাপী এবারের সিফটিস অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বেইজিংয়ে।
সাংবাদিকদের মিডিয়া পাস কখন এবং কীভাবে সংগ্রহ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে সিফটিসের অফিসিয়াল ওয়েবসাইটের মিডিয়া সেন্টার বিভাগে প্রকাশ করা হবে।
চীনের ক্রমবর্ধমান সেবা অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যে দেশটির ভূমিকার প্রেক্ষাপটে এবারের সিফটিসকে ঘিরে আন্তর্জাতিক ব্যবসায়ী ও গণমাধ্যমের আগ্রহও বাড়ছে।
সূত্র: সিএমজি