সম্প্রতি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শেনচেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করেছেন, যা আন্তর্জাতিক জনমতের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএন বিশ্বব্যাপী নেটিজেনদের পরিচালিত জরিপে দেখা গেছে, ৮৮.৩% উত্তরদাতা চীন-রাশিয়া-মার্কিন তিন দেশের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সহাবস্থানকে স্বাগত জানিয়েছেন, এবং ৮৩.৩% উত্তরদাতা মনে করেন যে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে মহাশক্তিগুলো অপরিহার্য ভূমিকা পালন করে।
পারস্পরিক শ্রদ্ধা মহাশক্তিগুলোর মধ্যে সম্পর্কের মৌলিক নীতি এবং বিভিন্ন দেশের শান্তিপূর্ণ সহাবস্থানকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। জরিপে ৯৩.৪% উত্তরদাতা এ বিষয়ে একমত পোষণ করেছেন, তারা মনে করেন পারস্পরিক শ্রদ্ধা, মতভেদ থাকলেও ঐক্য রক্ষা এবং যৌথ উন্নয়ন নতুন ধরনের মহাশক্তি সম্পর্কের অনুসরণীয় গুরুত্বপূর্ণ নীতি; ৮৮.৬% উত্তরদাতা মনে করেন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা মহাশক্তিগুলোর সম্পর্ক স্থিতিশীল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া ৮৯.৯% উত্তরদাতা উল্লেখ করেছেন, মহাশক্তিগুলোর মধ্যে মতভেদ অনিবার্য, তিন দেশের উচিত সংকট যোগাযোগ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভুল ধারণা কম হয়, মতভেদ নিয়ন্ত্রণে থাকে এবং ঘর্ষণ আরও না-বাড়ে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার এবং আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় মহাশক্তির দায়িত্ব পালন করে। ৭৭.৯% উত্তরদাতা বলেছেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী দেশ, তিন দেশের উচিত যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা দৃঢ়ভাবে রক্ষা করা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য রক্ষা করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের অর্জন সমুন্নত রাখা। এ ছাড়া উত্তরদাতারা সাধারণভাবে আহ্বান জানান, তিন দেশ আঞ্চলিক সংকট বিষয়ে ধারাবাহিকভাবে যোগাযোগ ও সমন্বয় জোরদার করুক, ‘সক্রিয়ভাবে মধ্যস্থতা চালিয়ে রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়া’, ‘সংশ্লিষ্ট পক্ষের সার্বভৌমত্বকে সম্মান করা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা’ এবং ‘আগুনে ঘি না ঢালা, সংঘাতপক্ষকে অস্ত্র না দেওয়া’— উত্তরদাতাদের প্রত্যাশিত তিনটি ক্ষেত্র যেখানে মহাশক্তিগুলোর ভূমিকা পালন করা উচিত।
মহাশক্তিগুলো এক থাকলে বিশ্ব শান্ত, মহাশক্তিগুলো সংঘর্ষে জড়ালে বিশ্ব অশান্ত। মহাশক্তিগুলোর সঠিক সহাবস্থানের নতুন পথ তৈরি করা তিন দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশা। মহাশক্তি সম্পর্কে চীনের ভূমিকার মূল্যায়নে বিশ্ব শান্তির রক্ষক ও স্থিতিশীল শক্তি, আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক ও সংস্কারের প্রবর্তক এবং ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোর স্বার্থের প্রতিনিধি শীর্ষ তিনে রয়েছে, উত্তরদাতারা মহাশক্তিগুলোর কীভাবে সঠিকভাবে সহাবস্থান করা উচিত এবং যৌথভাবে বিশ্ব শান্তির ভিত্তি স্থাপনে চীনের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।
এই জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রুশ প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এতে ১২ ঘণ্টার মধ্যে ৪,৯১৪ জন জরিপে অংশগ্রহণ ও মতামত প্রকাশ করেন।
সিএমজি