যুক্তরাজ্যের সাথে সরাসরি ফ্লাইট চালু চীনের সিয়ামেন এয়ারলাইন্সের

 

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি প্রথম যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু করেছে সিয়ামেন এয়ারলাইন্স। রোববার থেকে সিয়ামেন-লন্ডন রুট উদ্বোধনের মাধ্যমে এই পরিষেবা শুরু হয়।

২৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে ফ্লাইট ‘এমএফ৮২১’ রোববার ভোরে যাত্রা শুরু করে।

এক যাত্রী বলেন, বেইজিং বা শাংহাই হয়ে যাওয়ার চেয়ে সিয়ামেন হয়ে যাতায়াত করা অনেক বেশি সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী।

অন্য এক যাত্রী জানান, “আমার জন্য এটি প্রথম অভিজ্ঞতা। লম্বা যাত্রার ক্লান্তি এড়াতে এবং বিরতি নিতে এটা সবার জন্যই একটি চমৎকার পছন্দ।”

সপ্তাহে তিন দিন—বুধবার, শুক্রবার ও রোববার এই রুটে ফ্লাইট চলাচল করবে। প্রায় ১৩ ঘণ্টার এই ফ্লাইটে আগের কানেক্টিং রুটের তুলনায় প্রায় সাত ঘণ্টা সময় কম লাগবে।

সূত্র: সিএমজি