কিরগিজগিস্তানের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কিরগিজস্তানের রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে দু’দেশের নানাখাতে সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয়দেশই এর সুফল পাবে। রোববার বিকেলে দেশটির রাজধানী বিশকেকে পৌঁছান সি চিন পিং। শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২০২৬ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে তিনি দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন।
কিরগিজ মন্ত্রিসভার উপ-চেয়ারম্যান এরলিস্ট আকুনবেকভ বলেন, সফরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ সময় গুরুত্বপূর্ণ কয়েকটি সহযোগিতা চুক্তি সই হতে পারে, যা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে।
কিরগিজ-চীনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সোফিয়া আপায়েভা বলেন, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতাও আরও বাড়বে। বর্তমানে প্রতিবছর ৫০ জনের বেশি কিরগিজ শিক্ষার্থী চীনে পড়তে যাচ্ছে।
কিরগিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তেমির সারিয়েভের মতে, চীনের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে কিরগিজস্তান ও মধ্য এশিয়ার উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: সিএমজি