‘সিদ্ধান্ত’-এ সিপিসির চেতনা শক্তিশালী করাকে পূর্ণাঙ্গ কঠোর দলশাসনের মৌলিক কাজ হিসেবে উল্লেখ

৩০ অক্টোবর: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি আজ (শুক্রবার) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দলের ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রচার বিভাগের দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধান হু হ্যপিং বলেন, চীনা কমিউনিস্টদের দৃঢ় আদর্শিক চেতনাই দলের অগ্রগামিতা ও নিষ্কলুষতা বজায় রাখা এবং নেতৃত্বের সক্ষমতা ও শাসনক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দেয়।

তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে পূর্ণাঙ্গ কঠোর দলশাসন এগিয়ে নেওয়ার বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত’-এ ‘কমিউনিস্টদের চেতনা শক্তিশালীকরণ’কে কৌশলগত কর্মপরিকল্পনার প্রথম অংশে স্থান দেওয়া হয়েছে। একই সঙ্গে সিপিসির চেতনা শক্তিশালী করাকে পূর্ণাঙ্গ কঠোর দলশাসনের মৌলিক কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে দলের সদস্য ও কর্মকর্তাদের আদর্শিক চর্চাকে আজীবনের সাধনা হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান হু হ্যপিং। পাশাপাশি আদর্শ ও বিশ্বাস দৃঢ় করা, দলের প্রতি আনুগত্য সুসংহত করা, জনগণের প্রতি ভালোবাসা গভীর করা, বাস্তবতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, নৈতিক চরিত্র নির্মল রাখা এবং সততা ও নিষ্কলুষতা বজায় রাখার আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

(জিনিয়া/ফয়সল/ফেই)