সিপিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা শি থাইফেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের সমন্বয়মন্ত্রী (জনসেবা) ও প্রতিরক্ষামন্ত্রী চান চুন সিং। মঙ্গলবার বেইজিংয়ে তাদের মাঝে এ সাক্ষাৎ হয়।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবংকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন, কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তব সহযোগিতা গভীরতর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে চীন সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সিপিসি’র এই জ্যেষ্ঠ কর্মকর্তা চান চুন সিং-কে দল গঠনবিষয়ক সি চিন পিং-এর চিন্তাধারা নিয়ে অধ্যয়ন এবং কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের অর্থ সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠা ও তা বাস্তবায়নে সিপিসি’র প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেন।

চান চুন সিং বলেন, সিঙ্গাপুরের পক্ষ থেকে চীনের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী, যাতে দুই দেশের জনগণ আরও বেশি সুফল পান।

সূত্র: সিএমজি