ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল (মঙ্গলবার) বলেছেন যে, ইরান এখনও হরমুজ প্রণালী বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং এই আলোচনায় প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় স্তরেই ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির সূত্র থেকে জানা গেছে,বাঘাই বলেছেন যে, আলোচনার মূল লক্ষ্য হলো একটি নিরাপদ নৌপথ নির্ধারণ করা। প্রণালীটিতে নৌচলাচল ব্যবস্থাপনার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ তৈরিতে ইরান ওমানের সঙ্গে সহযোগিতা করছে এবং সব আলোচনা শেষ হওয়ার পর চূড়ান্ত ঘোষণা করা হবে।
সূত্র: সিএমজি