চীনের পানি সম্পদ মন্ত্রণালয় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। যার লক্ষ্য— বৃষ্টিপাত ও বন্যা পর্যবেক্ষণ, পূর্বাভাস, আগাম সতর্কবার্তা, দেশের সার্বিক হাইড্রোলজিক্যাল বা হাইড্রোলজি এবং পানি বিজ্ঞান সংক্রান্ত সেবা ব্যবস্থার আধুনিকায়নকে ত্বরান্বিত করা।
এই কর্মপরিকল্পনায় মূলত পাঁচটি প্রধান ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হল— জাতীয় হাইড্রোলজিক্যাল স্টেশন নেটওয়ার্কের উন্নয়ন, ত্রি-স্তর বিশিষ্ট বৃষ্টিপাত ও বন্যা পর্যবেক্ষণ এবং পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োগের গতি বাড়ানো, পানি সম্পদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন জোরদার করা, হাইড্রোলজি খাতে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ত্বরান্বিত করা এবং খাতটির প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সুশাসন উন্নত করা।
পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে এমন সব নদী অববাহিকায় ত্রি-স্তর বিশিষ্ট সমন্বিত ব্যবস্থার প্রয়োগ নিশ্চিত করা হবে।
সূত্র: সিএমজি বাংলা