১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে মোংলা নদীর ওপর: নৌপরিবহন মন্ত্রী

বাংলাদেশের নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হবে। এই সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে সরকারের। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রোববার বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে আসেন। মোংলা বিশেষ অর্থনৈতিক জোন, পশুর চ্যানেল ও আকরাম পয়েন্ট পরিদর্শন করেন।

সূত্র: সিএমজি বাংলা