চীন-বাংলাদেশ পানি সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতার প্রশংসা করেন এবং সফরকালে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও সমঝোতার ফলাফল বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে বিশেষভাবে বাংলাদেশ-চীন পানি সহযোগিতা প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গভীর আলোচনা হয়। দুই দেশ পানিসম্পদ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দীন উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি