পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রে জানা গেছে, বর্তমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠক হচ্ছে না, হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে পরোক্ষ আলোচনা। যদিও পুরো বিষয়টি হচ্ছে কিছুটা আড়ালেই।

জানা গেছে, আলোচনায় অন্তত তিনটি কারিগরি দল অংশ নিচ্ছে। এসব দলে ইরানের পারমাণবিক কর্মসূচি, কূটনৈতিক বিষয়, অর্থায়ন এবং বিদেশে জব্দ থাকা ইরানের তহবিল ফেরত দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তবে এ আলোচনা থেকে তাৎক্ষণিক অগ্রগতি বা সমঝোতার খবর পাওয়া যায়নি।

সিএমজি বাংলা