হাংচৌয়ে চায়না মিডিয়া গ্রুপের নতুন অনুষ্ঠানমালা উন্মোচন

চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে শনিবার জাঁকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে চায়না মিডিয়া গ্রুপ এর বেশ কয়েকটি প্রধান টিভি অনুষ্ঠান চালু করা হয়। এ অনুষ্ঠানমালায় চীনের পরিবেশগত সৌন্দর্য, সমৃদ্ধ শিল্প খাত, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং স্থানীয় মানুষের উন্নত জীবনযাত্রার নানা ইতিবাচক চিত্র তুলে ধরা হয়।

উন্মোচিত প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ‘বিউটিফুল চায়না অন দ্য মুভ’। চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকটি বিশ্ববাসীর সামনে চীনের পরিবেশ সংরক্ষণের সাফল্য ও দূরদর্শী অভিজ্ঞতার কথা তুলে ধরবে।

একই সাথে প্রাচীন সাহিত্যের প্রজ্ঞা ও ঐতিহাসিক শিক্ষাভিত্তিক আরেকটি বহুল প্রশংসিত অনুষ্ঠান ‘চায়না ইন দ্য ক্লাসিকস’ এর নতুন পর্ব উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাচীন টেক্সট বা মৌলিক গ্রন্থের মধ্য দিয়ে চীনের হাজার বছরের দূরদর্শিতা ও দর্শনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে ন্যাশনাল লাইব্রেরি অব চায়না-র পক্ষ থেকে ‘চায়না ইন দ্য ক্লাসিকস’ প্রদর্শনী হলের জন্য একটি অনন্য উপহার দেয়া হয়।

পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক অর্থনীতির মেলবন্ধনে নির্মিত সিএমজি’র এই নতুন অনুষ্ঠানমালা দেশীয় ও আন্তর্জাতিক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

ভিভিবিবিবববাববববব্রববব