চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড, আয় ছাড়াল ৮১২ কোটি ইউয়ান

দেশি ও আন্তর্জাতিক সিনেমার কল্যাণে জমে উঠেছে চীনের ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিস। শুক্রবার রাত পর্যন্ত এই মৌসুমে দেশটির মোট টিকিটের আয় ৮ দশমিক ১২ বিলিয়ন ইউয়ানের গণ্ডি ছাড়িয়ে গেছে।

চলতি মৌসুমের সর্বোচ্চ আয়কারী শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে দেশীয় হিট সিনেমা “কুং ফু সকার ও অল উইশেস কাম ট্রু এবং হলিউডের ব্লকবাস্টার সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে।

চলতি সামার মৌসুমে”অল উইশেস কাম ট্রু সিনেমাটির মোট বক্স অফিস আয় ১.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা এটিকে চীনের বক্স অফিসের ইতিহাসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশনের একটিতে পরিণত করেছে।

শুধু দেশীয় নির্মাণই নয়, বিদেশি সিনেমাগুলোও এই গ্রীষ্মে বক্স অফিসে দুর্দান্ত প্রভাব ফেলেছে। মৌসুমের বক্স অফিস তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মুক্তির প্রথম দিনেই চীনের দর্শকরা সিনেমাটির পেছনে ২১ কোটি ইউয়ান খরচ করেছেন।

সূত্র: সিএমজি