এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)
ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত ।পর্ব-১একতলা আধপাকা বাড়িটার পেছনে মজা খাল। খালে প্যাচপ্যাচে কাদামাটি। একে মজা খাল বলতে হবে কেন? ইন্টারনেটে উত্তর খুঁজতে ইচ্ছে হলো না জহির উদ্দিনের।পৌষের আরও দুদিন। খালে পানি নেই। জংলায় ঢাকা ভাঙাচোরা ঘাট।শুক্লাদ্বাদশীর চাঁদ। কুয়াশা ভেদ করে আসা আলোয় ঘাট-জঙ্গল চোখে পড়ে না। আলো-আঁধারিতে ব্রোঞ্জের মূর্তির মতো জলচৌকিতে বসে […]