Browsing tag

china

সেবা বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াচ্ছে চীন ও যুক্তরাজ্য

জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যে চলমান অনিশ্চয়তার মধ্যেও সেবা বাণিজ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে নতুন উদ্যোগ নিয়েছে চীন ও যুক্তরাজ্য। দুই দেশ একটি দ্বিপাক্ষিক সেবা বাণিজ্য চুক্তি-সংক্রান্ত যৌথ সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ব্যাংকিং, আর্থিক সেবা, পেশাদার পরামর্শ, শিক্ষা এবং সৃজনশীল শিল্পসহ উচ্চমূল্য সংযোজিত বিভিন্ন সেবা […]

ই উ কীভাবে পারল?

সিয়ে নান আকাশ, সিএমজি, বেইজিংফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। জার্সি, পতাকা থেকে শুরু করে নানা ধরনের খেলনার চাহিদাও বেড়ে যায়। অনেকেই হয়তো জানেন না, বিশ্বকাপ-সংশ্লিষ্ট পণ্যের ৭০ শতাংশেরও বেশি যোগান আসে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ই উ শহর থেকে।গত চার দশকে এক বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী ই উ। এক সময়ের দারিদ্র্যপীড়িত একটি কাউন্টি […]

৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

 ইয়াং ওয়েই মিন স্বর্ণা, সিএমজি, বেইজিং বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং […]

মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের চীনের তাইওয়ান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জন্য তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, শাংহাই পৌরসভা ও ফুচিয়ান প্রদেশের পর্যটন খাতের প্রতিনিধিদের তাইওয়ানে প্রস্তুতিমূলক সফরের আবেদন […]

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ […]

উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

সাকিব সিকান্দারউচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর তাজা সবজি উৎপাদন একসময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার তাকজে জেলায় জাদু দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত কনটেইনার। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি ঋতুভিত্তিক কৃষির পুরনো সীমাবদ্ধতাকে ধীরে ধীরে অতিক্রম করছে।স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের স্মার্ট কনটেইনারের সংখ্যা ৭টি […]

চীনে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন করছে হংকং

চীনে হংকং প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, যুব কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ঘোড়দৌড়সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বুধবার হেনেসি রোড গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হংকং প্যাট্রিয়টিক এডুকেশন সাপোর্ট সেন্টারসহ হংকংজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এইচকেএফইডব্লিউ ওং চো বাউ স্কুলের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী। আমরা সবাই […]

অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার

জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমলেও ইউরোপের দেশ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে অস্ট্রিয়ার ক্রেতাদের কাছে চীনা ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।সম্প্রতি ভিয়েনায় আয়োজিত এক অটো শো-তে অস্ট্রিয়ার সাধারণ মানুষ চীনা ইলেকট্রিক গাড়িগুলোর প্রতি দারুণ কৌতূহল প্রকাশ করেছেন। সেখানে আগত এক দর্শনার্থী […]

পশ্চিমা রাজনৈতিক দলগুলোর চেয়ে সিপিসি প্রকৃতিগতভাবে সম্পূর্ণ আলাদা: লি চুনরু

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট চীনা বিশেষজ্ঞ বলেছেন যে, প্রকৃতি ও উদ্দেশ্যের দিক থেকে সিপিসি পশ্চিমা রাজনৈতিক দলগুলো থেকে মৌলিকভাবে ভিন্ন। এক শতাব্দীর বেশি সময় ধরে দলটির টিকে থাকা এবং এর গতিশীলতা বজায় রাখার বিষয়টি নির্ভর করে এর মূল আকাঙ্ক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যের প্রতি অবিচল এবং জনগণের বিশাল অংশের স্বার্থ রক্ষায় নিবেদিত থাকার […]

২২ তরুণের চোখে আধুনিক চীন, বদলে দেওয়া এক সফরের গল্প

লুৎফর কবির৯ দিনের পথচলা, তিনটি শহর। বিদেশি মানুষ, অনেক অভিজ্ঞতা আর অগণিত শেখার গল্প। সবুজ পাহাড়ে মোড়া খুনমিং, শাংহাইয়ের আকাশছোঁয়া অট্টালিকা আর বেইজিংয়ের ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন। এ সবকিছু মিলিয়ে বাংলাদেশের ২২ তরুণ প্রতিনিধির কাছে চীন হয়ে উঠেছিল উন্মুক্ত শিক্ষালয়। এ ৯ দিনের ব্যতিক্রমী শিক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক অভিজ্ঞতার সফর শেষ করে দেশে মঙ্গলবার দেশে […]

চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এসএআর) সরকার বুধবার হংকংয়ের চীনের কাছে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং এক সংবর্ধনার আয়োজন করে।হংকং এসএআরের প্রধান নির্বাহী জন লি গোল্ডেন বাউহিনিয়া স্কয়ারে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জাতীয় সংগীত বাজানোর সময় পতাকাবাহীরা জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আঞ্চলিক পতাকা উত্তোলন করেন। এ […]

ঢাকায় ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’: সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

আফরিন মিম, সিএমজি বাংলাচীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং ঐতিহাসিক লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’। বুধবার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক […]

সিপিসির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে জমকালো কনসার্ট

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত এই কনসার্টে চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এবং প্রায় ৩ হাজার সাধারণ মানুষ অংশ নেন।‘পুটিং দ্য পিপল ফার্স্ট’ (জনগণই প্রথম) শিরোনামের এই কনসার্টে চীনের বিপ্লব এবং অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে চীনের […]

চীন-ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থার যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে ‘চীন-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থা’ চালু করেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে এই কাঠামোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচ যৌথভাবে সভাপতিত্ব করেন।উভয় পক্ষই পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং […]

স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

আফরিন মিমদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীনের ২৬তম মেডিকেল টিমের প্রশংসা করেছে জাম্বিয়া সরকার।শুক্রবার রাজধানী লুসাকায় আয়োজিত এক সনদ প্রদান অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের উপ-সচিব সিয়াজঙ্গো সিয়াকালেঙ্গে বলেন, চীনা মেডিকেল টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু জাম্বিয়া-চীন দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেনি, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তিনি বলেন, দলটির সদস্যরা বহির্বিভাগে […]