বিশ্বে হিউম্যানয়েড রোবট উন্নয়নে শীর্ষে চীন

বিশ্বে হিউম্যানয়েড রোবট উন্নয়নের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে চীন। দেশটি এরইমধ্যে ৪০০টিরও বেশি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যা বিশ্বের মোট হিউম্যানয়েড রোবট পণ্যের অর্ধেকেরও বেশি। সোমবার প্রকাশিত সরকারি তথ্যে এ কথা জানানো হয়।

তথ্য অনুযায়ী, রোবট প্রযুক্তিখাতে চীনের উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী বিক্রি হওয়া চারপেয়ে রোবটের প্রায় ৭০ শতাংশই চীনের তৈরি।

সূত্র: সিএমজি

china