এপেক ‘চীন বর্ষে’ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রগতি তুলে ধরতে আজ (মঙ্গলবার) এপেক নেতাদের বৈঠক সপ্তাহের প্রেস সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে চীন এপেকের অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে মিলে আঞ্চলিক অর্থনৈতিক একীভবন ত্বরান্বিত করা, ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তিনির্ভর সহযোগিতা আরও গভীর করা এবং সবুজ অর্থনীতির বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫০টি বাস্তব সাফল্য অর্জন করেছে।
এপেকের আওতায় চীনের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় প্রদর্শনীমূলক ইলেকট্রনিক বন্দর নেটওয়ার্কে এখন ১৩টি সদস্য অর্থনীতি যুক্ত হয়েছে। এই নেটওয়ার্ক আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে বলেও জানানো হয় সম্মেলনে।
এইচপির প্রধান পাবলিক পলিসি কর্মকর্তা ব্রেইনি মাসালোসালো বলেন, এপেকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, দেশটির শুধু শক্তিশালী উদ্ভাবনী সক্ষমতাই নেই, বরং সেই উদ্ভাবনের সুফল অন্য পক্ষগুলোর সঙ্গে ভাগ করে নিতেও আগ্রহী। এর মাধ্যমে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক ফরাসি জাতীয় কমিটির পরিচালক নিকোলাস মিয়েল বলেন, চীনের অর্থনীতির ব্যাপকতা, বিশ্ব বাণিজ্যে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রণী অবস্থানের কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতায় নেতৃত্ব দেওয়া এবং তা এগিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে চীনের। তার মতে, ‘এপেকের চীনকে প্রয়োজন।’
সিএমজি