Browsing monthly archive

May 2026

শেনচৌ-২৩ মিশনের মহড়া সম্পন্ন

মে ২১, সিএমজি বাংলা ডেস্ক: মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে চীনের মানববাহী মহাকাশ সংস্থা বুধবার চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণের পূর্ণাঙ্গ মহড়া সম্পন্ন করেছে।সংস্থাটি জানায়, শেনচৌ-২৩ এবং লং মার্চ-২এফ রকেটের সমন্বিত কাঠামো শনিবার উৎক্ষেপণ এলাকায় স্থানান্তর করা হয়। উৎক্ষেপণকেন্দ্রের সব সরঞ্জাম ও অবকাঠামো স্বাভাবিক অবস্থায় রয়েছে।মহড়ায় রকেট ও মহাকাশযানের বিভিন্ন উপব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা […]

ভাষা বিনিময় আরো কাছে আনছে চীন-রাশিয়াকে

মে ২১, সিএমজি বাংলা ডেস্ক: রুশ কন্যা অ্যানাস্তাসিয়া প্রিতকোভার মুখ থেকে অদ্ভুত সব ধ্বনি অনায়াসে বেরিয়ে আসে। এগুলো তার স্বদেশিদের কাছে সম্পূর্ণ অপরিচিত শব্দ হলেও, মনে হয় যেন অ্যানাস্তাসিয়া শিশুকাল থেকেই এগুলো উচ্চারণ করে আসছে। এর সঙ্গে যখন চীনা ভাষার মধুর সুর মিশে যায়, তখন চীনা ভাষা আর ততটা ভীতিকর বা কঠিন বলে মনে হয় […]

ঘুরে এলাম ক্যান্টন মেলা

সাইফুল ইসলাম, চীন থেকে এসেব্যবসায়িক উদ্দেশ্যে ২০২৫ সালের ৪ নভেম্বর চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যান্টন মেলায় অংশ নিই। আমি পেশায় সাংবাদিক হলেও চা ব্যবসার সঙ্গেও যুক্ত। বিশেষ করে চীনের পণ্যের জন্য বাংলাদেশের বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। সেই উদ্দেশ্যেই এই সফর।২০২৫ সালের ৩ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা […]

বেইজিংয়ে সি চিন পিং এবং ভ্লাদিমির পুতিনের যৌথ সাংবাদিক সম্মেলন

মে ২০: আজ (বুধবার) বিকেলে বেইজিংয়ে গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক বৈঠকশেষে, এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন।প্রেসিডেন্ট সি বলেন, এটি ছিল প্রেসিডেন্ট পুতিনের ২৫তম চীন সফর, যা চীন-রাশিয়া সম্পর্কের উচ্চতা ও বিশেষত্ব তুলে ধরে। কিছুক্ষণ আগে আমি ও প্রেসিডেন্ট পুতিন গভীর, বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ একটি বৈঠক করেছি […]

টিসিএম স্বর্গ সানইয়া

ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়া দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে নীল সমুদ্র, নারকেল গাছ আর সোনালি বালুকাবেলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই শহর পেয়েছে নতুন পরিচয়। সানইয়া এখন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমেরও গন্তব্য।সানইয়ায় অনেক পর্যটক এখন সৈকতে বিশ্রাম নেওয়ার বদলে থেরাপি বেডে শুয়ে আকুপাংচার নিচ্ছেন, কিংবা নারিকেল পানির পরিবর্তে […]

আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

ফয়সল আবদুল্লাহআকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে ১০ লাখ আলোকবর্ষ দূরে ডার্ক ম্যাটারে ঢাকা রহস্যময় ‘হালো’ অঞ্চলে অবস্থিত একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি নিয়ে নতুন প্রমাণ দিচ্ছে।চীনা বিজ্ঞান একাডেমির অধীন সিনচিয়াং জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।গবেষকরা চীনের পাঁচশ […]

শেনচৌ-২১ নভোচারীদের কাছে নতুন যন্ত্রপাতি, চলছে নতুন গবেষণা

ফয়সল আবদুল্লাহচীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানে ব্যস্ত শেনচৌ-২১ মিশনের নভোচারীরা। প্রায় ২০০ দিন কক্ষপথে থাকার পরও তারা সুস্থ থেকে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সেখানে নতুন সরঞ্জাম ও গবেষণা সামগ্রী নিয়ে পৌঁছেছে থিয়েনচৌ-১০ কার্গো মহাকাশযান। এতে নতুন নতুন সব গবেষণা সুযোগ পাবেন শেনচৌ-২১ ও পরবর্তী মিশনের নভোচারীরা।চীনের থিয়ানকং স্পেস স্টেশনে […]

সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

ফয়সল আবদুল্লাহচীনের সিয়োং’আন নিউ এরিয়ায় শিগগিরই চালু হচ্ছে স্যাটেলাইট স্মার্ট পণ্য উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র। জুনে চালু হওয়া এই কেন্দ্র এক টন পর্যন্ত ওজনের যোগাযোগ, ন্যাভিগেশন ও রিমোট সেন্সিং স্যাটেলাইটের সমন্বয়, সংযোজন ও উৎক্ষেপণ-পূর্ব পরীক্ষা একসঙ্গে করার সুযোগ দেবে। এতে স্যাটেলাইট তৈরির খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। এই কেন্দ্র বছরে প্রায় ৫০টি স্যাটেলাইট সংযোজন […]

আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার

ফয়সল আবদুল্লাহ: আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে তত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না-লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন হাজার টন ডুরিয়ান ঢুকছে চীনে।আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল […]

এআই ও উন্নত উৎপাদন শিল্পের মেলবন্ধনে জোর দিলেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত উৎপাদন শিল্পের মধ্যে গভীর সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার বেইজিংয়ে বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী লি ছিয়াং বুদ্ধিমান রোবট প্রযুক্তির উদ্ভাবন এবং এর শিল্পগত উন্নয়নের খোঁজ-খবর নেন। একই সাথে এসব […]

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ-পিএলএ’র নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিয়াওনিং বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন একটি চীনা নৌবহর মঙ্গলবার প্রশিক্ষণের উদ্দেশে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অভিমুখে রওনা হয়েছে।পিএলএ নেভি বিবৃতিতে জানিয়েছে, এই সমুদ্রযাত্রায় নৌবহরটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে-দূরবর্তী সমুদ্রে কৌশলগত যুদ্ধবিমান উড্ডয়ন কার্যক্রম, তাজা গোলাবারুদ বর্ষণ মহড়া, […]

‘মেড ইন চায়না’ থেকে ‘ব্র্যান্ড চায়না’

বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং পণ্য ও পরিষেবার সামগ্রিক মানোন্নয়নে একটি পদ্ধতিগত উদ্যোগ গ্রহণ করেছে চীন। দেশটির নীতিনির্ধারক ও শিল্প পর্যবেক্ষকদের মতে, চীনা পণ্য থেকে ব্র্যান্ডে রূপান্তরের এই প্রক্রিয়া পৌঁছেছে এখন নতুন উচ্চতায়।গেল সোমবার চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বস্ত্র শিল্পের জন্য একটি নতুন কর্মপরিকল্পনা (২০২৬-২০২৮) উন্মোচন করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৮ সালের […]

চীনের প্রযুক্তি: মহাকাশে তৈরি বিদ্যুৎ যাবে স্যাটেলাইটে, আসবে পৃথিবীতেও

ফয়সল আবদুল্লাহমহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবী কিংবা কক্ষপথে থাকা মহাকাশযানে তারবিহীন প্রযুক্তিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামের প্রকল্পের আওতায় তারবিহীন বিদ্যুৎ পরিবহনের একটি পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করেছেন। এই ব্যবস্থায় একই সঙ্গে একাধিক চলমান […]

পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেলল চীনা গবেষণা

ফয়সল আবদুল্লাহবিজ্ঞানীদের ধারণা, পৃথিবী ও চাঁদে অজস্র গ্রহাণুর পতনেই সৃষ্টি হয়েছে পানি। সেইসঙ্গে প্রাণের উপযোগী পরিবেশও। বিশেষ করে কার্বনসমৃদ্ধ গ্রহাণুগুলোই পৃথিবীতে তৈরি করেছে জীবনের উপযোগী রাসায়নিক ব্যবস্থা। তবে চীনের চন্দ্রমিশন ছাং’এ-৬-এ পাওয়া নমুনা পরীক্ষার সাম্প্রতিক ফলাফলটি প্রশ্নের মুখে ফেলেছে প্রচলিত ধারণাটিকে। চাঁদের মাটিতে পাওয়া অতিক্ষুদ্র ধাতব টুকরো পরীক্ষায় চীনা বিজ্ঞানীরা দেখিয়েছেন পৃথিবীতে ভূত্বকের নড়াচড়া ও […]

জ্বালানি সহযোগিতায় নতুন যুগে চীন-রাশিয়া

ফয়সল আবদুল্লাহবৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা থামেনি। এর মাঝে জ্বালানি সহযোগিতা আরও গভীর করছে চীন-রাশিয়া। স্থিতিশীল জীবাশ্ম জ্বালানি সরবরাহের পাশাপাশি নতুন প্রজন্মের পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতাও জোরদার করছে দু’দেশ।২০২৫ সালের শুরু থেকে দু’দেশের জ্বালানি সমন্বয় আরও সুসংহত হয়েছে। এখন রাশিয়া থেকে চীনে বছরে প্রায় ৩ কোটি টন অপরিশোধিত তেল রপ্তানি হচ্ছে। সেই হিসাবে এখন রাশিয়ার তেল রপ্তানির […]