May 2026 - Page 2 of 4 - Mati News
Friday, May 15

Month: May 2026

চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক: কৌশলগত সহযোগিতা জোরদারে নতুন প্রত্যাশা

চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক: কৌশলগত সহযোগিতা জোরদারে নতুন প্রত্যাশা

China, Cover Story
ঢাকা, মে ৬, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার সকালে ঢাকায় শুরু হয়েছে দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শাংহাই ইন্সস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস-ঢাবি)। উদ্বোধনী অধিবেশনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষাম...
স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্কেই জড়িয়ে আছে বৈশ্বিক প্রবৃদ্ধি

স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্কেই জড়িয়ে আছে বৈশ্বিক প্রবৃদ্ধি

China
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা জোরদার করে উন্নত উৎপাদন, উৎকৃষ্ট ভোগ ও উদ্ভাবন-চালিত শিল্পে নতুন গতি সঞ্চারে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন উভয় পক্ষের বিশ্লেষক ও ব্যবসায়ীরা। তারা জানালেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখতে স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক অপরিহার্য। অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে, যা যেকোনো শুল্কনীতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। কোম্পানিগুলোও উদীয়মান ব্যবসায়িক সুযোগের দিকে নজর রাখছে। চীন তার উৎপাদন ক্ষমতা, সরবরাহ শৃঙ্খল একীকরণ ও শিল্প দক্ষতায় শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উচ্চমানের ভোগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিষেবা-সম্পর্কিত চাহিদায় নেতৃত্ব দিচ্ছে। ...
বিএনপি প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী নৈশভোজে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

বিএনপি প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী নৈশভোজে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

China, Cover Story
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এই নৈশভোজে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, এই সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় হয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং শাসনের অভিজ্ঞতা বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে উচ্চ-মানের উন্নয়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমরা প্রস্তুত। প্রতিনিধিদলের প্রধান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে চীন সরকারের উষ...
‘বাংলাদেশের পাশে থাকবে চীন’: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর ঘিরে রাষ্ট্রদূতের বার্তা

‘বাংলাদেশের পাশে থাকবে চীন’: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর ঘিরে রাষ্ট্রদূতের বার্তা

China
ঢাকা, ৬ মে, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে চীন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন তিনি। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘চীন-বাংলাদেশ গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে।িএ ছাড়া সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর এবং প্রথমবারের মতো দুই দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকা...
‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ : শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: বাংলাদেশের শিক্ষামন্ত্রী

‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ : শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: বাংলাদেশের শিক্ষামন্ত্রী

China, Education
ঢাকা, মে ৮, সিএমজি বাংলা: শিক্ষা খাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অবকাঠামো নয়, শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে পারে। শুক্রবার রাজধানী ঢাকায় আয়োজিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ...
চেচিয়াংয়ে বিপন্ন ক্রেস্টেড আইবিসের সংখ্যা হাজার ছাড়াল

চেচিয়াংয়ে বিপন্ন ক্রেস্টেড আইবিসের সংখ্যা হাজার ছাড়াল

China
চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশে বিপন্ন ক্রেস্টেড আইবিস পাখির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সম্প্রতি তেছিং কাউন্টির একটি প্রজনন কেন্দ্রে বন্দি অবস্থায় ২৯তম ছানার জন্মের পর এই মাইলফলক অর্জিত হয়েছে। বিশ্বজুড়ে ‘ওরিয়েন্টাল জেম’ নামে পরিচিত এই ক্রেস্টেড আইবিস একসময় বিলুপ্তির মুখে ছিল। দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও গবেষণার ফলে এখন বিশ্বে এর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এখন বিশ্বে প্রায় ৫৩১টি ক্রেস্টেড আইবিস বন্য পরিবেশে বাস করছে। চেচিয়াংয়ে মানুষের তত্ত্বাবধানে রয়েছে ৪৬৯টি পাখি। চীনে চলমান সংরক্ষণ কর্মসূচি ও বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থার কারণে বিরল এ পাখির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সিএমজি...
তাকাইচির ‘ভণ্ডামিপূর্ণ রাজনৈতিক কাণ্ড’, সমালোচনার ঝড়

তাকাইচির ‘ভণ্ডামিপূর্ণ রাজনৈতিক কাণ্ড’, সমালোচনার ঝড়

China
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সফরকালে তিনি ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালে অজ্ঞাত অস্ট্রেলীয় সৈনিকের সমাধির সামনে দুই হাঁটু গেড়ে বসে ফুল অর্পণ করেন। আর তার এমন আচরণে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অজ্ঞাত অস্ট্রেলীয় সৈনিকের এই সমাধি দেশটির হয়ে যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে নির্মিত, যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরাও রয়েছেন। ১৯৪২ সালে জাপানি বাহিনী ডারউইন বন্দরে বড় ধরনের বিমান হামলা চালায়, যাতে শত শত মানুষ নিহত হয়েছিলেন। সমাধিতে তাকাইচির এমন আচরণ অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে পশ্চিমাদের সন্তুষ্ট করতে একে ‘ভণ্ডামিপূর্ণ রাজনৈতিক প্রদর্শনী’ বলে সমালোচনা করেছেন। তিনি এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে উপেক্ষা করছেন এবং জাপানের আগ্রাসনের ইতিহাস নিয়ে আত্মসমালোচনা এড়িয়ে যাচ্ছেন। একজন এক্স ...
চীনের প্রযুক্তিতে ক্রোয়েশিয়ার রাস্তায় রোবোট্যাক্সি

চীনের প্রযুক্তিতে ক্রোয়েশিয়ার রাস্তায় রোবোট্যাক্সি

China
চীনের প্রযুক্তিতে এবার ক্রোয়েশিয়ার রাস্তায়ও চলতে শুরু করেছে চালকবিহীন রোবোট্যাক্সি। ইউরোপের মধ্যে চীনের প্রযুক্তিতে ভেরনে নামের একটি প্রতিষ্ঠানের হাত ধরে প্রথম বাণিজ্যিক এ সেবা চালু হয়েছে দেশটির রাজধানী জাগরেবে। চীন ও যুক্তরাষ্ট্রে স্বয়ংচালিত ট্যাক্সি সেবা চালু থাকলেও ইউরোপে এখনো বিভিন্ন কোম্পানি এ সেবা চালুর প্রতিযোগিতায় রয়েছে। ভেরনের এই সেবা মূলত পুরোপুরি স্বয়ংচালিত হলেও পরীক্ষামূলক পর্যায়ে গাড়িতে একজন মানব অপারেটরও রাখা হচ্ছে। তবে কোম্পানিটির ক্রোয়েশিয়া কার্যক্রম প্রধান ফিলিপ সিনড্রিক জানালেন, জাগরেবের জটিল মোড় ও ব্যস্ত ট্রাফিকের মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ ছাড়াই গাড়ি চলছে। ইতোমধ্যে বেশ কয়েক হাজার কিলোমিটার চলাচল করলেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যাত্রীদের প্রায় ৯০ শতাংশই এই সেবাকে চার বা পাঁচ তারকা রেটিং দিয়েছেন। ভেরনের প্রধান নির্বাহী কর...
বিদেশে আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে জাপান, এটি আত্মরক্ষার পদক্ষেপ নয়: চীনা মুখপাত্র

বিদেশে আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে জাপান, এটি আত্মরক্ষার পদক্ষেপ নয়: চীনা মুখপাত্র

China
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, সম্প্রতি বিদেশে আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে জাপান। তাতে বোঝা যায়, জাপানের ডানপন্থীরা দেশের ‘পুনঃসামরিকীকরণ প্রক্রিয়া’ দ্রুততর করছে এবং অব্যাহতভাবে ‘আত্মরক্ষার’ ব্যবস্থা, আন্তর্জাতিক আইন ও দেশের আইন লঙ্ঘন করছে। এ ধরনের অভিযান আত্মরক্ষার আওতার বাইরে। জানা গেছে, বুধবার ফিলিপাইনের সাথে এক সামরিক মহড়ায় জাপানের ৮৮ উপকূল-ভিত্তিক (টাইপ-৮৮) জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিদেশে জাপানের প্রথমবারের মতো কোনো আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা এটি। এ বিষয়ে চীনা মুখপাত্র লিন চিয়ান বলেছেন, ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আগ্রাসন ও ঔপনিবেশিক শাসন চালিয়েছিল জাপান এবং তাদের গুরুতর ঐতিহাসিক অপরাধ রয়েছে। টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকীতে প্রাক্তন আগ্রা...
চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

China
মে ৭: গতকাল (বুধবার) বেইজিংয়ে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের পরিকল্পনা তুলে ধরে আরাকচি বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে সামরিক উপায়ে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। ইরান দৃঢ়ভাবে নিজ জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করবে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে, যাতে একটি সার্বিক ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়। বর্তমানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমাধান করা জরুরি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ৪টি প্রস্তাবের ভূয়সী প্রশংসা করে তেহরান। চীন সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়ে গঠনমূলক মনোভাবের মাধ্যমে পরিস্থিতির অবনতি এড়াতে চেষ্টা করে। ইরান চীনকে বিশ্বাস করে এবং যুদ্ধ অবসান ও শান্তি...
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’: ট্রাম্প

China
মে ৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে বারবার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান গত ২৪ ঘণ্টায় 'ফলপ্রসূ' আলোচনা করেছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা 'খুবই বেশি'। সেদিন হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান 'একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী' এবং যদি তা হয়, তবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তিনি দাবি করেন, ইরান এতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্রের যা প্রাপ্য, তা পেতে হবে। তা না-হলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দেওয়ার জন্য ইরানের ওপর কোনো সময়সীমা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'কোনো সময়সীমা নেই'। এর আগে ওই দিন পিবিএস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্...
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: মুখপাত্র

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: মুখপাত্র

China
মে ৭: যুক্তরাষ্ট্রকে ‘এক-চীননীতি’ এবং চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলতে হবে; তাইওয়ান ইস্যুতে পূর্ববর্তী সব মার্কিন সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে; এবং এ ব্যাপারে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও পূরণ করতে হবে। এগুলো চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠ ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয় পূর্বশর্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থগুলির কেন্দ্র; চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। দেশের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। ‘স্বাধীন তাইওয়ান’-এর নামে বিছিন্নতাবাদী অপত্পরতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তির জন্য প্রচেষ্টা পাশাপাশি চলতে পারে না। তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে, তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করতে হব...
১৩৯তম ক্যান্টন মেলায় ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লেনদেন

১৩৯তম ক্যান্টন মেলায় ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লেনদেন

China
মে ৭: ১৩৯তম ক্যান্টন মেলা গত মঙ্গলবার সমাপ্ত হয়। প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, মেলায় রপ্তানি লেনদেনের পরিমাণ ছিল ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গতবারের মেলার চেয়ে ১.১ শতাংশ বেশি। এবারের মেলায় নতুন করে স্মার্ট পরিধেয় সামগ্রী ও ড্রোনসহ ৯টি বিশেষ এলাকা স্থাপিত হয়। ৪৬.৫ লাখ প্রদর্শিত পণ্যের মধ্যে “নতুন, সবুজ ও স্মার্ট” পণ্যের হার ছিল ২০ শতাংশের বেশি। (প্রেমা/আলিম/ছাই)...
ম্যানিলায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক

ম্যানিলায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক

China
খোং চিয়া চিয়া প্রেম মে ৭: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গতকাল (বুধবার) জানান, ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও থাই জনগণের স্বার্থ রক্ষার মূল শর্তে, থাই-কম্বোডিয়া সম্পর্ক নির্ধারিত হতে হবে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আরও বলেন, বৈঠক হবে, তবে তা দ্বিপাক্ষিক নয়। স্বাগতিক হিসেবে ফিলিপিন্স গ্রুপ আলোচনা আয়োজন করতে পারে। তবে যে-কোনো আলোচনা থাইল্যান্ডের জন্য অনুকূল হতে হবে। এদিন তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ফিলিপিন্সের উদ্দেশে রওয়ানা হন। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন। সিএমজি...
জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

China
মে ৭: জাপান সরকারের সংবিধান সংশোধনের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে জাপানি নাগরিকরা প্রতিবাদ করছেন। এটি জাপানের সাংবিধানিক সংশোধন ও 'পুনঃসামরিকীকরণ' প্রচেষ্টায় জড়িত ডানপন্থী শক্তিগুলোর অজনপ্রিয়তাকেই প্রতিফলিত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। মুখপাত্র বলেন, জাপানি সামরিকবাদের পুনরুত্থান এবং তার ফলস্বরূপ বিশ্বের সম্ভাব্য আরেকটি ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করার জন্য, মিত্রদেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণাসহ একাধিক প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এই ব্যবস্থাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, জাপানকে সম্পূর্ণরূপে নিরস্ত্র হতে হবে এবং এমন কোনো শিল্প বজায় রাখা থেকে বিরত থাকতে হবে, যা তার পুনঃঅস্ত্রসজ্জাকে সক্ষম করবে। তখন জাপান এই বিধানগুলো মেনে নিয়েছিল। জাতিস...