Browsing monthly archive

July 2026

চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

চীনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশটির বিমান সংস্থাগুলো বিশ্বের পাঁচ মহাদেশের ৮০টি দেশের ১৭৭টি শহরের সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (সিএএসিএ) উপপ্রধান হান জুন। তিনি বলেন, বর্তমানে চীনা এয়ারলাইনগুলো এক হাজারেরও বেশি নিয়মিত আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।তিনি আরও […]

ডেলিভারি রাইডারের হাতে চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান

আফরিন মিমসময় যেন সব সময় তার প্রতিপক্ষ। হাতে খাবারের প্যাকেট, চোখ মোবাইলের স্ক্রিনে, কানে নতুন অর্ডারের শব্দ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলাই তার প্রতিদিনের জীবন। কিন্তু এই নিরন্তর দৌড়ের মাঝেই তিনি খুঁজে পান কবিতার শব্দ। আর সেই শব্দই তাকে পৌঁছে দিয়েছে চীনের অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান ল্যু সুন সাহিত্য পুরস্কারে।৫৬ বছর বয়সী […]

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি (ইউয়ান)-এর বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৩১ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬.৭৯১৭ ইউয়ানে দাঁড়িয়েছে।চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ […]

চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

চীনের এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটারে পৌঁছেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পরিবহন উপমন্ত্রী সু চংকুয়াং।তিনি বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) বাস্তবায়নকালীন সময়ে চীনের পরিবহন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।সু চংকুয়াং জানান, বর্তমানে চীনের চালু থাকা উচ্চগতির রেলপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার অতিক্রম করেছে। এছাড়া দেশজুড়ে পরিবহন কার্যক্রমে […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়; অর্থনীতি ও জনগণের জীবনযাত্রাও এখন সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্র। সোমবার তেহরানে বিচার বিভাগের উচ্চ পরিষদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান বলেন, সামরিক হামলার মাধ্যমে […]

চীন-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত; দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা প্রসার করবে

চীন ও থাইল্যান্ড গতকাল (সোমবার) বেইজিংয়ে ‘সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে। দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেবে, নিয়মিত বৈঠক করবে, আদান-প্রদান জোরদার করবে এবং দু’দেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোকে বাস্তবসম্মত সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করতে, দু’দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য আরও ভালো বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে এবং […]

ফিলিপাইনের ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু

জুলাই ২১: ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক আজ (মঙ্গলবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরে আসিয়ান সদস্য রাষ্ট্র এবং বিভিন্ন সংলাপ সহযোগী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময়ে করবেন।জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতির অসংখ্য প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে, এই […]

উসকানি বন্ধ করুন, ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

চীনের রেন’আই চিয়াওয়ের কাছে অনুপ্রবেশ, উসকানি ও ভিত্তিহীন প্রচারণা অবিলম্বে বন্ধে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না কোস্ট গার্ড-সিসিজি।বিবৃতিতে সিসিজি জানিয়েছে যে, ‘অবৈধভাবে নোঙর করে রাখা ফিলিপাইনের জাহাজ এলটি-৫৭ থেকে আসা সদস্যরা চীনের একটি ছোট টহল নৌযানকে আগ্রাসীভাবে হয়রানি করে। সকাল ৯টার দিকে নিয়মিত টহলরত চীনা কোস্ট গার্ডের নৌযানটির দিকে ফিলিপাইনের দুটি রাবারের নৌকা বিপজ্জনকভাবে দ্রুত […]

চীনে যৌথ উদ্যোগের মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়াল হোন্ডা ও জিএসি

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর এবং চীনের অটোমোবাইল গ্রুপ (জিএসি গ্রুপ) তাদের যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি অনুযায়ী, জিএসি হোন্ডা-র মালিকানার কাঠামো অপরিবর্তিত থাকবে। তবে যৌথ প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব জ্বালানি যানবাহন উৎপাদনে দ্রুত অগ্রসর হবে এবং বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান […]

তুনহুয়াংয়ে প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাচীন সিল্ক রোডের ইতিহাসকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব দেখতে ও এর মনোমুগ্ধ পরিবেশে বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভিড় করেন।তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব আগামী ১৫ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ তিন মাসব্যাপী চলবে। তুনহুয়াংয়ের […]

চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়ের মেয়াদ বাড়িয়ে দিল রাশিয়া

রাশিয়া চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সোমবার স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এর আগে চলতি বছরের মে মাসে চীনও রুশ নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়।দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন এবং বিভিন্ন ক্ষেত্রে […]

জাতিসংঘের লক্ষ্য ও আদর্শে চীনের অটল সমর্থন: ওয়াং ই

চীন সবসময় জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলে এবং জাতিসংঘের কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। সোমবার বেইজিংয়ে গায়ানার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী ক্যারোলিন রদ্রিগেস-বারকেটের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় বিশ্বশান্তির নির্মাতা, বৈশ্বিক উন্নয়নের সহযোগী এবং আন্তর্জাতিক […]

ভুল সিদ্ধান্ত নিলে জাপানকে মূল্য দিতে হবে: চীন

জাপান পরমাণু ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিয়ে তিনটি অ-পারমাণবিক নীতি পরিবর্তনের চেষ্টা করলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে চীন। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।জাপানের হিরোশিমা ও নাগাসাকিসহ দেশটির ৮২টি স্থানীয় পরিষদ কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টের কাছে লিখিত মতামত দিয়ে তিন অ-পারমাণবিক নীতি বহাল রাখা বা আইন […]

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, লি ছিয়াংয়ের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার অভিনন্দন বার্তায় লি ছিয়াং বলেন, চীন ও যুক্তরাজ্য—উভয় দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। দু’দেশের আরও সংলাপ ও সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় উন্নয়নই এগিয়ে নেবে না বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।তিনি বলেন, ‘চীন যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক […]

হালনাগাদ হলো শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণার তালিকা

 প্রায় দুই মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে আছেন শেনচৌ-২৩ মহাকাশযানের তিন নভোচারী—চু ইয়াং চু, চাং চি ইউয়ান ও লি চিয়া ইং। শারীরিক ও মানসিকভাবে সুস্থ তিন নভোচারী স্টেশনের যাবতীয় মহাকাশ বিজ্ঞান-সংক্রান্ত পরীক্ষা চালাচ্ছেন সুষ্ঠুভাবে। সম্প্রতি হালনাগাদ করা হয়েছে তাদের ‘অন-অরবিট এক্সপেরিমেন্ট চেকলিস্ট’।মহাকাশ-চিকিৎসায় তিন নভোচারী ইইজি সরঞ্জাম ও ভিআর চশমা ব্যবহার করে ধারাবাহিকভাবে কক্ষপথে ইইজি […]