হালনাগাদ হলো শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণার তালিকা

 

প্রায় দুই মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে আছেন শেনচৌ-২৩ মহাকাশযানের তিন নভোচারী—চু ইয়াং চু, চাং চি ইউয়ান ও লি চিয়া ইং। শারীরিক ও মানসিকভাবে সুস্থ তিন নভোচারী স্টেশনের যাবতীয় মহাকাশ বিজ্ঞান-সংক্রান্ত পরীক্ষা চালাচ্ছেন সুষ্ঠুভাবে। সম্প্রতি হালনাগাদ করা হয়েছে তাদের ‘অন-অরবিট এক্সপেরিমেন্ট চেকলিস্ট’।

মহাকাশ-চিকিৎসায় তিন নভোচারী ইইজি সরঞ্জাম ও ভিআর চশমা ব্যবহার করে ধারাবাহিকভাবে কক্ষপথে ইইজি পরীক্ষা ও গবেষণা চালাচ্ছেন। নিজেদের মানসিক ও আচরণগত সক্ষমতা নিয়ে গবেষণার অংশ হিসেবে জরুরি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং কক্ষপথে মানসিক অবস্থার মূল্যায়নও সম্পন্ন করেছেন তারা।

মূল্যায়নে সংগৃহীত উপাত্ত দিয়ে দীর্ঘসময় মহাকাশে অবস্থানকারী নভোচারীদের জরুরি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং মানসিক অবস্থার পরিবর্তনের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হচ্ছে। ক্রুরা ইতোমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষাগারে সংরক্ষিত নমুনাও প্রতিস্থাপন করেছেন।

কক্ষপথে অবস্থানকালে নভোচারীরা মেংথিয়ান মডিউলের কার্গো এয়ারলকের মাধ্যমে মহাকাশ-বিকিরণ জীববিজ্ঞান পরীক্ষণ যন্ত্র এবং থিয়ান ইয়ুন ক্যামেরা সফলভাবে মহাকাশের বাইরে স্থাপন করেছেন। পাশাপাশি মহাকাশ স্টেশনের অ্যাসেম্বলি প্ল্যাটফর্মে নিয়মিত চালিয়ে যাচ্ছেন রক্ষণাবেক্ষণ কাজ। স্টেশনে প্রথমবারের মতো ব্যবহৃত উন্নত অন-অরবিট ভর পরিমাপক যন্ত্রের মাধ্যমে কার্গো প্যাকেজের পরীক্ষাও সম্পন্ন করেছেন তারা।

সূত্র: সিএমজি

china