Browsing monthly archive

July 2026

তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

চীনের তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে আদান-প্রদান বাড়ানোর পক্ষে বেইজিং সমর্থন অব্যাহত রাখবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ এ কথা জানান চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান।চু বলেন, জুন মাসে তাইপেতে ১৭তম বার্ষিক প্রণালী-পার চলচ্চিত্র প্রদর্শনীর মূল ভূখণ্ড পর্ব অনুষ্ঠিত হয়। এতে […]

বেইজিংয়ে শুরু হলো ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন

চীনের রাজধানী বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন। এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক পরিষদের প্রতিনিধি, গবেষক এবং কাজাখস্তান, কলম্বিয়া ও চাদের মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।  উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটি অ্যালায়েন্স ‘২০২৬ গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটিজ রিপোর্ট’ প্রকাশ করে। প্রতিবেদনে ডিজিটাল প্রযুক্তি ও নগর কীভাবে পরস্পরকে প্রভাবিত ও […]

উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

সাকিব সিকান্দারউচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর তাজা সবজি উৎপাদন একসময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার তাকজে জেলায় জাদু দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত কনটেইনার। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি ঋতুভিত্তিক কৃষির পুরনো সীমাবদ্ধতাকে ধীরে ধীরে অতিক্রম করছে।স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের স্মার্ট কনটেইনারের সংখ্যা ৭টি […]

চীনের আর্থিক খাতকে পার্টির চিন্তাধারায় সুসজ্জিতকরণে জোর জ্যেষ্ঠ কর্মকর্তার

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাজগুলো দৃঢ় ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় আর্থিক কর্ম কমিশনের সম্পাদক হ্য লিফেং । বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের আর্থিক ব্যবস্থায় পার্টি গঠনবিষয়ক এক সভায় বক্তব্য দেন তিনি।বক্তব্যে হ্য লিফেং পার্টির রাজনৈতিক নির্মাণ ধারাবাহিকভাবে শক্তিশালী করা এবং আর্থিক খাতের কর্মকর্তাদের পার্টির নতুন তাত্ত্বিক […]

ইবোলা মোকাবিলায় ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন

চলমান ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা দিতে চীন ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফার চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, ভাইরাস নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার, স্থানীয় পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং রোগ মোকাবিলার কার্যপ্রণালি উন্নত করাই এই দলের প্রধান লক্ষ্য।পরীক্ষাগার-ভিত্তিক রোগ নির্ণয়, ক্লিনিক্যাল চিকিৎসা এবং শুল্ক বিভাগের একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ দল শুক্রবার ভোরে […]

সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দিয়েছেন।জরিপে অংশগ্রহণকারীরা সিপিসি-র ‘শক্তিশালী নেতৃত্ব’-কে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। এর পরেই রয়েছে ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একটি ইতিবাচক […]

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সংলাপের ওপর জোর, প্রত্যাবাসনের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত

আফরিন মিমরোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধানে চীন সবসময় সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতাকে সমর্থন করে।রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে যে, রোহিঙ্গা সংকটের […]

চীনে এবার রোবটের ব্যান্ডদল

তামান্না জেনিফারপ্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্য নিয়ে চীনা উদ্যোক্তা ও শিক্ষাবিদ চাং চেংথাও দীর্ঘদিনের রোবটিক্স গবেষণাকে ব্যবহারিক উদ্ভাবনে রূপ দিয়েছেন। দক্ষ শিল্প রোবট থেকে শুরু করে দর্শকদের নজর কেড়ে নেওয়া একটি হিউম্যানয়েড রোবট ব্যান্ড—সবই তার প্রতিষ্ঠিত চোংখে হুইলিং রোবটিক্সের উদ্ভাবনের অংশ।প্রতিষ্ঠানটির রোবট ব্যান্ড ইতোমধ্যে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ড্রামস, কিবোর্ড, লিড […]

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

আফরিন মিমবাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো নদী ব্যবস্থাপনার আধুনিকায়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন।ইয়াও ওয়েন জানান, প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে […]

তারেক রহমানের বাবা-মায়ের অবদান বাংলাদেশ-চীন সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছে: ইয়াও ওয়েন

আফরিন মিমবাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মা বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অবদান রেখে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও সেই পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।ইয়াও ওয়েন বলেন, তারেক রহমানের বাবা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, তার মা […]

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আফরিন মিমবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা […]

চীনে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন করছে হংকং

চীনে হংকং প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, যুব কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ঘোড়দৌড়সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বুধবার হেনেসি রোড গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হংকং প্যাট্রিয়টিক এডুকেশন সাপোর্ট সেন্টারসহ হংকংজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এইচকেএফইডব্লিউ ওং চো বাউ স্কুলের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী। আমরা সবাই […]

পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।সূত্রে জানা গেছে, বর্তমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠক হচ্ছে না, হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে পরোক্ষ আলোচনা। যদিও পুরো বিষয়টি হচ্ছে কিছুটা আড়ালেই।জানা গেছে, আলোচনায় অন্তত তিনটি কারিগরি দল অংশ নিচ্ছে। এসব দলে ইরানের […]

১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!

১০ হাজার ৮০০টি গাড়ি বহনে সক্ষম একটি জাহাজ তৈরি করেছে চীন। জাহাজটি এতই বড় যে এর ভেতরটা প্রায় ১০টি ফুটবল মাঠের সমান। দেশটির চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের অধিভুক্ত কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল এটি নির্মাণ করেছে।জাহাজটি দৈর্ঘ্যে ২৩০ মিটার এবং প্রস্থে ৪০ মিটার। এই জাহাজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’।প্রকল্প ব্যবস্থাপক লিন চিউয়ে বলেন, […]

অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার

জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমলেও ইউরোপের দেশ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে অস্ট্রিয়ার ক্রেতাদের কাছে চীনা ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।সম্প্রতি ভিয়েনায় আয়োজিত এক অটো শো-তে অস্ট্রিয়ার সাধারণ মানুষ চীনা ইলেকট্রিক গাড়িগুলোর প্রতি দারুণ কৌতূহল প্রকাশ করেছেন। সেখানে আগত এক দর্শনার্থী […]