Browsing monthly archive

August 2026

ডিসেম্বরে চুহাই ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে এআইই এক্সপো

চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই ও ম্যাকাওয়ে একযোগে, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, গ্লোবাল ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এক্সপো (এআইই এক্সপো)। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।এবারের এক্সপো-তেও ‘এক প্রদর্শনী, দুই শহর’ মডেল অনুসরণ করা হবে। একে গ্রেটার বে এরিয়ার ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিংকে বিশ্বের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জানালায় পরিণত করার […]

সলোমন দ্বীপপুঞ্জের ‘এক-চীননীতি’-র প্রশংসায় বেইজিং

সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের ‘এক-চীননীতি’-তে অবিচল থাকার ঘোষণাকে বেইজিং স্বাগত জানায় ও প্রশংসা করে। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ভাষণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন রয়েছে,তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র […]

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলার

চলতি বছরের জুলাই মাস পর্যন্ত, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা জুন মাসের শেষের তুলনায় ২৫০ কোটি মার্কিন ডলার বেশি; বৃদ্ধির হার ০.০৭ শতাংশ। চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।২০২৬ সালের জুলাই মাসে, চীনের অর্থনীতি কাঠামোগতভাবে উন্নত হওয়ার প্রবণতা প্রদর্শন করেছে এবং দৃঢ় স্থিতিস্থাপকতা ও সক্রিয়তা […]

চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

২০২৬ সালের প্রথমার্ধে, ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৮ কোটি বেশি।এর মধ্যে, শহুরে বাসিন্দাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ২৫৯.৪ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; গ্রামীণ বাসিন্দাদের ভ্রমণের সংখ্যা ছিল ৮৬.৯ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৩ শতাংশ বেশি।প্রান্তিক হিসেবে দেখলে, […]

সিচাংয়ে সাইক্লিং প্রতিযোগিতায় শিরোপা জিতলেন রামান সিশকো

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে শেষ হল চায়না সিচাং ট্রান্স-হিমালয়া আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিগাতসে শহরে শেষ ধাপের প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।শেষ ধাপে গিয়ানতসে কাউন্টি থেকে শিগাতসে শহরের কেন্দ্র পর্যন্ত ৯০ দশমিক ১৮ কিলোমিটার পথ পাড়ি দেন সাইক্লিস্টরা। পথে তারা তিব্বতি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নয়াংচু নদী উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের […]

বেইজিংয়ে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে, অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস ২০২৬। রোববার ইয়ানছি লেকে শুরু হওয়া দুই সপ্তাহের এই আয়োজনে চীনসহ বিভিন্ন দেশের এক হাজারের বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছেন।আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চারজন ফিল্ডস মেডেলজয়ী বিজ্ঞানী—শিং-থু ইয়াউ, ম্যাক্সিম কন্তসেভিচ, মার্টিন হেয়ারার ও কাওচের বিরকার। আরও ছিলেন টিউরিং অ্যাওয়ার্ডজয়ী রবার্ট টারজান।এবারের কংগ্রেসে মৌলিক […]

আর্কটিকে প্রথম বরফ স্টেশন জরিপ শুরু করল চীনের ‘সুয়েলং-২’

আর্কটিক মহাসাগরের কেন্দ্রীয় অংশে প্রথমবার বরফ স্টেশন জরিপ শুরু করেছে চীনের গবেষণাজাহাজ ‘সুয়েলং-২’। রোববার দেশটির ১৬তম আর্কটিক অভিযানের অংশ হিসেবে প্রায় ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশের কাছে এই গবেষণা কার্যক্রম শুরু হয়।এই অভিযানে আর্কটিকের পরিবর্তনশীল পরিবেশ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাওয়া বরফের প্রভাব এবং সেখানকার সামুদ্রিক পরিবেশের […]

নিজস্ব প্রযুক্তির ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করল চীন

শতভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করেছে চীন। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ তথ্য অনুযায়ী।‘ডাউনিং ৮০০০’ নামের এই সিস্টেমটি নতুন উপকরণ, ওষুধ আবিষ্কার এবং বৃহৎ এআই মডেল প্রশিক্ষণের মতো চাহিদা মেটাতে কাজ করবে।বর্তমানে এই জাতীয় সুপারকম্পিউটিং ইন্টারনেট নেটওয়ার্কে ৩৫ লাখের বেশি সিপিইউ কোর ও আড়াই লাখ জিপিইউ কার্ড যুক্ত […]

চীন-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক নেগারা মালয়েশিয়া’র সাথে দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন এবং এর পরিধি আরও বাড়িয়েছে চীন। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’।চুক্তি অনুযায়ী, সোয়াপ বা মুদ্রাবিনিময়ের পরিমাণ ১৮০ বিলিয়ন থেকে বাড়িয়ে ২২০ বিলিয়ন ইউয়ান বা ১৩০ বিলিয়ন রিঙ্গিত করা হয়েছে। পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে যে, পাঁচ বছর […]

চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাত প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ

চীনের শীর্ষ বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে নতুন জ্বালানি চালিত যানবাহন, ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ প্রযুক্তি) এবং লিথিয়াম ব্যাটারি খাতের প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল বিদায় বা তালিকা থেকে নাম প্রত্যাহারের ঘটনা ঘটেছে; অন্যদিকে উদীয়মান প্রযুক্তি খাতগুলোতে নতুন নতুন ব্যবসায়ের আগমন অব্যাহত আছে।বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে নতুন জ্বালানি চালিত […]

টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

লুৎফর কবিরপূর্ব চীনের চেচিয়াং প্রদেশে টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে জোরদার করা হয়েছে আগাম সতর্কতা ও জরুরি প্রস্তুতি। বছরের ১৩তম টাইফুন ডলফিন রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চেচিয়াং ও উত্তর ফুচিয়ানের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে যাচ্ছে।পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে চেচিয়াংয়ে সর্বোচ্চ, লেভেল-১ টাইফুন জরুরি প্রতিক্রিয়া জারি করা হয়। ঝড়ের […]

বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা পেল ৭ তিব্বতি শিশু

আফরিন মিমচীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা পেয়েছে জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত তিব্বতি শিশু। বৃহস্পতিবার সবশেষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রমের এই ধাপ শেষ হল।চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতাল ও চায়না রেড ক্রস ফাউন্ডেশনের (সিআরসিএফ) যৌথ উদ্যোগে পরিচালিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কর্মসূচির আওতায় শিশুদের এই চিকিৎসা দেওয়া হয়।তাদের মধ্যে পাঁচ বছর বয়সী […]

জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে আবাসন, শিল্প-প্রযুক্তি পার্ক ও আতিথেয়তা খাতে যৌথভাবে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরএফজি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জিএম হোল্ডিংস লিমিটেড (জিএমএইচএল)। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়।চুক্তির আওতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন অবকাঠামোসহ একাধিক বৃহৎ প্রকল্প যৌথভাবে […]

সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

আফরিন মিমপ্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স’।বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) ও চীনের ফোশান ইউনিসেরামিকস এক্সপোর যৌথ আয়োজনে শনিবার ঢাকার একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুমরো টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি, প্রযুক্তি […]

বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক

আন্তর্জাতিক নিউক্লিয়ার সায়েন্স অলিম্পিয়াডের (আইএনএসও) তৃতীয় আসরে অভিষেকে দারুণ সাফল্য পেয়েছে চীন। সৌদি আরবের জেদ্দায় শনিবার শেষ হওয়া প্রতিযোগিতায় চীনা দল একটি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক অর্জন করেছে।চার সদস্যের চীনা দল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ফল অর্জন করে। আট দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় ১৯ দেশের শিক্ষার্থী। প্রতিযোগিতায় তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। […]