Browsing monthly archive

September 2026

কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ

শায়েখ শোয়েবকোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই’—পৃথিবীতে যে শান্তি নেই সে কথা কবি জীবনানন্দ দাশ অনেক আগেই লিখে গেছেন তার কবিতায়। সত্যিই তো পৃথিবীতে কখনো পূর্ণ শান্তি ছিল না। আসবে এটাও নিশ্চিত করে কারো পক্ষেই বলা সম্ভব নয়। পূর্ণ শান্তির ধারণাটাই যেন ‘ভুল চাওয়া’। পূর্ণতার ধারণাটাই কী তাহলে ভুল! পৃথিবীর দিকে তাকালে […]

প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা এবং এটি একটি মহান মুহূর্ত: ট্রাম্প

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় বুধবার বিকেলে বিশেষ বিমানে করে তিনি ওয়াশিংটনে পৌঁছান।সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।  এ সময় মার্কিন শিশুরা সি চিন পিং […]

চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিল ব্রিটেন

চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। এ উপলক্ষ্যে গতকাল (বুধবার), লন্ডনে চীনা দূতাবাসে, একটি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক নিদর্শনগুলোকে মূল দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে উত্সাহিত করা হলো বিভিন্ন দেশের সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা রক্ষা করা, বিভিন্ন দেশের জনগণের সাংস্কৃতিক অধিকার ও জাতীয় আবেগকে সম্মান করা, এবং […]

ঝড়-বৃষ্টি এলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে চলছে: শিক্ষামন্ত্রী

চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঝড়-বৃষ্টি, রোদ-বাদলের সঙ্গে তুলনা করে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, সময়ের সঙ্গে নানা প্রতিকূলতা এলেও দুই দেশের সম্পর্ক অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, “সম্পর্ক কখনো মেঘলা ছিল, কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো ঝড়ো হাওয়া ছিল। কখনো বৃষ্টি, কখনো […]

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, […]

চীন-উজবেকিস্তান নিরাপত্তা সহযোগিতা জোরদারে বৈঠক

সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও রাজনৈতিক ও আইনবিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং এবং উজবেকিস্তানের নিরাপত্তা পরিষদের সচিব ভিক্টর মাহমুদভ যৌথভাবে […]

মহাকাশে চীনের নতুন ইন্টারনেট স্যাটেলাইট

নতুন ব্যাচের ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বুধবার দেশটির দক্ষিণের হাইনান প্রদেশের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৮-এ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।বেইজিং সময় রাত ৯টা ৩২ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে স্যাটেলাইটগুলো। এগুলো চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৬তম ব্যাচ। এই স্যাটেলাইটগুলো মহাকাশভিত্তিক ইন্টারনেট […]

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের বৈঠক

কিরগিজস্তানের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক আলেশোভিচ কাসিমালিয়েভের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে এই বৈঠক করেন তিনি।বৈঠকে লি ছিয়াং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দিকনির্দেশনায় চীন-কিরগিজস্তান সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা দ্রুত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে।তিনি বলেন, চীন কিরগিজস্তানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে […]

মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি’। মালয়েশিয়ার […]

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে: আব্দুল মঈন খান

চীন ও বাংলাদেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ও বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।’বুধবার রাজধানীর শেরাটন হোটেলে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা […]

সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিল্প উৎসবের সমাপনী আয়োজনে ওয়াং হুনিং

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং বুধবার সন্ধ্যায় সপ্তম জাতিগত সংখ্যালঘু শিল্প উৎসবের সমাপনী গালা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান।সমাপনী গালায় ঐতিহ্যবাহী অপেরা, শিশুদের নাটক, বাদ্যযন্ত্র পরিবেশনা ও নৃত্যসহ নানা ধরনের শিল্প পরিবেশিত হয়। এসব পরিবেশনায় বিভিন্ন […]

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, সি চিন পিংকে চিঠি

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে […]

বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সেরা সময়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

 বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হচ্ছে।’বুধবার রাজধানীর শেরাটন হোটেলে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর বাংলাদেশ ও […]

চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ গড়বে তরুণ প্রজন্ম: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীন-বাংলাদেশ বন্ধুত্বকে আরও গভীর করতে দুই দেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, তরুণদের চীনা ভাষা শেখা, চীনকে জানা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।বৃহস্পতিবার ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ঢাকা চায়না ডে’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রদূত ইয়াও […]

বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানালেন ট্রাম্প ও মেলানিয়া

সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বিমানবন্দরে এসে প্রেসিডেন্ট সি ও তার স্ত্রীকে স্বাগত জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেলে একটি বিশেষ বিমানে করে প্রেসিডেন্ট সি চিন […]