September 2026 - Page 10 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ

কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ

Op-ed
শায়েখ শোয়েব কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই’—পৃথিবীতে যে শান্তি নেই সে কথা কবি জীবনানন্দ দাশ অনেক আগেই লিখে গেছেন তার কবিতায়। সত্যিই তো পৃথিবীতে কখনো পূর্ণ শান্তি ছিল না। আসবে এটাও নিশ্চিত করে কারো পক্ষেই বলা সম্ভব নয়। পূর্ণ শান্তির ধারণাটাই যেন ‘ভুল চাওয়া’। পূর্ণতার ধারণাটাই কী তাহলে ভুল! পৃথিবীর দিকে তাকালে শান্তি প্রতিষ্ঠা যেন এক অযৌক্তিক আশা। পৃথিবী একটা জটিল সিস্টেম। জাতে, সংস্কৃতিতে, ভূপ্রকৃতিতে ভিন্নতা আছে। মানুষে মানুষে ভিন্নতা আছে। দেশের, সমাজের এই ভিন্নতা, ক্ষমতার প্রভাব বলয় সৃষ্টি ও তা বজায় রাখতে গিয়ে শান্তি এখন আর কোথাও নেই। রোবটদের সমাজ হলেই হয়তো পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা যাবে। তার পরও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে চলেছে। বৈশ্বিক পর্যায়েও জাতিসংঘ দেশে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় কাজ করছে। এর ...
প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা এবং এটি একটি মহান মুহূর্ত: ট্রাম্প

প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা এবং এটি একটি মহান মুহূর্ত: ট্রাম্প

China
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় বুধবার বিকেলে বিশেষ বিমানে করে তিনি ওয়াশিংটনে পৌঁছান। সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।     এ সময় মার্কিন শিশুরা সি চিন পিং ও ফেং লি ইউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দুই পাশে লাল গালিচার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনারও দেওয়া হয়। চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক ব্যান্ড। এ সময় ২১ বার তোপধ্বনি দেওয়া হয় এবং যুদ্ধবিমান উড়িয়ে অভিবাদন জানানো হয়। ট্রাম্প বলেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট সি চিন পিং ও ফেং লি ইউয়ানকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এটি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ কর...
চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিল ব্রিটেন

চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিল ব্রিটেন

China
চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। এ উপলক্ষ্যে গতকাল (বুধবার), লন্ডনে চীনা দূতাবাসে, একটি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক নিদর্শনগুলোকে মূল দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে উত্সাহিত করা হলো বিভিন্ন দেশের সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা রক্ষা করা, বিভিন্ন দেশের জনগণের সাংস্কৃতিক অধিকার ও জাতীয় আবেগকে সম্মান করা, এবং মানবসভ্যতার সাথে ন্যায়বিচারমূলক আচরণ। সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দিয়ে ব্রিটেন এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশনের চর্চা করেছে। অনুষ্ঠানে ব্রিটিশ পক্ষ বলেছে, সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দেওয়া দু’দেশের বাস্তব সহযোগিতার ফল। এটি দু’পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান এবং সাংস্কৃতিক নিদর্শনের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিন্ন অবস্থানের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, এবারের ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম লন্ডনের পুলিশ ব্যুরো কর্...
ঝড়-বৃষ্টি এলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে চলছে: শিক্ষামন্ত্রী

ঝড়-বৃষ্টি এলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে চলছে: শিক্ষামন্ত্রী

China
চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঝড়-বৃষ্টি, রোদ-বাদলের সঙ্গে তুলনা করে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, সময়ের সঙ্গে নানা প্রতিকূলতা এলেও দুই দেশের সম্পর্ক অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “সম্পর্ক কখনো মেঘলা ছিল, কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো ঝড়ো হাওয়া ছিল। কখনো বৃষ্টি, কখনো ঝড়—তবুও আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত রেখেছি।” শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে মানবসম্পদকে দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্...
ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

China, Cover Story
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ঢাকা চায়না ডে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের পাশাপাশি সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চীনের দ্রুত উ...
চীন-উজবেকিস্তান নিরাপত্তা সহযোগিতা জোরদারে বৈঠক

চীন-উজবেকিস্তান নিরাপত্তা সহযোগিতা জোরদারে বৈঠক

China
সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও রাজনৈতিক ও আইনবিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং এবং উজবেকিস্তানের নিরাপত্তা পরিষদের সচিব ভিক্টর মাহমুদভ যৌথভাবে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন। এ সময় ছেন ওয়েনছিং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি চীন-উজবেকিস্তান আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা ব্যবস্থার কার্যকর ভূমিকা কাজে লাগিয়ে দুই দেশের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে চায় বেইজিং। মাহমুদভ বলেন, বৈঠকে অর্জিত ঐকমত্য ও ফলাফল বাস্...
মহাকাশে চীনের নতুন ইন্টারনেট স্যাটেলাইট

মহাকাশে চীনের নতুন ইন্টারনেট স্যাটেলাইট

China
নতুন ব্যাচের ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বুধবার দেশটির দক্ষিণের হাইনান প্রদেশের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৮-এ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় রাত ৯টা ৩২ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে স্যাটেলাইটগুলো। এগুলো চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৬তম ব্যাচ। এই স্যাটেলাইটগুলো মহাকাশভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত হবে। সূত্র: সিএমজি...

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের বৈঠক

China
কিরগিজস্তানের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক আলেশোভিচ কাসিমালিয়েভের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে এই বৈঠক করেন তিনি। বৈঠকে লি ছিয়াং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দিকনির্দেশনায় চীন-কিরগিজস্তান সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা দ্রুত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, চীন কিরগিজস্তানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের কিরগিজস্তান সফরের সময় যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং চীন-কিরগিজস্তান ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন সম্প্রদায়’ গঠনে আরও অগ্রগতি অর্জনের উদ্যোগ নেওয়া হবে। লি ছিয়াং আরও বলেন, দুই দেশ উন্নয়ন কৌশলের মধ্যে আরও সমন্বয় করবে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অব্যাহত রাখবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়...

মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Cover Story
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি’। মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলা আয়োজন করছে দেশটির বহিঃবাণিজ্য উন্নয়ন কর্পোরেশন। মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড। এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যো...
চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে: আব্দুল মঈন খান

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে: আব্দুল মঈন খান

China
চীন ও বাংলাদেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, 'দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ও বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।' বুধবার রাজধানীর শেরাটন হোটেলে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুল মঈন খান বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর চলতি বছরের ঐতিহাসিক চীন সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। চীনে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা, গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভবিষ্যতমুখী বিভিন্ন প্রস্তাব এ সম্পর্কের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।' তিনি বলেন, "ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ বাংলাদেশ-...
সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিল্প উৎসবের সমাপনী আয়োজনে ওয়াং হুনিং

সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিল্প উৎসবের সমাপনী আয়োজনে ওয়াং হুনিং

China
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং বুধবার সন্ধ্যায় সপ্তম জাতিগত সংখ্যালঘু শিল্প উৎসবের সমাপনী গালা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান। সমাপনী গালায় ঐতিহ্যবাহী অপেরা, শিশুদের নাটক, বাদ্যযন্ত্র পরিবেশনা ও নৃত্যসহ নানা ধরনের শিল্প পরিবেশিত হয়। এসব পরিবেশনায় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি সমকালীন জীবনের নানা দিকও ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের পরিবেশনায় জাতিগত ঐক্য ও অগ্রগতির ক্ষেত্রে অর্জিত সাফল্য উদযাপন করা হয়। একইসঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের দেশের প্রতি ভালোবাসা এবং চীনা জাতির অভিন্ন ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। গত ১৮ আগস্ট শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলে এবারের শিল্প উৎসব। বেইজিংয়ে...
চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, সি চিন পিংকে চিঠি

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, সি চিন পিংকে চিঠি

China
চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে উদ্দেশ করে লেখা একটি চিঠি তুলে দেন। চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্...
বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সেরা সময়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সেরা সময়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China
  বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, 'দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হচ্ছে।' বুধবার রাজধানীর শেরাটন হোটেলে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, 'এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্বেরও এক দশক পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রথম সরকারি সফরে চীন সফর করেন। ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হয়েছে। ইয়াও ওয়েন বলেন, 'বাংলাদেশ ও চীন অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ একটি চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তুলতে এবং দ্বিপক্ষীয় উন্নয়নকে এগিয়ে নিতে দৃঢ়ভাবে কাজ করে যাচ...
চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ গড়বে তরুণ প্রজন্ম: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ গড়বে তরুণ প্রজন্ম: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story
চীন-বাংলাদেশ বন্ধুত্বকে আরও গভীর করতে দুই দেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, তরুণদের চীনা ভাষা শেখা, চীনকে জানা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। বৃহস্পতিবার ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ঢাকা চায়না ডে’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ তরুণদের হাতে। আমি আশা করি, বাংলাদেশের আরও বেশি তরুণ চীনা ভাষা শিখবে, চীনকে বুঝবে এবং পড়াশোনা, বিনিময় ও সফরের জন্য চীনে যাবে।” তিনি বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের গভীরতা বাড়ছে। ৫১ বছর ধরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান, সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা করে আসছে। চীনের রাষ্ট্রদূত জানান, চীন টানা ১৬ বছর ধরে ব...

বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানালেন ট্রাম্প ও মেলানিয়া

Default
সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বিমানবন্দরে এসে প্রেসিডেন্ট সি ও তার স্ত্রীকে স্বাগত জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেলে একটি বিশেষ বিমানে করে প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ভিডিও এই লিংকে facebook.com/cmgbangla...