Browsing monthly archive

September 2026

শেষ হলো চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন

চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। গতকাল (সোমবার) সমাপনী সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারের আয়োজনে চীন ও আসিয়ানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহযোগিতার একটি সংযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। আসিয়ান দেশগুলোর এআই প্রয়োগসংক্রান্ত সহযোগিতার চাহিদা নিয়ে ৪২টি প্রকল্পও প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতার চুক্তির […]

খাদ্য নিরাপত্তা জোরদারে পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করল চীন

খাদ্য উৎপাদন, ক্রয়, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমন্বয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে চীন। আগামী পাঁচ বছরে একটি আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের প্রধান লিউ হুয়ানসিন জানান, উন্নতমানের, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে […]

আর্থিক খাতের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ বাড়াতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের অঙ্গীকার

আর্থিক খাতের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে চীনের কেন্দ্রীয় গণব্যাংক। সোমবার বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক বিশেষ সিম্পোজিয়ামে এই অঙ্গীকার ব্যক্ত করে ব্যাংকটি।ব্যাংকের গভর্নর প্যান কংসেং সিম্পোজিয়ামে বলেন, চীন পলিসি সাপ্লাই আরও উন্নত করবে, আর্থিক বাজারের দ্বিমুখী উন্মুক্তকরণ দৃঢ়ভাবে সম্প্রসারিত করবে, আন্তঃসীমান্ত পেমেন্ট সেবা অপ্টিমাইজ করবে এবং রেনমিনবির (ইউয়ান) আন্তর্জাতিক ব্যবহার […]

জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে আরও শক্তিশালী হবে চীন-বাংলাদেশ সহযোগিতা : বিআইআইএসএস মহাপরিচালক

চীন-বাংলাদেশ সহযোগিতা আরও কার্যকর ও টেকসই করতে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দ্বিতীয় ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময় রাউন্ড টেবিল’-এর সমাপনী বক্তব্যে তিনি এ বিষয়ে তিনি তার […]

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আর্থ অবজারভেশন-ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সম্প্রতি চীনের শাংহাইয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।এ উপলক্ষে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে তার দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি […]

অবৈধ মাদক উৎপাদনে রোধে দুই রাসায়নিক ব্যবহারে চীনের কঠোর সতর্কতা

মেডেটোমিডিন এবং টারটারিক অ্যাসিড যাতে কোনোভাবেই অবৈধ মাদক উৎপাদনে পাচার বা অপব্যবহার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে চীনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।মঙ্গলবার চীনের জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই ধরনের পদার্থ পরিচালনার সময় […]

পানি ও পরিবেশ নিয়ে ঢাবি-চীনের যৌথ গবেষণাগার চালু

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘সিনো-বাংলাদেশ জয়েন্ট ল্যাবরেটরি ফর ওয়াটার, ইকোলজিক্যাল সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।সম্প্রতি চীনের আনহুই প্রদেশের উহু শহরে অবস্থিত আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি […]

বাংলাদেশ–ইয়ুননান সহযোগিতা: বাণিজ্য ছাড়াল ১৩০ কোটি ইউয়ান

চীনের ইয়ুননান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার ইয়ুননান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে খুনমিংয়ে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।ইয়ুননান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের […]

তিস্তা নদী ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান

বাংলাদেশকে দুর্যোগ সহনশীল ব-দ্বীপ হিসেবে গড়ে তুলতে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও প্ল্যানিং পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী বিশেষায়িত সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বাংলাদেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো, সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের নানা দিক নিয়েও কথা বলেন।সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন […]

একতরফাবাদ রুখে মুক্ত বাণিজ্যের পক্ষে চীন ও জার্মানি

চীন ও জার্মানির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার করা উভয় দেশের স্বার্থ রক্ষা করে এবং এটি দুই পক্ষের জন্যই সঠিক সিদ্ধান্ত। সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল-এর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ।ফোনালাপে ওয়াং ই উল্লেখ করেন, চীন ও জার্মানি বিশ্বের দুটি শীর্ষ অর্থনীতি দেশ এবং সর্বাত্মক কৌশলগত অংশীদার। বিশ্বজুড়ে বেড়ে চলা […]

জিডিআই পাঁচ বছরে ফলপ্রসূ হয়েছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ বছর আগে প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) বাস্তবায়নের পাঁচ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সোমবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের প্রস্তাব হিসেবে যাত্রা শুরু করা জিডিআই এখন বৈশ্বিক ঐকমত্যে পরিণত হয়েছে এবং জনকেন্দ্রিক উন্নয়ন দর্শনের গ্রহণযোগ্যতা বাড়ছে।তার তথ্যমতে, জিডিআইয়ের আওতায় ২ হাজারের বেশি সহযোগিতা প্রকল্প […]

চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে ইন্দোনেশিয়ার পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির (এমপিআর) স্পিকার আহমাদ মুজানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।ওয়াং হুনিং বলেন, গত বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক চীন-ইন্দোনেশিয়ার অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনে নতুন কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ […]

গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে চীনের নীতিতে পরিবর্তন নেই: কুও চিয়াখুন

গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইন নিরাপদ এবং স্থিতিশীল রাখার বিষয়ে চীনের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। এ লক্ষ্য অর্জনে সবপক্ষকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।জাপানে চীনের বিরল মাটি বা রেয়ার আর্থ রপ্তানিতে চলতি বছরের বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইন […]

আঞ্চলিক সহযোগিতার দরজা উন্মুক্ত: আসিয়ান অর্থনৈতিক মন্ত্রীসম্মেলন ও দক্ষিণ এশিয়ার সুযোগ

ইয়াং ওয়েইমিং স্বর্ণাসেপ্টেম্বর ২১: ১৪ থেকে ২২ সেপ্টেম্বর, লাওসের ভিয়েনতিয়ানে আসিয়ান অর্থনৈতিক মন্ত্রীসম্মেলনের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক সম্মেলনের প্রাক্কালে, চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণের উন্নয়ন প্রোটোকল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার খবর অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। এই দুটি ঘটনা একসঙ্গে মিলিত হয়ে একটি স্পষ্ট সংকেত দেয়: এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়, নকশা থেকে প্রাতিষ্ঠানিক দৈনন্দিন বাস্তবতার দিকে […]

‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন সি ও ট্রাম্প’

সেপ্টেম্বর ২১: সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়। আজ (সোমবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।তিনি জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন।কুও চিয়া খুন […]