Browsing monthly archive

September 2026

মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিলেন চীনের প্রেসিডেন্ট

সেপ্টেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সম্প্রতি চীনে চীন-যুক্তরাষ্ট্র যুব বিনিময় কার্যক্রমে অংশ নেওয়া, ১০টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিয়েছেন।চিঠিতে সি বলেন, সবাই চীনে একটি আনন্দদায়ক ও অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছে যেনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। চীনা সভ্যতার প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সাফল্য কামনা, এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বন্ধুত্বের দূত হবার […]

সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সভায় সি চিন পিং

সেপ্টেম্বর ২১: আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর এক সভায় সভাপতিত্ব করেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং।সভায়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, সিপিসি-র দ্বাদশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় “সিপিসি-র কেন্দ্রীয় কমিটির ‘দলের পূর্ণাঙ্গ ও কঠোর শাসনব্যবস্থাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান বিষয়গুলো […]

চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক: বেইজিং

সেপ্টেম্বর ২১: ছয় মাসের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে এ কথা বলেন।মুখপাত্র বলেন, এবারের সফরে সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, দু’দেশের সম্পর্ক এবং বিশ্বের […]

পঞ্চম বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলা উদ্বোধন করবেন চীনের প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২১: পঞ্চম বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলা, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মেলার উদ্বোধন করবেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং এ তথ্য জানান।সূত্র: সিএমজি

দুর্যোগ পরবর্তী টেকসই পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি: ড. লি ছিওশান

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পুনর্নির্মাণ প্রক্রিয়ায় কেবল সাময়িক ব্যবস্থাপনার ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত নীতিমালা গ্রহণের প্রয়োজনের ওপর জোর দিয়েছেন বিশিষ্ট গবেষক ড. লি ছিওশান। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয় ও হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (আইডিএমআর)-এর সহযোগী গবেষণা ফেলো হিসেবে কর্মরত।সোমবার বাংলাদেশের […]

ব্লু কার্বন সংরক্ষণে বাংলাদেশ-চীন প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার আহ্বান

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বঙ্গোপসাগরকে ঘিরে টেকসই ও কম কার্বন-ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রযুক্তি, অর্থায়ন, গবেষণা ও দক্ষতা বিনিময় জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন ও পরিবেশগত আইন ও নীতি গবেষক সহকারী অধ্যাপক প্রীতি কনা সিকদার।সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ অধিবেশনে ‘ব্লু কার্বন-ভিত্তিক টেকসই […]

টেকসই সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-চীন জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন ড. লিয়াও

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: সমুদ্র অর্থনীতির টেকসই বিকাশে দেশগুলোর মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ও অ্যাপ্লাইড ইকোনমিকস বিভাগের প্রধান ড. লিয়াও চ্যফাং।সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন।ড. লিয়াও […]

নতুন বিশ্বায়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: ড. ইয়ে ইউ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: নতুন যুগের বিশ্বায়ন এবং এতে চীন ও বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমি স্টাডিজের ভারপ্রাপ্ত পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো ড. ইয়ে ইউ। বিশ্বায়নের বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেন— নতুন বিশ্বায়নের চরিত্র, বাংলাদেশের […]

ঢাবি ও চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবে এসআইআইএস-এর বই উপহার, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান আরও বেগবান করতে বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন উপহার দিয়েছে শাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ।একইসঙ্গে ‘একাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ প্রকাশিত ‘কিওয়ার্ডস অব আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ডেভেলপমেন্ট অব এশিয়া’ বইটির বাংলা ও ইংরেজি […]

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে অস্থিরতার কারণে বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম আলী আশরাফ।সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন […]

সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন। তিনি সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি), মানবসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথভাবে কাজ করার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এ সেশনের প্রধান অতিথির বক্তব্যে […]

বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: আলতাফ হোসেন চৌধুরী

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন ও শাসন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্লু ইকোনমি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাস্তব-ভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনের বক্তব্যে […]

সিল্ক রোড থেকে আজকের বাংলাদেশ-চীন সম্পর্ক: ওসিপিএএসএস চেয়ারম্যান

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: সিল্ক রোডের সময়কাল থেকেই বাংলাদেশ এবং চীনের মানুষের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গভীর সংযোগ বিদ্যমান। এই ঐতিহাসিক অংশীদারত্ব পুনরুদ্ধার করে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক।সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক’-এ স্বাগত বক্তব্যে এসব কথা বলেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) চেয়ারম্যান […]

পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন পরিচালনা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন ও বাংলাদেশ।বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে চীনা রাষ্ট্রদূতের পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা […]

উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির আহ্বান লি খাইশেংয়ের

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বৈশ্বিক ও আঞ্চলিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. লি খাইশেং।সোমবার ঢাকায় ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।অধ্যাপক লি বলেন, […]