Browsing monthly archive

September 2026

জাতীয় দিবস উপলক্ষে হংকংয়ে নানা আয়োজন

চীনের আসন্ন জাতীয় দিবস উপলক্ষে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে আয়োজন করা হয়েছে নানা দেশাত্মবোধক কর্মসূচি। আগামী ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়। এ বছর দেশটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।জাতীয় দিবসকে সামনে রেখে হংকংয়ের একটি স্থানীয় পার্কে আয়োজিত অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক কার্যক্রম। […]

ইউরোপের প্রস্তাবিত ‘৩০১’ টুলকে সুরক্ষাবাদ ও একতরফাবাদ বলল চীন

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্যদেশের প্রস্তাবিত তথাকথিত ‘ইউরোপীয় ৩০১ টুল’কে সুরক্ষাবাদ ও একতরফাবাদের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে চীন। বেইজিং বলছে, এমন পদক্ষেপ চীন-ইইউ বাণিজ্য এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে।মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ইইউ সদস্যদেশ ইউরোপীয় কমিশনকে তথাকথিত ‘৩০১ […]

এআইয়ের প্রয়োগ ও নিয়ন্ত্রণে নজর দিচ্ছে চীন

জেনারেটিভ এআই নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি আর কেবল প্রযুক্তির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়াতেই নেই। এখন তা ব্যবহারিক প্রয়োগ ও সার্বিক নিয়ন্ত্রণের ওপর সমান গুরুত্ব দেওয়ার দিকে এগোচ্ছে। নতুন এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মঙ্গলবার চীনা ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন কেন্দ্রের নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরেছে।গত এক বছরে চীন জেনারেটিভ এআই […]

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন জোরদারে পিবিওসির নতুন আর্থিক নীতি ঘোষণা

উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু আর্থিক নীতিতে বড় ধরনের সংস্কার এনেছে চীনের কেন্দ্রীয় গণব্যাংক (পিবিওসি)। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।ঘোষিত নতুন ব্যবস্থার অংশ হিসেবে, পলিসি ব্যাংকগুলোকে বাস্তব অর্থনীতিতে সমর্থন জোগাতে এবং জাতীয় কৌশল বাস্তবায়নে উৎসাহিত করতে ‘প্লেজড সাপ্লিমেন্টারি লেন্ডিং’ (পিএসএল) সুবিধার এক বছরের সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ […]

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ১৪তম স্থানে হংকং

বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২৬-এ এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। বিশ্ব মেধাস্বত্ব সংস্থা-ডব্লিউআইপিও প্রকাশিত এই সূচকে ১৩৯টি অর্থনীতির মধ্যে এ অবস্থান অর্জন করেছে হংকং। এশিয়ায় হংকংয়ের অবস্থান পঞ্চম।‘ইনোভেশন ইনপুট’ বা উদ্ভাবনে বিনিয়োগের সক্ষমতার সূচকেও হংকং বিশ্বের অষ্টম শক্তিশালী অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রেখেছে।বিশ্বের অন্যতম প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কেন্দ্র হিসেবে নিজেদের […]

৩০ সেপ্টেম্বর চীনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট সি

সেপ্টেম্বর ২৯: চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং লাল ফৌজের লংমার্চে বিজয়ের ৯০তম বার্ষিকী। এ প্রেক্ষাপটে, আাগামীকাল ৩০ সেপ্টেম্বর পালিত হবে চীনের শহীদ দিবস। এদিন সকালে, বেইজিংয়ের থিয়ানআনমেন চত্বরে, চীনা বীরদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বীরদের জন্য প্রতিষ্ঠিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করবেন।সূত্র: সিএমজি

বেইজিংয়ে জাপানের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার সমিতির প্রধানের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) বেইজিংয়ে, জাপানের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার সমিতির প্রধান তাকেশি ইওয়ায়া এবং চীনের কেন্দ্রীয় সরকারের বিদেশ বিভাগের পরিচালক ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এক বৈঠকে মিলিত হন।বৈঠককালে ওয়াং ই বলেন, জিসিএপিআইটি জাপানের বেসরকারি বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অন্যতম এবং বরাবরই জাপান ও চীনের সম্পর্ক উন্নয়নে ভুমিকা রেখে আসছে। বিশেষ করে, চীন-জাপান সম্পর্ক যখন চ্যালেঞ্জের সম্মুখীন […]

বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা চীনে

সেপ্টেম্বর ২৯: সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা, মেধা এবং অন্যান্য বিভাগের সঙ্গে কাজের সমন্বয় জোরদার করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে চীন এবং বিভিন্ন শাখায় মেধাসম্পদেও এগিয়ে। আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী […]

আলজিয়ার্স চুক্তি এখনও গুরুত্বপূর্ণ: ওপেক মহাসচিব

সেপ্টেম্বর ২৯: দশ বছর আগে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তিটি তেলের বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংহতি ও সহযোগিতার মূল্যবোধকেও তুলে ধরে। গতকাল (সোমবার) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এ কথা বলেন ওপেক মহাসচিব হাইথাম গেস।আলজেরিয়ার প্রেসিডেন্ট ভবনের তথ্যানুসারে, প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবুনের সঙ্গে বৈঠকের পর আলজেরিয়ায় কার্যনির্বাহী সফরে থাকা হাইথাম গেস বলেছেন, বাজারের স্থিতিশীলতা কেবল তথ্যের ওপরই […]

দক্ষিণ চীন সাগর ইস্যুতে বহুপাক্ষিক প্রচার বন্ধ করতে ফিলিপাইনকে চীনের আহ্বান

সেপ্টেম্বর ২৯: সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ফিলিপাইনের বক্তব্যের জবাবে চীন তার বক্তব্য তুলে ধরে। এ সময় ফিলিপাইনকে দক্ষিণ চীন সাগর ইস্যুতে বহুপাক্ষিকভাবে বিষয়টির উত্থাপন বন্ধ করে যত দ্রুত সম্ভব দ্বিপক্ষীয় আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানায় চীন।জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ […]

উদ্ভাবনে দ্রুত অগ্রসরমান দেশগুলোর অন্যতম চীন: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

 সেপ্টেম্বর ২৯: গত পাঁচ বছরে নতুন স্তরে পৌঁছেছে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন। বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী দেশ গড়ে তোলার পথে চীন দৃঢ় পদক্ষেপ নিয়েছে, যা উচ্চমানের উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে। আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘পঞ্চদশ পঞ্চসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী […]

চার রাজনৈতিক দলিলের চেতনা মেনে চললেই চীন-জাপান সম্পর্ক ঠিক থাকবে: চীনা মুখপাত্র

 সেপ্টেম্বর ২৯: চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষা করতে হলে দুই দেশের চারটি রাজনৈতিক দলিলে নির্ধারিত নীতির চেতনা সত্যিকারভাবে মেনে চলতে হবে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র কুও চিয়াখুন।‘চীন-জাপান যৌথ বিবৃতি’ প্রকাশের ৫৪তম বার্ষিকী এবং চীন-জাপান সম্পর্ক গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে ‘চীন-জাপান যৌথ বিবৃতি’সহ দুই দেশের চারটি রাজনৈতিক […]

২০২৬ উচেন শীর্ষ সম্মেলন ২-৫ নভেম্বর

সেপ্টেম্বর ২৯: ২০২৬ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন ‘উচেন শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে আগামী ২ থেকে ৫ নভেম্বর। চীনের চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত হবে এটি। মঙ্গলবার বিশ্ব ইন্টারনেট সম্মেলনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ তথ্য।এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য—‘ওপেন সোর্স, উন্মুক্ততা, সহযোগিতামূলক উন্নয়ন ও ভাগাভাগি—সাইবারস্পেসে অভিন্ন কল্যাণের সমাজ গঠন’। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক […]

চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে

সেপ্টেম্বর ২৯: চীনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই ব্যবহারকারীর সংখ্যা ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত ৭০ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার বা সিএনএনআইসি’র পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইনস্টিটিউট ‘২০২৬ চায়না ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সেস কনফারেন্সে’ ‘জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ প্রকাশ হয়েছে এ তথ্য।সর্বশেষ জরিপের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে চীনে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, […]

নেতানিয়াহুর আমিরাত সফর নিশ্চিত করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত

সেপ্টেম্বর ২৯: ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই দিন আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমও নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট মোহাম্মদ আবুধাবিতে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, […]