September 2026 - Page 2 of 32 - Mati News
Saturday, September 19

Month: September 2026

১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের স্বাগত ভোজসভায় হান চেংয়ের চার প্রস্তাব

১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের স্বাগত ভোজসভায় হান চেংয়ের চার প্রস্তাব

China
বৈশ্বিক, যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা এবং চারটি বৈশ্বিক উদ্যোগ প্রস্তাব করেছেন, যা মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দিয়েছে। গতকাল (মঙ্গলবার) ১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের স্বাগত ভোজসভায় অংশ নিয়ে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। হান চেং বলেন, বর্তমান বিশ্ব নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হলেও শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের ধারা অপ্রতিরোধ্য। বহুমেরু বিশ্বব্যবস্থা ও অর্থনৈতিক বিশ্বায়নের প্রবণতাও অপরিবর্তনীয়। আন্তর্জাতিক ন্যায্যতা, উন্নয়ন ও নিরাপত্তার জন্য মানুষের আকাঙ্ক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো। অনুষ্ঠানে হান চেং চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো সমুন্নত রাখার পাশাপাশি সার্বভৌম সমতার নীতি মেনে চল...
সিপিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

সিপিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা শি থাইফেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের সমন্বয়মন্ত্রী (জনসেবা) ও প্রতিরক্ষামন্ত্রী চান চুন সিং। মঙ্গলবার বেইজিংয়ে তাদের মাঝে এ সাক্ষাৎ হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবংকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন, কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তব সহযোগিতা গভীরতর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে চীন সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে আগ্রহী। সিপিসি’র এই জ্যেষ্ঠ কর্মকর্তা চান চুন সিং-কে দল গঠনবিষয়ক সি চিন পিং-এর চিন্তাধারা নিয়ে অধ্যয়ন এবং কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের অর্থ সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠা ও তা বাস্তবায়নে সিপিসি’র প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেন। চান চুন সিং বলেন, সিঙ্গাপুরের পক্ষ থেকে চীনের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞ...
রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের আহ্বান চীনের

রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের আহ্বান চীনের

China
রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যের সমস্ত বিরোধ ও সংকট সমাধান করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান উত্তেজনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মুখপাত্র কুও চিয়াখুন বলেন, চীন মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো সামরিক উত্তেজনার পথ এড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের পারস্পরিক বিরোধের অবসান ঘটাবে। সূত্র: সিএমজি...
চীনের উচ্চ-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ল ৫.২ শতাংশ

চীনের উচ্চ-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ল ৫.২ শতাংশ

Default
বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে বিনিয়োগ গত বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় পরিসংখ্যান বুর‌্যোর মুখপাত্র ওয়াং কুয়ানহুয়া। ওয়াং জানান, সরকারি নীতি এবং বাজারের চাহিদার কারণে স্থানীয় সরকারগুলো এখন ভবিষ্যৎমুখী ও নতুন শিল্প গড়ে তোলার ওপর বেশি জোর দিচ্ছে। এর ফলে নতুন খাতের ব্যবসাগুলোতে বিনিয়োগ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, এআই প্রযুক্তি ও এর ব্যবহারের চাহিদা দ্রুত বাড়ায় কোম্পানিগুলো এই খাতের সাথে জড়িত অন্যান্য শিল্পেও বিনিয়োগ বাড়িয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক উপাদান তৈরি এবং চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে বিনিয়োগ যথাক্রমে ৮ দশমিক ৫ শতাংশ ও ১২ শতাংশ বেড়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয় ব্যবস্থার চাহিদা ব্যাপকহারে বাড়ায় লিথিয়াম-আয়ন ব্য...
বিশ্ব শান্তি রক্ষায় সহযোগিতার ডাক চীনা প্রতিরক্ষামন্ত্রীর

বিশ্ব শান্তি রক্ষায় সহযোগিতার ডাক চীনা প্রতিরক্ষামন্ত্রীর

China
ব্যবহারিক সহযোগিতা আরও গভীর, যৌথভাবে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করতে সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীনা সামরিক বাহিনী—এমনটাই জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের উদ্বোধনের আগে মিয়ানমার, ব্রুনেই, বেলারুশ, আজারবাইজান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা এবং আসিয়ান এর মহাসচিব কাও কিম হোর্নের সাথে পৃথক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ফোরামটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী তোং বলেন, গত দুই দশকে সিয়াংশান ফোরাম সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক শিক্ষার নীতি বজায় রেখে শান্তি ও সহযোগিতা প্রচার এবং অভিন্ন নিরাপত্তাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, বিশ্বে অস্থ...
চীনের বেইদৌর প্রযুক্তিগত উদ্ভাবন আরও জোরদারের ঘোষণা ভাইস প্রিমিয়ারের

চীনের বেইদৌর প্রযুক্তিগত উদ্ভাবন আরও জোরদারের ঘোষণা ভাইস প্রিমিয়ারের

China
বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের (বিডিএস)- প্রযুক্তিগত উদ্ভাবন আরও জোরদার করবে চীন। এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরও ভালোভাবে সেবা দিতে পারবে। মঙ্গলবার এসব কথা জানান চীনের ভাইস প্রিমিয়ার চাং কুওছিং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য চাং কুওছিং মধ্য চীনের হুনান প্রদেশের চুচৌয়ে অনুষ্ঠিত বিডিএস অ্যাপ্লিকেশন্স বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, চীন উন্মুক্ততা ও সমন্বয়, সহযোগিতা এবং পারস্পরিক পরিপূরকতার মাধ্যমে অভিন্ন সুবিধা অর্জনের নীতি সমুন্নত রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, চীন বেইদৌয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির সমন্বয় জোরদার করবে। পাশাপাশি ব্যবস্থা উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম অব্যাহত রাখবে এবং বেইদৌ শিল্পের সুস্থ ও সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে। চাং কুওছিং ব...
জাতিসংঘকে চাঁদের দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা নমুনা দিল চীন

জাতিসংঘকে চাঁদের দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা নমুনা দিল চীন

China
চীনের ছ্যাং’এ-৬ মিশনে চাঁদের দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা একটি নমুনা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে দিয়েছে চীন। সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নমুনাটি হস্তান্তর করা হয়। চাঁদের দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা কোনো নমুনা জাতিসংঘের কাছে এটাই প্রথমবারের মতো দেওয়া হলো। নমুনাটি এখন থেকে ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ), ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী মিশন এবং জাতিসংঘের মহাকাশবিষয়ক কার্যালয় (ইউএনওওএসএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভিয়েনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিভিন্ন দেশের প্রতিনিধিসহ ৪০০-এর বেশি অতিথি অংশ নেন। অনুষ্ঠানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের প্রশাসক শান চোংত্য, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক মোনিকা জুমা, ইউএনওওএসএ’র পরিচালক আর্তি হোলা-মাইনি এ...
বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল

বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল

Default
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে বহু প্রতীক্ষিত 'পিংলু খাল'-এর সবচেয়ে বড় বাঁধের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে, যার মাধ্যমে খালটি চালুর পথ সম্পূর্ণ উন্মুক্ত হলো। ১৯৪৯ সালের পর জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বিতভাবে বাস্তবায়িত এটি চীনের প্রথম বড় নদী-থেকে-সমুদ্র খাল প্রকল্প। অভ্যন্তরীণ জলপথের মধ্যে পানির উচ্চতা পরিবর্তন এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ। এর বিশেষ প্রযুক্তির সাহায্যে ৫ হাজার টন ওজনের ১২টি জাহাজ একসঙ্গে প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু পানির স্তর পেরিয়ে নিরাপদে সাগরের দিকে যেতে পারে। এছাড়া এই সিস্টেমে বিশেষ অববাহিকা বা জলাধার ব্যবহার করে প্রচুর সুপেয় পানি সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করা হয়, যা পরিবেশ রক্ষার এক দারুণ উদাহরণ। ছিনচৌ এলাকায় পাহাড় ও উপত্যকা কেটে চার বছরে এই হাবটি তৈরি করা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে আধ...
মহাকাশে সামরিক প্রস্তুতি বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

মহাকাশে সামরিক প্রস্তুতি বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

China
মহাকাশে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি জোরদার করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে—এমন খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, চীন মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে। মহাকাশকে অস্ত্রায়ন, যুদ্ধক্ষেত্রে পরিণত করা এবং সেখানে অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে বেইজিং। তিনি বলেন, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে মহাকাশে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সূত্র: সিএমজি...
মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

China
দক্ষিণ-পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে অনুষ্ঠিত হয়ে গেল চীনের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মধ্য শরৎ উৎসব। শনিবার লুইজেনপার্কে অবস্থিত চীনা উদ্যানে এই উৎসব উপলক্ষে ছিল ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চীনের মধ্য শরৎ উৎসব ঐতিহ্যগতভাবে পূর্ণিমার সঙ্গে সম্পর্কিত। পূর্ণিমার চাঁদ ঐক্য, সম্প্রীতি ও পরিবারের পুনর্মিলনের প্রতীক। এ বছর ২৫ সেপ্টেম্বর উৎসবটি উদযাপিত হবে। অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীরা মুন কেকের স্বাদ, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন কারুশিল্প তৈরির অভিজ্ঞতা নেন। এভাবে তারা উৎসবের উষ্ণ ও আনন্দময় পরিবেশে মেতে ওঠেন। এ বছর ম্যানহাইমের চীনা উদ্যান প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা হিসেবে এটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চেনচিয়াং এবং ম্যানহাইমের দীর্ঘদিনের অংশীদারত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করছে। ম্যানহাইমের ...
গ্র্যাভিটি-১ ওয়াই৩ রকেটের সফল উৎক্ষেপন, কক্ষপথে ৯ স্যাটেলাইট স্থাপন করল চীন

গ্র্যাভিটি-১ ওয়াই৩ রকেটের সফল উৎক্ষেপন, কক্ষপথে ৯ স্যাটেলাইট স্থাপন করল চীন

China
চীনের গ্র্যাভিটি-১ ওয়াই৩ ক্যারিয়ার রকেট ৯টি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে। বুধবার বেইজিং সময় সকাল ৬টায় শাংহাইয়ের পূর্ব উপকূলীয় জলসীমা থেকে সমুদ্রপথে এ রকেট উৎক্ষেপণ করা হয়। একক মিশনে বহন করা পেলোডের ওজন এবং কক্ষপথের উচ্চতার ক্ষেত্রে এ উৎক্ষেপণ নতুন রেকর্ড তৈরি করেছে। মিশনটি পরিচালনা করেছে থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। রকেটটিতে ছিয়ানফান কনস্টেলেশনের নতুন একটি স্যাটেলাইট বহর এবং একটি ইইউএইচটি প্রযুক্তির পরীক্ষামূলক স্যাটেলাইট ছিল। গ্র্যাভিটি-১ রকেটের এটি ছিল চতুর্থ উড্ডয়ন। গ্র্যাভিটি-১ একটি কঠিন জ্বালানিচালিত রকেট। এটি তৈরি করেছে চীনের বাণিজ্যিক মহাকাশ কোম্পানি ওরিয়েনস্পেস। রকেটটির সর্বোচ্চ পেলোড বহনক্ষমতা ৬ দশমিক ৫ টন। এ উৎক্ষেপণের মাধ্যমে গ্র্যাভিটি-১ দ্বিতীয়বার দূর সমুদ্রে গিয়ে উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করল। এর আগে ২২ জুলাই একই এলাকা থেকে গ্র্যাভিটি-১ ওয়...
দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডের ওপর ফিলিপাইনের দাবি অবৈধ: বেইজিং

দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডের ওপর ফিলিপাইনের দাবি অবৈধ: বেইজিং

China
দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডের ওপর ফিলিপাইনের তথাকথিত সামুদ্রিক অধিকার ও এখতিয়ারের দাবি অবৈধ বলে মন্তব্য করেছে বেইজিং। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, নানশা দ্বীপপুঞ্জের মেইচি চিয়াও, চুবি চিয়াও ও চুংইয়ে তাওসহ সংশ্লিষ্ট দ্বীপ ও প্রবালপ্রাচীর চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। নিজ ভূখণ্ডে চীনের নির্মাণ ও অন্যান্য কার্যক্রম তার সার্বভৌম অধিকারের আওতাভুক্ত এবং তা বৈধ ও আইনসম্মত। তিনি বলেন, একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ফিলিপাইনের ভূখণ্ডের সীমানা স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে এবং নানশা দ্বীপপুঞ্জ কখনোই ফিলিপাইনের ভূখণ্ডের অংশ ছিল না। আন্তর্জাতিক আইনের ‘ভূখণ্ড সমুদ্রের ওপর কর্তৃত্ব নির্ধারণ করে’ নীতির আলোকে চীনা ভূখণ্ডের ওপর ফিলিপাইনের তথাকথিত সামুদ্রিক এখতিয়ার দাবি ভিত্তিহীন। চীনা মুখপাত্র আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে ...
চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ

চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ

China
চীনের গণমুক্তি ফৌজ নেভির হাসপাতাল জাহাজ ‘অসপিশাস আর্ক’ চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাজধানী নুয়াকশটে ফ্রেন্ডশিপ পোর্টে জাহাজটি নোঙর করে। ‘মিশন হারমনি-২০২৬’-এর অংশ হিসেবে জাহাজটি মৌরিতানিয়ায় সাত দিনের বন্ধুত্বপূর্ণ সফর করবে। এসময় জাহাজে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হবে। জাহাজটি বন্দরে পৌঁছালে মৌরিতানিয়ার সরকারি ও সামরিক কর্মকর্তা, দেশটির সেনাসদস্য, মৌরিতানিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসকারী চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাগত জানান। স্বাগত অনুষ্ঠানে চীন ও মৌরিতানিয়ার জাতীয় পতাকা ওড়ানো হয়। স্থানীয় বাসিন্দারা ফুল ও বিভিন্ন রঙের পতাকা নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এসময় মৌরিতানিয়ার সামরিক ব্যান্ডও সংগীত পরিবেশন করে। সফরকালে চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল জাহাজে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্থানীয় হাসপ...
ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আসিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আসিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

China
আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী চীন। এ জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। মঙ্গলবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আসিয়ানকে অগ্রাধিকার দেয়। তিনি জানান, চলতি বছর চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পঞ্চম এবং সংলাপ সম্পর্কের ৩৫তম বার্ষিকী। এ কারণে দুই পক্ষের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। ওয়াং ই বলেন, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি চীন আগের মতোই সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। ওয়াং ই বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সব পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ...
মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

China
দক্ষিণ-পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে অনুষ্ঠিত হয়ে গেল চীনের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মধ্য শরৎ উৎসব। শনিবার লুইজেনপার্কে অবস্থিত চীনা উদ্যানে এই উৎসব উপলক্ষে ছিল ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চীনের মধ্য শরৎ উৎসব ঐতিহ্যগতভাবে পূর্ণিমার সঙ্গে সম্পর্কিত। পূর্ণিমার চাঁদ ঐক্য, সম্প্রীতি ও পরিবারের পুনর্মিলনের প্রতীক। এ বছর ২৫ সেপ্টেম্বর উৎসবটি উদযাপিত হবে। অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীরা মুন কেকের স্বাদ, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন কারুশিল্প তৈরির অভিজ্ঞতা নেন। এভাবে তারা উৎসবের উষ্ণ ও আনন্দময় পরিবেশে মেতে ওঠেন। এ বছর ম্যানহাইমের চীনা উদ্যান প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা হিসেবে এটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চেনচিয়াং এবং ম্যানহাইমের দীর্ঘদিনের অংশীদারত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করছে। ম্যানহাইমের ...