Browsing monthly archive

October 2026

চীন-উজবেকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক: কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী লি ছিয়াং

জ্বালানি ও সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার পাশাপাশি উজবেকিস্তানের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে আগ্রহী চীন। শনিবার উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লা আরিপভের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।মধ্য এশিয়ার দেশটিতে সরকারি সফরে থাকা লি ছিয়াং বলেন, আগামী বছর চীন ও উজবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর […]

হাংচৌয়ে চায়না মিডিয়া গ্রুপের নতুন অনুষ্ঠানমালা উন্মোচন

চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে শনিবার জাঁকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে চায়না মিডিয়া গ্রুপ এর বেশ কয়েকটি প্রধান টিভি অনুষ্ঠান চালু করা হয়। এ অনুষ্ঠানমালায় চীনের পরিবেশগত সৌন্দর্য, সমৃদ্ধ শিল্প খাত, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং স্থানীয় মানুষের উন্নত জীবনযাত্রার নানা ইতিবাচক চিত্র তুলে ধরা হয়।উন্মোচিত প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ‘বিউটিফুল চায়না অন দ্য মুভ’। চায়না […]

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ বাস্তবায়নে জোর দিলেন লি ছিয়াং

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্পের উচ্চমানের বাস্তবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি, খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থনীতিতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে চীন। শনিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োইয়েভের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ আগ্রহের কথা জানান। একইসঙ্গে উজবেকিস্তানে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।বৈঠকে লি ছিয়াং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি […]

টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

অনুকূল আবহাওয়া ও কৃষি অধিদপ্তরের পরামর্শ, আধুনিক প্রযুক্তি এবং নিবিড় পরিচর্যায় আশ্বিনের শুরুতেই টাঙ্গাইলের দিগন্তজোড়া মাঠে মাঠে শোভা পাচ্ছে আগাম শীতকালীন সবজির সবুজের সমারোহ। শীত আসতে এখনো প্রায় তিন মাসের বেশি সময় বাকি থাকলেও আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কৃষকরা।মানসম্মত বীজ ব্যবহারের কারিগরি সহায়তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ভালো দাম পাওয়ার […]

‘রঙ বিলাস’ চাষে কেমন লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা?

চলনবিল অধ্যুষিত জেলার তিনটি উপজেলায় মনোমুগ্ধকর রঙ আর রসে টইটুম্বুর ‘রঙ বিলাস’ আখ চাষে কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন নাটোরের কৃষকরা।জেলায় এ বছর ১২৬ হেক্টর জমিতে চিবিয়ে খাওয়ার আখ ‘রঙ বিলাস’ চাষ করা হয়েছে। এসব আখ থেকে পাওয়া যাচ্ছে অন্তত এক হাজার ২১৩ টন রস। অর্থকরী ফসল এ আখ চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা।কৃষি […]

দীর্ঘ বিরতির পর নতুন কমিটিতে ফের সক্রিয় বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট

বাকৃবি প্রতিনিধি:দীর্ঘ বিরতির পর নতুন কমিটির হাত ধরে আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি নতুন যাত্রা শুরু করেছে।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের […]

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগের স্ট্যাটিস্টিক্যাল, জিআইএস অ্যান্ড ক্রপ মডেলিং ল্যাবে আয়োজিত উন্নত পর্যায়ের জিআইএস ও রিমোট সেন্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান […]

ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই

মীর আব্দুর আলীম:বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ও ভবন এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সেবা দিতে পারছে না। কোথাও ডাকঘরের ভবন জরাজীর্ণ, কোথাও জনবলসংকট, কোথাও প্রযুক্তির সীমিত ব্যবহার, আবার কোথাও সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগ। বিশ্ব ডাক […]

ওস্তাদ জানু খাঁ ও মাসুদ করিমের নতুন মিউজিক ভিডিও ‘আলো আঁধারি’ প্রকাশ

দেশের শীর্ষস্থানীয় ক্রিয়েটিভ প্রোডাকশন ও স্টুডিও ‘ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন’-এর বিনোদন শাখা ‘ড্রিমমেকার এন্টারটেইনমেন্ট’ (DreaMaker Entertainment) থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে নতুন মৌলিক মিউজিক ভিডিও “আলো আঁধারি” (Alo Adhari)। গানটিতে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ জানু খাঁ। গানটির কথা ও সুর রচনা এবং নান্দনিক সিনেমাটিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিল্পী ও নির্মাতা মাসুদ করিম।বর্তমান দ্রুতগতির বাণিজ্যিক […]

বিয়ের বয়স নয়, হারিয়ে যাচ্ছে বিয়ের ইচ্ছেটাই!

মাওলানা মো: জয়নাল আবেদীন বিয়ে চাইলেই বিয়ে করা যায় না, আর চাইলেই যে বিয়ে হয়ে যায়, তা-ও নয়। কখনো পারিবারিক বাধা, কখনো সামাজিক বিধিনিষেধ, কখনোবা মানুষের অযাচিত উপদেশ—সব মিলিয়ে জীবনের সবচেয়ে স্বাভাবিক একটি ইচ্ছাও একসময় দুর্লভ হয়ে ওঠে।আজকাল যখনই কোনো মেয়েকে দেখতে যাই, সবার মুখে ঘুরেফিরে একই প্রশ্ন—“এই বয়সে বিয়ে করতে এসেছেন? মাথার চুল তো প্রায় […]

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে।গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং […]

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কাশিয়ানী উপজেলার তিন হাজার মানুষ।বর্ষা মৌসুমে কৃষকের তেমন কোনো কাজ না থাকায় এলাকার অনেক কৃষক, […]

c চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য

জেলার খানসামা উপজেলার পল্লীতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে কৃষক ময়েজ উদ্দিন সফলতা অর্জন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে তিনি লাভের সম্ভাবনা দেখছেন।গতকাল বুধবার সরেজমিনে জেলার খানসামা উপজেলা সীট আলোকডিহি গ্রামে গিয়ে দেখা গেছে, মো. ময়েজ উদ্দিনের ২২ শতক জমির […]

নওগাঁয় কালো সৈনিক পোকা চাষে কেমন আয় করছেন নাহিদ?

জেলায় বিষমুক্ত নিরাপদ মাছ চাষে মৎস্য খাদ্যের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে ব্যপক সাড়া ফেলেছেন নওগাঁর প্রতিবন্ধী নাহিদ হোসেন।নওগাঁ’র রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে প্রথমবারের মতো কালো সৈনিক পোকা চাষ করে সফলতা পেয়েছেন প্রতিবন্ধী নাহিদ হোসেন।পিকেএসএফ এর স্মার্ট প্রকল্পের কারিগরি সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ নাহিদ হোসেনকে খামার স্থাপনে সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যেই […]

দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা

জেলায় এবারে আমন ধানের পোকা দমনে ক্ষেতে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা। ধানের ক্ষেতে সহজে পোকা দমনে এ পদ্ধতি পর্যায় ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। সদর উপজেলার প্রায় ৬৫ শতাংশ কৃষক এ পদ্ধতি ব্যবহার করে ধান ক্ষেতের পোকা দমনে সফল হচ্ছেন।আমনের পোকা দমনে পার্চিং পদ্ধতি হলো, ধানের জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে […]