October 2026 - Page 14 of 30 - Mati News
Monday, November 2

Month: October 2026

চীন-উজবেকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক: কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী লি ছিয়াং

চীন-উজবেকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক: কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী লি ছিয়াং

China
জ্বালানি ও সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার পাশাপাশি উজবেকিস্তানের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে আগ্রহী চীন। শনিবার উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লা আরিপভের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মধ্য এশিয়ার দেশটিতে সরকারি সফরে থাকা লি ছিয়াং বলেন, আগামী বছর চীন ও উজবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষকে কাজে লাগিয়ে দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেয়া, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করতে চায় বেইজিং। এর মাধ্যমে দু’দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনার প্রত্যাশা করেন তিনি। লি ছিয়াং বলেন, দু’দেশের অর্থনীতির পরিপূরক শক্তিকে কাজে লাগিয়ে অবকাঠামো ও অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। চীন উজবেকিস্তানের আরও উন্নত ও বিশেষায়িত পণ্য আমদানি করতে আগ্রহী ব...
হাংচৌয়ে চায়না মিডিয়া গ্রুপের নতুন অনুষ্ঠানমালা উন্মোচন

হাংচৌয়ে চায়না মিডিয়া গ্রুপের নতুন অনুষ্ঠানমালা উন্মোচন

China, Entertainment
চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে শনিবার জাঁকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে চায়না মিডিয়া গ্রুপ এর বেশ কয়েকটি প্রধান টিভি অনুষ্ঠান চালু করা হয়। এ অনুষ্ঠানমালায় চীনের পরিবেশগত সৌন্দর্য, সমৃদ্ধ শিল্প খাত, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং স্থানীয় মানুষের উন্নত জীবনযাত্রার নানা ইতিবাচক চিত্র তুলে ধরা হয়। উন্মোচিত প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ‘বিউটিফুল চায়না অন দ্য মুভ’। চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকটি বিশ্ববাসীর সামনে চীনের পরিবেশ সংরক্ষণের সাফল্য ও দূরদর্শী অভিজ্ঞতার কথা তুলে ধরবে। একই সাথে প্রাচীন সাহিত্যের প্রজ্ঞা ও ঐতিহাসিক শিক্ষাভিত্তিক আরেকটি বহুল প্রশংসিত অনুষ্ঠান ‘চায়না ইন দ্য ক্লাসিকস’ এর নতুন পর্ব উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাচীন টেক্সট বা মৌলিক গ্রন্থের মধ্য দিয়ে চীনের হাজার বছরের দূরদর্...
চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ বাস্তবায়নে জোর দিলেন লি ছিয়াং

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ বাস্তবায়নে জোর দিলেন লি ছিয়াং

China
চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্পের উচ্চমানের বাস্তবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি, খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থনীতিতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে চীন। শনিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োইয়েভের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ আগ্রহের কথা জানান। একইসঙ্গে উজবেকিস্তানে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। বৈঠকে লি ছিয়াং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল হয়ে উঠলেও চীন-উজবেকিস্তানের উচিত সংহতি ও সহযোগিতা জোরদার করে একসঙ্গে এগিয়ে যাওয়া। দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমর্থন অব্যাহত রাখা এবং জনগণের কল্যাণে সহযোগিতা সম্প্রসারণেও বেইজিং প্রস্তুত। তিনি আরও বলেন, বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এর কাঠামো উন্নত করা এবং জ্বালানি, খনিজ সম্পদ, অর্থায়ন, যোগাযোগ ও প্রযুক্তিগত...
টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

Agriculture Tips
অনুকূল আবহাওয়া ও কৃষি অধিদপ্তরের পরামর্শ, আধুনিক প্রযুক্তি এবং নিবিড় পরিচর্যায় আশ্বিনের শুরুতেই টাঙ্গাইলের দিগন্তজোড়া মাঠে মাঠে শোভা পাচ্ছে আগাম শীতকালীন সবজির সবুজের সমারোহ। শীত আসতে এখনো প্রায় তিন মাসের বেশি সময় বাকি থাকলেও আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কৃষকরা। মানসম্মত বীজ ব্যবহারের কারিগরি সহায়তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ভালো দাম পাওয়ার লক্ষ্যে শীতকালীন সবজি চাষে স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজি চাষে এখন ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এরইমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। যার মধ্যে মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, দেশি লাউ, গাজর ও শিম ইত্যাদি। বিশেষ করে টাঙ্গাইলে সবজি চাষের জন্য বিখ্যাত পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল, ধনবাড়ি, সখিপুর, যমুনা ও ধলেশ্বরীর অববাহিকার চরাঞ্চলের কৃষি জমিগুলো ...
‘রঙ বিলাস’ চাষে কেমন লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা?

‘রঙ বিলাস’ চাষে কেমন লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা?

Agriculture Tips
চলনবিল অধ্যুষিত জেলার তিনটি উপজেলায় মনোমুগ্ধকর রঙ আর রসে টইটুম্বুর ‘রঙ বিলাস’ আখ চাষে কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন নাটোরের কৃষকরা। জেলায় এ বছর ১২৬ হেক্টর জমিতে চিবিয়ে খাওয়ার আখ ‘রঙ বিলাস’ চাষ করা হয়েছে। এসব আখ থেকে পাওয়া যাচ্ছে অন্তত এক হাজার ২১৩ টন রস। অর্থকরী ফসল এ আখ চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবাদকৃত ১২৬ হেক্টর জমির মধ্যে সর্বোচ্চ ৬০ হেক্টর জমি চাষ হয়েছে গুরুদাসপুর উপজেলায়। এছাড়া ৫২ হেক্টর বড়াইগ্রাম উপজেলায় এবং ১৪ হেক্টর জমি সিংড়া উপজেলায়। অর্থাৎ চলনবিল অধ্যুষিত তিনটি উপজেলাতেই শুধুমাত্র ‘রঙ বিলাস’ আখ আবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলনবিলের মাটি, পানি, ও আবহাওয়া এ আখ চাষের জন্যে উপযোগী। ‘রঙ বিলাস’ আখ চাষকারী রবিউল করিম বাসসকে বলেন, জমিতে চারা রোপণের পরে সাথি ফসল হিসেবে আমরা রসুন অথবা পেঁয...
দীর্ঘ বিরতির পর নতুন কমিটিতে ফের সক্রিয় বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট

দীর্ঘ বিরতির পর নতুন কমিটিতে ফের সক্রিয় বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর নতুন কমিটির হাত ধরে আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি নতুন যাত্রা শুরু করেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৮টি গান পরিবেশিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজনে মিউজিশিয়ানদের নিয়মিত অংশগ্রহণ ও গান পরিবেশনের সুযোগ সীমিত থাকায় ক্যাম্পাসের সংগীতপ্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন থেকেই মিউজিক্যাল রেজিমেন্টের যাত্রা শুরু হয়। সংগঠনটির মূল লক্ষ্য...
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগের স্ট্যাটিস্টিক্যাল, জিআইএস অ্যান্ড ক্রপ মডেলিং ল্যাবে আয়োজিত উন্নত পর্যায়ের জিআইএস ও রিমোট সেন্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ‘জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে এ ধরনের উন্নত প্রশিক্ষণ আমাদের শিক্ষক ও গবেষকদের আধুনিক গবেষণায় আরও দক্ষ করে তুলবে। এর সুফল শেষ পর্যন্ত বিশ্বমানের কৃষি গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় ‘Training on ...
ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই

ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই

Op-ed
মীর আব্দুর আলীম: বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ও ভবন এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সেবা দিতে পারছে না। কোথাও ডাকঘরের ভবন জরাজীর্ণ, কোথাও জনবলসংকট, কোথাও প্রযুক্তির সীমিত ব্যবহার, আবার কোথাও সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগ। বিশ্ব ডাক দিবস উপলক্ষে সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনেও এই সংকটের নানা দিক উঠে এসেছে। অথচ এই ডাক বিভাগই একসময় দেশের মানুষের যোগাযোগ, অর্থ লেনদেন এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সংযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠানের রয়েছে এত বিস্তৃত অবকাঠামো ও বিপুল সম্পদ, তাকে কেন আজও লোকসান ও অব্যবস্থাপনার বোঝা বহন করতে হচ্ছে? কেন দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ও পার্সেল পরিবহনের বাজারে রাষ্ট্রের ন...
ওস্তাদ জানু খাঁ ও মাসুদ করিমের নতুন মিউজিক ভিডিও ‘আলো আঁধারি’ প্রকাশ

ওস্তাদ জানু খাঁ ও মাসুদ করিমের নতুন মিউজিক ভিডিও ‘আলো আঁধারি’ প্রকাশ

Entertainment, নতুন গান
দেশের শীর্ষস্থানীয় ক্রিয়েটিভ প্রোডাকশন ও স্টুডিও 'ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন'-এর বিনোদন শাখা 'ড্রিমমেকার এন্টারটেইনমেন্ট' (DreaMaker Entertainment) থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে নতুন মৌলিক মিউজিক ভিডিও "আলো আঁধারি" (Alo Adhari)। গানটিতে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ জানু খাঁ। গানটির কথা ও সুর রচনা এবং নান্দনিক সিনেমাটিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিল্পী ও নির্মাতা মাসুদ করিম।বর্তমান দ্রুতগতির বাণিজ্যিক মিউজিকের ভিড়ে "আলো আঁধারি" শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় ক্লাসিক্যাল ও আত্মোপলব্ধির এক গভীর মেলোডিয়াস আবহে। সম্পর্কের জটিল টানাপোড়েন, মনের গভীরের না-বলা বেদনা এবং মানুষের জীবনে আলো আর আঁধারির খেলাকে উপজীব্য করে গানটি রচিত হয়েছে। ওস্তাদ জানু খাঁর সুগভীর ক্লাসিক্যাল গায়কি ও সুরের মায়াজালে গানটি এক অনন্য মাত্রা লাভ করেছে।গানটি প্রসঙ্গে গীতিকার, সুরকা...
বিয়ের বয়স নয়, হারিয়ে যাচ্ছে বিয়ের ইচ্ছেটাই!

বিয়ের বয়স নয়, হারিয়ে যাচ্ছে বিয়ের ইচ্ছেটাই!

Health and Lifestyle, Lifestyle Tips, Op-ed
মাওলানা মো: জয়নাল আবেদীন  বিয়ে চাইলেই বিয়ে করা যায় না, আর চাইলেই যে বিয়ে হয়ে যায়, তা-ও নয়। কখনো পারিবারিক বাধা, কখনো সামাজিক বিধিনিষেধ, কখনোবা মানুষের অযাচিত উপদেশ—সব মিলিয়ে জীবনের সবচেয়ে স্বাভাবিক একটি ইচ্ছাও একসময় দুর্লভ হয়ে ওঠে। আজকাল যখনই কোনো মেয়েকে দেখতে যাই, সবার মুখে ঘুরেফিরে একই প্রশ্ন— “এই বয়সে বিয়ে করতে এসেছেন? মাথার চুল তো প্রায় সবই পেকে গেছে! বয়স তো বেশ ভালোই মনে হচ্ছে!” অথচ আমার বয়স এখনো আটাশের গণ্ডিও পেরোয়নি! চুলের পাক ধরেছে হয়তো সময়ের আগেই, কিন্তু জীবনের বয়স কি সত্যিই এতটা বেড়ে গেছে? নাকি সমাজের চোখে সময়ের আগেই আমাকে বৃদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে? বিষয়টা এমন নয় যে, অতীতে বিয়ে করতে চাইনি। চেয়েছি, বহুবার চেয়েছি। কিন্তু যখনই বিয়ের কথা ভেবেছি, তখনই কেউ না কেউ এসে দাঁড়িয়েছে বাধার দেয়াল হয়ে। উপদেশের সুরে শুনিয়েছে— “এখনই বিয়ে করে...
বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

Cover Story, ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কং ওয়েই। মাঠপর্যায়ে তথ্য ও নমুনা সংগ্রহ এবং পোকা শনাক্তকরণে সরাসরি যুক্ত ছিলেন ভারতীয় গবেষক বাবু সাদ্দাম ও বাকৃবির স্নাতকোত্তর শিক্ষার্থী শাহমত জাওয়াদ। গবেষণাপত্রটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ইনসেক্টস’-এ প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন ...
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

Agriculture Tips
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কাশিয়ানী উপজেলার তিন হাজার মানুষ। বর্ষা মৌসুমে কৃষকের তেমন কোনো কাজ না থাকায় এলাকার অনেক কৃষক, বেকার ও অন্যান্য পেশার লোক বর্তমানে এ পেশায় জড়িয়ে পড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে, তেমনি অন্যদিকে বর্ষকালে কাজ না থাকা বেকার মানুষ শ্রমজীবীদের আয়ের পথ তৈরি করে দিচ্ছে। উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়া, শিল্টাসহ বিভিন্ন বিলে খুব ভোরে বিভিন্ন বয়সী নারী-পুরুষরা নৌকা নিয়ে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ করে। কোনো পুঁজির প্রয়োজন হয় না বলে এ পেশা বেশ লাভজনক। শাপলা ফুল সাধারণত বর্ষায় ডুবে যাওয়া ব...
c চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য

c চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য

Agriculture Tips
জেলার খানসামা উপজেলার পল্লীতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে কৃষক ময়েজ উদ্দিন সফলতা অর্জন করেছেন।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে তিনি লাভের সম্ভাবনা দেখছেন। গতকাল বুধবার সরেজমিনে জেলার খানসামা উপজেলা সীট আলোকডিহি গ্রামে গিয়ে দেখা গেছে, মো. ময়েজ উদ্দিনের ২২ শতক জমির শিম ক্ষেত ফুল ও ফলে ভরে উঠেছে। তার জমিতে চাষ করা রবি শস্য মাচাজুড়ে ঝুলছে কচি শিম। পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষক মো. ময়েজ উদ্দিন (৫৫)। ময়েজ উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে, তার শিম চাষ দেখে একই এলাকার অন্য কৃষকরা গ্রীষ্মকালীন শিম চাষে আগ্রহী হয়েছেন। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে কৃষক মো. কাশেম আলী সহ ওই এলাকার আরও কয়েকজনকৃষক চলতি মৌসুমে শিম চাষ করেছ...
নওগাঁয় কালো সৈনিক পোকা চাষে কেমন আয় করছেন নাহিদ?

নওগাঁয় কালো সৈনিক পোকা চাষে কেমন আয় করছেন নাহিদ?

Agriculture Tips
জেলায় বিষমুক্ত নিরাপদ মাছ চাষে মৎস্য খাদ্যের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে ব্যপক সাড়া ফেলেছেন নওগাঁর প্রতিবন্ধী নাহিদ হোসেন। নওগাঁ’র রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে প্রথমবারের মতো কালো সৈনিক পোকা চাষ করে সফলতা পেয়েছেন প্রতিবন্ধী নাহিদ হোসেন। পিকেএসএফ এর স্মার্ট প্রকল্পের কারিগরি সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ নাহিদ হোসেনকে খামার স্থাপনে সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যেই অধিক আমিষ সমৃদ্ধ এ পোকাটি চাষ করে নিজের পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করে সফল হয়েছেন এবং প্রাথমিকভাবে বিপণনের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছেন। আর সেই সাথে প্রতি মাসে উদ্বৃত্ত পোকা বিক্রি করে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন তিনি। কালো সৈনিক পোকা বাসাবাড়ি, হোটেল, বাজারের পচনশীল ময়লা-আবর্জনা পুনঃব্যবহার করে উৎপাদন করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্টিং করতেও এ পোকার লার্ভা ...

দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা

Agriculture Tips
জেলায় এবারে আমন ধানের পোকা দমনে ক্ষেতে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা। ধানের ক্ষেতে সহজে পোকা দমনে এ পদ্ধতি পর্যায় ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। সদর উপজেলার প্রায় ৬৫ শতাংশ কৃষক এ পদ্ধতি ব্যবহার করে ধান ক্ষেতের পোকা দমনে সফল হচ্ছেন। আমনের পোকা দমনে পার্চিং পদ্ধতি হলো, ধানের জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে দেওয়া, যা পাখির বসার জায়গা হিসেবে কাজ করে থাকে। এ ডালগুলোতে বসে পাখি ফসলের ক্ষতি কারক পোকা-মাকড় খেয়ে ফেলে। ফলে ধান ক্ষেতে পোকার আক্রমণ কমে যায়। এটি ব্যয় বিহীন, পরিবেশ বান্ধব এবং কীটনাশক মুক্ত পদ্ধতি, যা ফসলের উৎপাদন খরচ কমায় এবং নিরাপদ ফসল পেতে সাহায্য করে। গতকাল সোমবার জেলার সদর উপজেলা কৃষি দপ্তরের মাঠ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য বাসসকে নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর সদর উপজেলার ১০ টি ইউনিয়নে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা...