Browsing monthly archive

October 2026

উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

অক্টোবর ১৫: উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৭ থেকে ২২ অক্টোবরের এই সফরে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি, রাশিয়ায় চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র […]

দলীয় শাসন নিয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ হবে ছিউশি ম্যাগাজিনে

আগামীকাল (শুক্রবার) প্রকাশিতব্য ‘ছিউশি’ ম্যাগাজিনের ২০তম সংখ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের ‘আরও উচ্চ মানদণ্ড ও কার্যকর পদক্ষেপে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া’শীর্ষক গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হবে।নিবন্ধে বলা হয়েছে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনাকাল’ (২০২৬–২০৩০) হলো সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের ভিত্তি সুদৃঢ় করা […]

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাক্ষাৎ

চীনের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাকুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় বুধবারের এ সাক্ষাতে রাশিয়াকে সফলভাবে রাষ্ট্রীয় ডুমা নির্বাচন আয়োজন এবং দেশীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।তিনি আরও জানান, এ বছরের মে ও আগস্টে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট […]

সিজিটিএন জরিপ: ক্যান্টন ফেয়ারে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিচ্ছে চীন

১৫ অক্টোবর: চীনের কুয়াংচৌ শহরে শুরু হয়েছে ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ মেলাকে কেন্দ্র করে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের উদ্যোগে সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৮৫ দশমিক ১ শতাংশ উত্তরদাতার মতে, ধারাবাহিকভাবে ক্যান্টন ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে চীন উচ্চমানের উন্মুক্ততা এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প তুলে ধরছে। একই সঙ্গে এ […]

বৈদেশিক বাণিজ্যে চীনের নতুন সম্ভাবনার চার বৈশিষ্ট্য

 চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের আমদানি-রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে চীন। গতকাল বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটির পণ্য বাণিজ্যের মোট আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ এবং আমদানি ২২ দশমিক ৩ শতাংশ।শুধু সেপ্টেম্বরেই […]

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টকে চীন এখন বিশ্বে দ্বিতীয়

২০২৫ সালে চীনের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টক দাঁড়িয়েছে ২৬. ৮ ট্রিলিয়ন ইউয়ানে। এদিক দিয়ে চীন এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। টানা ছয় বছর ধরে প্রবৃদ্ধি ধরে রেখেছে এই ইকুয়িটি স্টক। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৫ সালে চীনে মোট ৪ লাখ ৬১ […]

ইতিহাসকে সঠিকভাবে দেখে অনুতপ্ত হওয়া উচিত জাপানের ক্ষমতাসীনদের: চীনা মুখপাত্র

‘প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীদের মন্দিরে স্থান দেওয়া যে অত্যন্ত লজ্জাজনক ছিল, সেটা ভালো করেই জানতো তৎকালীন জাপান সরকার। তারা অপরাধবোধে ভুগছিল এবং সিদ্ধান্ত গ্রহণের সময় ইচ্ছাকৃতভাবে বিষয়টি গোপন রেখেছিল। জাপানি কর্তৃপক্ষ বারবার বিবেকহীনের মতো এমন একটি কার্যত যুদ্ধাপরাধী মন্দিরের পূজা করে।’ সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরের অভ্যন্তরীণ সভার কার্যবিবরণী জনসমক্ষে প্রকাশ করে জাপানি গণমাধ্যম। এর প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার) […]

চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্বের মাইলফলক নতুন ইয়ালু নদী সেতু: লি ছিয়াং

চীন-উত্তর কোরিয়ার নতুন ইয়ালু নদী সেতু হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের যৌথ আগ্রহ ও প্রচেষ্টায় এগিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত অবকাঠামো প্রকল্প। দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সেতুটি সফলভাবে চালু হয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করবে, দুই দেশের মানুষের যাতায়াত […]

চারমাসে মহাকাশ স্টেশনে শেনচৌ-২৩ মিশনের ১০০ প্রকল্প

শেনচৌ-২৩ মিশনের নভোচারী চু ইয়াংচু, চাং চিইউয়ান এবং লাই খ্য-ইং গত চার মাস ধরে চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।২৪ মে যাত্রা শুরু করে পরদিন মহাকাশ স্টেশনে পৌঁছানো এই তিন নভোচারী শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন এবং কক্ষপথে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন।তাদের চলমান মিশনের অংশ হিসেবে নভোচারীরা মহাকাশ স্টেশনের সোলার […]

বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়াবে চীন

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সরাসরি যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ইয়ুননান প্রদেশ। এ লক্ষ্যে খুনমিংয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন চালু, কৃষিপণ্য রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ঢাকা–খুনমিং সরাসরি ফ্লাইট বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বুধবার খুনমিংয়ে ইয়ুননান প্রাদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি ছাওওয়েইয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল […]

দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য বাড়াতে ইইউ’র সঙ্গে কাজ করবে চীন: মুখপাত্র

ইইউ’তে দুর্লভ খনিজ রপ্তানির লাইসেন্সের অনুমোদন প্রক্রিয়া সহজতর করতে ইচ্ছুক চীন। চীন আশা করে, ইইউ চীন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বৈত-ব্যবহার লাইসেন্সিং মামলাগুলোর সমাধানে সহায়তা করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র হ্য ইয়াতোং।চীন উভয়পক্ষের মধ্যে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য প্রসারে রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থাকে কাজে লাগাতে ইইউ’র […]

প্রথম নয় মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন বেড়েছে ৩৪.৮৬ শতাংশ

চীনের ফিউচার্স বাজারে চলতি বছরের প্রথম ৯ মাসে লেনদেনের পরিমাণ ও মোট লেনদেনমূল্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের (সিএফএ) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজারে মোট লেনদেনমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।ফিউচার্স বাজারে নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দামে পণ্য, আর্থিক সম্পদ বা অন্যান্য […]

চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম

হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাণিজ্য নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া ঐকমত্য উভয় পক্ষের শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করতে এবং গাড়ি নির্মাণশিল্প ও সরবরাহব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে। বুধবার এ কথা জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম।সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার নীতির ভিত্তিতে ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ […]

চীনের ‘চুচে-২ই’ রকেটে মহাকাশে গেল ১০টি কৃত্রিম উপগ্রহ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত থুংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে বুধবার সফলভাবে ‘চুচে-২ই ওয়াই৪’ বাহক রকেট উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি ১০টি কৃত্রিম উপগ্রহকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এ উৎক্ষেপণ পরীক্ষামূলক অভিযানকে সম্পূর্ণ সফল ঘোষণা করা হয়েছে।বেইজিং সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণ করা ১০টি কৃত্রিম উপগ্রহ বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশখাতের […]

হাইতিতে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধের আহ্বান চীনের

হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হাইতির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার পর এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।সুন লেই বলেন, ‘হাইতির পরিস্থিতি এখনো গুরুতর। দেশটির সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র […]