প্রথম নয় মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন বেড়েছে ৩৪.৮৬ শতাংশ

চীনের ফিউচার্স বাজারে চলতি বছরের প্রথম ৯ মাসে লেনদেনের পরিমাণ ও মোট লেনদেনমূল্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের (সিএফএ) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজারে মোট লেনদেনমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

ফিউচার্স বাজারে নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দামে পণ্য, আর্থিক সম্পদ বা অন্যান্য উপকরণ কেনাবেচার চুক্তি লেনদেন করা হয়। এ বাজারে লেনদেনের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মূল্য ওঠানামার ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনের ফিউচার্স বাজারে মোট লেনদেনমূল্য দাঁড়িয়েছে ৭৩৮ দশমিক ৫৪ ট্রিলিয়ন ইউয়ানে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ১১০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার।

একই সময়ে বাজারটিতে মোট লেনদেনের পরিমাণ ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ৮৩৮ কোটি ৪০ লাখ লটে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি চীনের ফিউচার্স বাজারে লেনদেন কার্যক্রমের সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: সিএমজি