Browsing monthly archive

October 2026

সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, চীন ও পাকিস্তান অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলায় তাদের প্রথম যৌথ সেনামহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। শনিবার বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এই ঘোষণা দেন।ছেন বলেন, “অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে, চীন ও পাকিস্তানের সেনাবাহিনী সিনচিয়াংয়ের […]

লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে থাকা, সংঘাত উসকে দেয়া এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য শনিবার চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্রের সমালোচনার মুখে পড়েছেন।তাইপেইতে লাইয়ের দেয়া এক ভাষণের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান এই মন্তব্য করেন। মুখপাত্র বলেন, লাই ছিং-ত্য’র শনিবারের […]

প্রশান্ত মহাসাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ডুব দেবে চীনের ‘চিয়াওলং’

গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব ক্যারোলিন অববাহিকায় পৌঁছেছে চীনের গবেষণা জাহাজ ‘ডিপ সি নং ১’। জাহাজটিতে রয়েছে চীনের মানববাহী গভীর সমুদ্রগামী ডুবযান ‘চিয়াওলং’।শনিবার নির্ধারিত এলাকায় পৌঁছানোর পর ডুব দেয়ার প্রস্তুতি নেয় চিয়াওলং। এটি ডুবোযানটির ৪৬৬তম অভিযান। এতে প্রায় ৪ হাজার ৫০০ মিটার গভীরতায় যাওয়ার পরিকল্পনা আছে।গভীর সমুদ্রের পরিবেশ ও বিভিন্ন বৈজ্ঞানিক […]

আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘আর্কটিক সার্কেল অ্যাসেম্বলি’-তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী ফু ইয়িং বলেন, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তথাকথিত বা কাল্পনিক নিরাপত্তা হুমকির চেয়ে প্রকৃত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন।বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে ৭০টিরও বেশি দেশের আড়াই হাজারের বেশি […]

পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সমবেদনা জানাল চীন

মধ্য আমেরিকার আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সরকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে এই সমবেদনা জানান। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোন চীনা নাগরিকের হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান মুখপাত্র।তিনি আরও জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পানামায় অবস্থিত চীনা দূতাবাস […]

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

 কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক, […]

ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণীতে পেং লি ইউয়ানের ভিডিও ভাষণ

গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্যারিসে ২০২৬ সালের ইউনেস্কো বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং বালিকা ও নারী শিক্ষার প্রসারে ইউনেস্কোর বিশেষ দূত পেং লি ইউয়ান।ভাষণে পেং লি ইউয়ান মরক্কো ও পেরুর পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারীদের শিক্ষার মান […]

পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় বছরে ১০ লাখ প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে চীন

চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার (২০২৬–২০৩০) সময়ে দক্ষ ও উচ্চমানের প্রযুক্তিগত জনশক্তি গড়ে তুলতে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আওতায় প্রতি বছর ১০ লাখ উচ্চপর্যায়ের, জরুরি চাহিদাসম্পন্ন এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আজ (শনিবার) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের […]

প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন।এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের […]

আঞ্চলিক শান্তির জন্য হুমকি জাপানের ‘নতুন সামরিকতন্ত্র’: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশ হিসেবে জাপানকে সামরিকতন্ত্র নির্মূল, যুদ্ধ পরিচালনার সক্ষমতা ধ্বংস এবং পুনরায় অস্ত্রসজ্জা নিষিদ্ধ করার মতো দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজ (শনিবার) বিকেলে সামরিক বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এমনটা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি।ছেন সি বলেন, জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তথাকথিত ‘প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা হুমকি’র অজুহাতে সামরিক শক্তি […]

চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে মৌলিক পেনশন বিমার আওতায় এসেছে ১০৭ কোটি ৯০ লাখ মানুষ। বেকারত্ব বিমা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় এসেছে যথাক্রমে, ২৫ কোটি ১০ লাখ এবং ৩২ কোটি ৭০ লাখ মানুষ। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় পেশাগত আঘাতের সুরক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শনিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা’ […]

বিশ্বমঞ্চে চীনা গণিতবিদদের প্রভাব বাড়ছে: সিএমজিকে ফিল্ডস পদকজয়ী ম্যাক্সিম কন্তসেভিচ

ফিল্ডস পদকজয়ী গণিতবিদ ম্যাক্সিম কন্তসেভিচ। তিন বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীন থেকে ফিল্ডস পদকজয়ী আসবে। ওয়াং হং ও তেং ইয়ু—দুই চীনা গণিতবিদ এই সম্মান অর্জন করে সত্য করেছেন সেই ভবিষ্যদ্বাণী। এই সাফল্যকে কীভাবে দেখছেন কন্তসেভিচ? গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সংযোগস্থলে দীর্ঘদিন গবেষণা করা এই বিজ্ঞানী মৌলিক বিজ্ঞানের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন? কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত […]

চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ

চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনজুড়ে সাংস্কৃতিক ও পর্যটন বাজার বেশ চাঙ্গা। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, জাতীয় দিবসের ৭ দিনের ছুটিতে চীনে মোট ৮২ কোটি ৬০ লাখবার অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে। খরচ হয়েছে ৭৩৮.৩৭ বিলিয়ন ইউয়ান। তুলনামূলক মানদণ্ডে (দৈনিক গড়) ২০২৫ সালের একই সময়ের তুলনায় সংখ্যা দুটি যথাক্রমে ৬.৩ শতাংশ ও ৪.৩ শতাংশ […]

চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল ভিত্তি। একই সঙ্গে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ (শনিবার) বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি সামরিক বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত সংলাপ […]

আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

১৪০তম ক্যান্টন ফেয়ারের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি বিশেষ সুবিধামূলক ব্যবস্থা ঘোষণা করেছে কুয়াংচৌ কাস্টমস। গতকাল (শুক্রবার) ঘোষিত এসব ব্যবস্থার লক্ষ্য হলো মেলায় অংশগ্রহণকারী ব্যক্তি ও পণ্যসামগ্রীর শুল্ক ছাড়পত্র আরও সহজ ও দ্রুত করা।নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে আমদানি করা প্রদর্শনী পণ্য মেলায় পৌঁছানোর পর পরিদর্শন, কর ফেরত যাচাইপ্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং […]