October 2026 - Page 24 of 29 - Mati News
Friday, October 30

Month: October 2026

আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

China
১৪০তম ক্যান্টন ফেয়ারের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি বিশেষ সুবিধামূলক ব্যবস্থা ঘোষণা করেছে কুয়াংচৌ কাস্টমস। গতকাল (শুক্রবার) ঘোষিত এসব ব্যবস্থার লক্ষ্য হলো মেলায় অংশগ্রহণকারী ব্যক্তি ও পণ্যসামগ্রীর শুল্ক ছাড়পত্র আরও সহজ ও দ্রুত করা। নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে আমদানি করা প্রদর্শনী পণ্য মেলায় পৌঁছানোর পর পরিদর্শন, কর ফেরত যাচাইপ্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং রপ্তানি পণ্যের চালানভিত্তিক পরিদর্শন ও কোয়ারেন্টিন ব্যবস্থার সংস্কার। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্যায়ে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ার। সূত্র: সিএমজি...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান চীনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান চীনের

China
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ যেন আরও ভয়াবহ রূপ না নেয়, সে জন্য দ্রুত সংঘাত কমিয়ে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি সুন লেই এই আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, চলমান সংঘাত বাড়ার কারণে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেই সাথে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধি পেয়েছে এবং সংঘাতের প্রভাব অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি গভীর হচ্ছে। তিনি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের তাগিদ দিয়ে যুদ্ধবিরতি অর্জনে কূটনৈতিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেন, সম্প্রতি দুই পক্ষের বড় ধরনের হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত ছড়িয়ে...
চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনে বেড়েছে আমদানি

চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনে বেড়েছে আমদানি

China
চলতি বছরের প্রথম আট মাসে বেড়েছে চীন ও ইউরোপের মধ্যে আমদানি। এ সময় চীনের ইউউ পথে ইউরোপ থেকে ট্রেনে ৬৬ হাজারের বেশি টিইইউ সমপরিমাণ কনটেইনারে পণ্য ঢুকেছে দেশটি। এসব পণ্যের মোট মূল্য ১৭০ কোটি মার্কিন ডলার। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বর্তমানে ইউউ পথে আমদানি পণ্যের পরিমাণ ক্রমেই বাড়ছে। মোট কনটেইনারের ৩৭ দশমিক ৫ শতাংশই চীনে আসা পণ্য। এসব পণ্যের মধ্যে অলৌহ ধাতু ও রাসায়নিক পণ্যের পরিমাণ বেশি। এখন শুধু চীনের ইউউ শহর নয়, শাংহাই, ফুচিয়ান ও কুয়াংতোংসহ চীনের বিভিন্ন অঞ্চল থেকেও এ রেলপথে পণ্য পরিবহন করা হচ্ছে। ইউউ-সিনচিয়াং-ইউরোপ রেলপথটি চীনের ইউউ শহরকে সিনচিয়াং অঞ্চল হয়ে স্পেনের মাদ্রিদের সঙ্গে যুক্ত করেছে। এই রেলপথ চীন ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে চীন ও ইউরোপীয় ইউনিয়নের...
ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা বিকাশে ১৯ দফা পদক্ষেপ প্রকাশ চীনের

ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা বিকাশে ১৯ দফা পদক্ষেপ প্রকাশ চীনের

China
বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প উন্নয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং মেধা ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ১৯টি প্রধান অগ্রাধিকারমূলক নির্দেশিকা প্রকাশ করেছে চীন। সম্প্রতি দেশের ‘ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা’ ত্বরান্বিত করার লক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে এই রূপরেখা প্রকাশ করে। ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে উচ্চপ্রযুক্তি, উচ্চ দক্ষতা ও উচ্চমানের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রকাশিত এই নীতিমালায় মূলত চারটি মূলনীতির ওপর জোর দেওয়া হয়েছে—উদ্ভাবন-চালিত উন্নয়ন, মূল চালিকাশক্তি হিসেবে সংস্কার, স্থানীয় বাস্তবতার সঙ্গে অভিযোজন এবং পুরোনোকে ছেঁটে ফেলার আগে নতুনকে মজবুতভাবে প্রতিষ্ঠা করা। রূপরেখা অনুযায়ী মৌলিক ও যুগান্তকারী আবিষ্কার জোরদার, মূল প্রযুক্তিতে অগ্রগতি সাধন এবং জাতীয় গবেষণা ও উন্নয়নে কর ছাড়সহ করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্র...
চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান

China
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখ ২০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চোং জানান, এ সংখ্যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭ শতাংশ। এদিকে, বছরের প্রথম আট মাসে শহরাঞ্চলে জরিপভিত্তিক গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। সামগ্রিকভাবে কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয় এ সময়। সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এতে আরও বলা হয়, পরবর্তী পর্যায়ে চীন বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ তরুণদের কর্মসংস্থানে সহায়তা দেওয়ার পরিকল্পন...
‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম অনুষ্ঠিত হবে বেইজিংয়ে

‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম অনুষ্ঠিত হবে বেইজিংয়ে

China
১৩ থেকে ১৫ অক্টোবর বেইজিংয়ে ‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম আয়োজন করবে চীনের গণসশস্ত্র পুলিশ বাহিনী। এতে ৬২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৩২০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। আজ (শনিবার) বিকেলে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ কথা জানান। এবারের ফোরামের প্রতিপাদ্য—‘সন্ত্রাসবাদ দমনে বাস্তব সহযোগিতা জোরদার এবং যৌথভাবে আমাদের সুন্দর মাতৃভূমি রক্ষা’। ফোরামে চারটি প্রধান বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো—মানববিহীন প্রযুক্তি ও গোয়েন্দা পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রবণতা এবং সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা বৃদ্ধি; সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলা; সন্ত্রাসবাদ দমন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা; এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ প্রতিরোধ। ফোরামের লক্ষ্য হলো চীনের সশস্ত্র পুলিশ বাহিনী ও বিদেশি সমকক্ষ বাহ...
তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

China
তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ বা ‘ওভারক্যাপাসিটি’র অজুহাতে যেকোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদের কঠোর বিরোধিতা করেছে চীন। একই সাথে, এই অযুহাত তুলে যেসব দেশ চীনের স্বার্থ ক্ষুণ্ন করার নীতি গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে বেইজিংয়ের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় গত বুধবার ১৪টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে তথাকথিত "কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন" বিষয়ক একটি যৌথ মন্ত্রীপর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করে। এর জের ধরেই চীন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের এই কঠোর প্রতিক্রিয়া জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়ে চীন ইতোপূর্বেও একাধিকবার নিজেদের অবস্থান স্প...
২০৩০ সালের মধ্যে ৭.৭ লাখ কিমি ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের পরিকল্পনা চীনের

২০৩০ সালের মধ্যে ৭.৭ লাখ কিমি ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের পরিকল্পনা চীনের

China
নগর অবকাঠামো আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে চীন। সম্প্রতি আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কার ও আধুনিকায়ন করা হবে। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বাস্তবায়নের জন্য নির্ধারিত এই উদ্যোগে ৬টি মূল অগ্রাধিকার খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুপেয় পানি সরবরাহ ক্ষমতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আধুনিকায়ন, কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য শহরগুলোতে সমন্বিত ইউটিলিটি টানেল নির্মাণ। প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চীনের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ‘সংস্কারের আগে স্বাস্থ্য পরীক্ষা’ নীতি চালুর ওপর জোর দিয়েছে। ম...
অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

China
স্থানীয় বাসিন্দাদের নানা নাগরিক সমস্যা অসন্তোষে রূপ নেওয়ার আগেই তা সমাধানের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে চীনের বেইজিং শহরের কমিউনিটি কর্মীরা। নাগরিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে বেইজিংয়ের ‘১২৩৪৫ পাবলিক সার্ভিস হটলাইন’কে ব্যবহার করে কার্যকর ও আগাম পদক্ষেপ নিচ্ছেন তারা। কমিউনিটি কর্মীরা প্রতিদিন সরাসরি এলাকা পরিদর্শন করেন, বয়োবৃদ্ধ ও নতুন বাসিন্দাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং যেকোনো সমস্যার খবর পাওয়া মাত্রই সরেজমিনে গিয়ে সমাধান করছেন। কমিউনিটি কর্মী ইয়ে ইং জানান, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট এর গ্রুপ এবং ব্যক্তিগত বার্তার মাধ্যমে তারা বাসিন্দাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। অন্যদিকে, কোনো গাছের ডাল ঝুঁকে পড়া থেকে শুরু করে ছোটখাটো সব সমস্যা গ্রিড কর্মীরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়ে দেন। বিশেষ করে একা থাকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন বয়োবৃদ্ধদের প্রতি সার্বক্ষণিক নজর ...
বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ

বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ

China
বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস শেফচোভিচ আলোচনা করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ভারসাম্য, রপ্তানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারসহ ১৬টি বিষয়ে সমঝোতা হয়। দুই পক্ষই জানিয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে তারা ডব্লিউটিওর কাঠামোর মধ্যে নিজেদের মতপার্থক্য সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে কাজ করবে। বাণিজ্...
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

China
বাংলাদেশের রাজশাহীতে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগেই শিরোপা জিতেছে চীন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে এই সাফল্য পায় দেশটির খেলোয়াড়রা। মেয়েদের একক ফাইনালে চীনের চিমো সং নিজের দেশের চেনসি তোংকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সেট জিততে দেননি তিনি। অন্যদিকে, নারীদের দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে চীন। ফাইনালে দেশটির সিয়াং সিয়াং ও শুয়াং চুর জুটি শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জি বলেন, নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগের ফাইনাল ছিল একতরফা। পুরো টুর্নামেন্টে চীনের খেলোয়াড়রা ভালো খেলেছেন বলেও মন্তব্য করেন তিনি। গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। সূত্র: সিএমজ...
সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

China
সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। সম্প্রতি চীনভিত্তিক কথিত সাইবার হামলা ও হ্যাকিং কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিঅ্যাওজে) যে বক্তব্য দিয়েছে, তার জবাবে এক প্রশ্নে মাও নিং চীনের এই অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, চীন দেশের আইন অনুযায়ী সব ধরনের হ্যাকিং কার্যক্রমের কঠোর বিরোধিতা করে এবং তা দমনে কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো এবং বিভ্রান্তি সৃষ্টিরও তীব্র বিরোধিতা করে আসছে তার দেশ। সাইবার নিরাপত্তাকে চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মাও নিং জানান, যুক্তরাষ্ট্র যেন তাদের ‘দ্বিমুখী নীতি’ এবং রা...
নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান

নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান

China
নারীদের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষা উন্নয়নবিষয়ক বিশেষ দূত ফেং লিইউয়ান। স্থানীয় সময় শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ২০২৬ সালের ইউনেস্কো মেয়ে শিশু ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ফেং লিইউয়ান বলেন, মেয়েশিশু ও নারী শিক্ষার প্রসার এখনো একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। তিনি এ বছরের পুরস্কার বিজয়ী মরক্কো ও পেরুর প্রতিনিধিদের অভিনন্দন জানান। তার মতে, মেয়েশিশু ও নারীদের শিক্ষা মানবসভ্যতার অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। ফেং বলেন,...
নতুন ইন্টারনেট স্যাটেলাইট পাঠাল চীন

নতুন ইন্টারনেট স্যাটেলাইট পাঠাল চীন

China
শনিবার লং মার্চ-১২ রকেটের মাধ্যমে নতুন একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ৩টা ২৭ মিনিটে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরে এটি সফলভাবে স্যাটেলাইটগুলোকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো চীনের নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্কের ২৭তম গ্রুপের অংশ। সূত্র: সিএমজি...
চীন-ইইউ বৈঠক: অর্থনৈতিক-বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

চীন-ইইউ বৈঠক: অর্থনৈতিক-বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

China
চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত একে অপরের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মূল বাণিজ্যিক অংশীদার হিসেবে নতুন অবস্থানকে বজায় রাখা। ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত কমিশনার মারোফ সেফকোভিচের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এই বৈঠকে দু’পক্ষের শীর্ষ প্রতিনিধিরা দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য হ্য লিফেং জানান, চীন সবসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে গুরুত্ব সব সময়ই গুরুত্ব দিয়ে আসছে। দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নে চীন ইইউ’র সাথে একযোগে কাজ করতে প্রস্তুত। বৈঠক চীনা উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, মতপার্থক্যগুলো সঠিকভাবে ন...