Browsing author

abc

থিয়েনচিনে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

থিয়েনচিনে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রের লক্ষ্য হলো এসসিও’র সদস্য দেশগুলোর বন্দরগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগি, পরিপূরক সুবিধা এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করা, যা উচ্চ-মানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বেইজিং-থিয়েনচিন-হ্যপেই অঞ্চলের উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণে অবদান রাখবে।থিয়েনচিনের উপ-মেয়র ওয়াং শিউ ফেং বলেন যে, থিয়েনচিন চীন এবং […]

চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

চীনের তাইওয়ান দ্বীপের পূর্বদিকে জলসীমায় বৃহস্পতিবার আইন অনুযায়ী নিয়মিত আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চীনা কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি’র মুখপাত্র চিয়াং লুই এ তথ্য জানান।চিয়াং লুই বলেন, ফুথুওশান জাহাজের নেতৃত্বে সিসিজির একটি টাস্ক গ্রুপ আগস্ট থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর লক্ষ্য নৌযান চলাচল ও বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিশ্চিত করা। একই সঙ্গে তাইওয়ান প্রণালীর […]

সত্তর বছর পর চীন-মিশর সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে?

সেপ্টেম্বর ৩: ‘এটি ছিল একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর’, ‘এটি মিশর ও চীনের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এক নতুন সমসাময়িক তাৎপর্য দিয়েছে,’ ‘দুই দেশ ক্রমবর্ধমান সহযোগিতা হাতে হাত রেখে এগিয়ে চলছে’… মিশরীয় সমাজ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ১ ও ২ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে রাষ্ট্রীয় সফরের ভূয়সী প্রশংসা করেছে। এই সফরকালে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন এবং ব্যাপক […]

চীনা ভাষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে বৈশ্বিক শিক্ষার দরজা: লেডি আবেদ

চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ। তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ এই পথচলায় চীনা শিক্ষক, বৃত্তি, সাংস্কৃতিক বিনিময় ও একাডেমিক সহযোগিতা এ কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বৃহস্পতিবার ব্র‍্যাক […]

চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতায় ‘ফলপ্রসূ’ সাফল্য দেখছে বেলারুশ

চীনের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন বেলারুশের জ্বালানিমন্ত্রী দেনিস মরোজ। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মরোজ বলেন, বেলারুশ ও চীন জ্বালানি খাতে উচ্চপর্যায়ের সক্রিয় সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ সহযোগিতায় উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে এবং ভবিষ্যতেও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, […]

পুতিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের বৈঠক

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করা এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বৈঠকে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানান।তিং […]

চীন কখনো ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

চীন কখনো পরিকল্পিতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি এবং মুদ্রার মান হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা পাওয়ারও কোনো উদ্দেশ্য দেশটির নেই।সম্প্রতি নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দ্বিতীয় বৈঠকে দেওয়া ভাষণে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান কংশেং এ কথা বলেন।বৈঠকে প্যান কংশেং সতর্ক করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে […]

রিয়েল-টাইম হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণে চীনা গবেষকদের নতুন চিপ আবিষ্কার

শুভ আনোয়ারতাৎক্ষণিক হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণ সক্ষম একটি নতুন চিপ তৈরি করেছেন চীনা গবেষকরা, যা ভারী সার্ভার এবং বিশাল ডেটা ফাইলের প্রয়োজনীয়তা দূর করবে। বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) গবেষক দলের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।হাইপারস্পেকট্রাল ইমেজিং মূলত কোনো বস্তু কী দিয়ে তৈরি তা শনাক্ত করতে সাহায্য করে। বিভিন্ন পদার্থ […]

চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

চীনের বাজার ব্যবস্থার তদারকি ও ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, লিউ কুইপিংকে সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এই প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে সংস্থটির উপপ্রধান পদেও নতুন মুখ আনা হয়েছে। স্টেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, প্যান সিয়াওতোং-কে এই প্রশাসনের নতুন […]

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের শস্যভাণ্ডার হেইলংচিয়াংয়ের কৃষি ব্যবস্থা

চীনের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হেইলংচিয়াং প্রদেশে কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। দীর্ঘ ১৬ বছর ধরে শস্য উৎপাদনে দেশজুড়ে শীর্ষে থাকা এই প্রদেশে বর্তমানে চাষাবাদ, বীজ বপন ও ফসল কাটাসহ প্রায় ৯৯ দশমিক ২৮ শতাংশ কাজ যান্ত্রিক উপায়ে সম্পন্ন হচ্ছে।প্রদেশটির বেইতাহুয়াং ইনফরমেশন কোম্পানি স্যাটেলাইট রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) […]

চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

ইথিওপিয়া থেকে চীনে উচ্চমানের কফি রপ্তানি বাড়াতে এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চীনা ও ইথিওপীয় প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতায় পৌঁছেছে।সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চীনের ইয়ুননান প্রদেশ এবং ইথিওপিয়ার যৌথ উদ্যোগে বাণিজ্য প্রচারমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইথিওপিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর লিউ সিয়াওকুয়াং বলেন, এই উদ্যোগটি চীনের উন্মুক্তকরণ […]

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ২২ পিপস বেড়ে ৬ দশমিক ৭৮০৭-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।সূত্র: সিএমজি

বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধারকর্মী ও সম্মুখসারির কর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।গত ২৬ আগস্ট সকালে নেপালের অংশে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ ভূমিধস চীন-নেপাল সীমান্তের দুর্গম এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।দুর্যোগের পর জিরং কাউন্টির নির্মাণসামগ্রীর দোকানের মালিক চেং ইয়ং তার ব্যবসাপ্রতিষ্ঠান […]

বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট

আবহাওয়া স্যাটেলাইটের ব্যবহার, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার ক্ষেত্রে কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে চীন।কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি থিয়ানশান পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দুই এলাকার জলবায়ু পরিস্থিতির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো […]

পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানে উপহার দেওয়া জায়ান্ট পান্ডা ‘ইউয়ান ইউয়ান’-এর ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীন। একই সঙ্গে পান্ডার মাধ্যমে দুই পাশের মানুষের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং।বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান ইউয়ান ইউয়ানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।রোববার […]