অক্টোবর ৩০: ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার ওপর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ওয়াং কাং।
এতে উপস্থিত ছিলেন চীনের কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের উপ-সচিব ও জাতীয় তত্ত্বাবধায়ক কমিশনের উপ-পরিচালক চাং ফু হাই, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগের উপমন্ত্রী হুয়াং চিয়ান ফা, সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী হু হে পিং, সিপিসি কেন্দ্রীয় কমিটির নীতি গবেষণা অফিসের পরিচালক থাং ফাং ইয়ু, এবং কেন্দ্রীয় পার্টি স্কুলের (জাতীয় শাসন একাডেমি) উপ-সভাপতি সিয়ে ছুন থাও।
২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার পরিচয় ও ব্যাখ্যা দেন তারা। এ ছাড়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন।
সূত্র: সিএমজি