Browsing author

abc

প্রথম নয় মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন বেড়েছে ৩৪.৮৬ শতাংশ

চীনের ফিউচার্স বাজারে চলতি বছরের প্রথম ৯ মাসে লেনদেনের পরিমাণ ও মোট লেনদেনমূল্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের (সিএফএ) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজারে মোট লেনদেনমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।ফিউচার্স বাজারে নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দামে পণ্য, আর্থিক সম্পদ বা অন্যান্য […]

চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম

হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাণিজ্য নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া ঐকমত্য উভয় পক্ষের শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করতে এবং গাড়ি নির্মাণশিল্প ও সরবরাহব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে। বুধবার এ কথা জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম।সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার নীতির ভিত্তিতে ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ […]

চীনের ‘চুচে-২ই’ রকেটে মহাকাশে গেল ১০টি কৃত্রিম উপগ্রহ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত থুংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে বুধবার সফলভাবে ‘চুচে-২ই ওয়াই৪’ বাহক রকেট উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি ১০টি কৃত্রিম উপগ্রহকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এ উৎক্ষেপণ পরীক্ষামূলক অভিযানকে সম্পূর্ণ সফল ঘোষণা করা হয়েছে।বেইজিং সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণ করা ১০টি কৃত্রিম উপগ্রহ বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশখাতের […]

হাইতিতে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধের আহ্বান চীনের

হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হাইতির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার পর এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।সুন লেই বলেন, ‘হাইতির পরিস্থিতি এখনো গুরুতর। দেশটির সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র […]

প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারদের সঙ্গে চীনের বাণিজ্য ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ান

২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৩.০৪ ট্রিলিয়ন। এসময় অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশে দাঁড়িয়েছে।চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, এ প্রবৃদ্ধি বিভিন্ন অংশীদার […]

লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসনের আহ্বান চীনের

লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা যত দ্রুত সম্ভব নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান তিনি।সুন লেই বলেন, ‘চীন আশা করে, এই চুক্তি লিবিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করার ভিত্তি তৈরি করবে।‘তিনি আরও বলেন, ‘চুক্তিটি প্রকৃত […]

গল্প লিখে আয় করার সুযোগ দিচ্ছে মাটিনিউজ ডটকম, প্রতি হাজার ভিউয়ে ২০ টাকা

অনলাইনে গল্প লিখে নিজের সৃষ্টিশীলতার স্বীকৃতির পাশাপাশি আয় করার সুযোগ দিচ্ছে মাটিনিউজ ডটকম। এখন থেকে এই ওয়েবসাইটে গল্প লিখে প্রকাশের মাধ্যমে লেখকেরা পাঠকসংখ্যার ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারবেন। প্রতি এক হাজার ভিউয়ের জন্য লেখককে দেওয়া হবে ২০ টাকা।মাটিনিউজ ডটকমে বিভিন্ন ধরনের গল্প লেখার সুযোগ রয়েছে। রহস্য, গোয়েন্দা, রোমাঞ্চ, প্রেম, সামাজিক জীবন, ভৌতিক, কল্পবিজ্ঞান, শিশু-কিশোর সাহিত্য […]

জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে বাকৃবিতে সেমিনার

বাকৃবি প্রতিনিধি:জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘জাপান এডুকেশন সেমিনার ২০২৬’। এতে জাপানের উচ্চশিক্ষাব্যবস্থা, মনবুকাগাকুশো (মেক্সট) বৃত্তি, আবেদন প্রক্রিয়া, গবেষণা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই […]

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সি চিন পিং

১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।বুধবার পাঠানো শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, প্রতিষ্ঠার ৭০ বছরে ক্যান্টন ফেয়ার চীন ও অন্যান্য দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত […]

এবারও স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিনামূল্যে স্টল থাকছে চীন আন্তর্জাতিক আমদানি মেলায়

এ বছরও চীন আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে প্রদর্শনী স্টল দেওয়া হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে। নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা শুরু হবে ৫ নভেম্বর।সম্প্রতি চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য […]

মানুষ গড়ার কারিগর’, বাস্তবে অবহেলা কেন?

‘শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’—রাষ্ট্রীয় ও সামাজিক আলোচনায় এসব কথা বারবার উচ্চারিত হয়। কিন্তু প্রশ্ন হলো, যাঁদের হাত ধরে একটি শিক্ষিত, মানবিক ও উন্নত জাতি গড়ে ওঠার কথা, তাঁদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং কর্মজীবনের শুরুতে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বাস্তব চিত্র কতটা আশাব্যঞ্জক?প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের যোগদান, প্রশিক্ষণ, বেতন-ভাতা এবং […]

সেপ্টেম্বরে চীনের পণ্য আমদানি-রপ্তানি প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াল

চলতি বছরের শুরু থেকে চীনের আমদানি-রপ্তানি দ্রুত বাড়ছে এবং বাণিজ্যের পরিমাণ ও গুণগত মান—উভয় ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে চীনের পণ্য বাণিজ্যে আমদানি-রপ্তানির মোট পরিমাণ প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে ৫.১৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২৭.৫ শতাংশ। এর মধ্যে রপ্তানি ছিল ৩.০৩ ট্রিলিয়ন ইউয়ান, যা ২৯.৬ […]

চীন-উত্তর কোরিয়ার জনগণের কল্যাণ বাড়াবে ইয়ালু নদী সেতু

চীন-উত্তর কোরিয়ার সংযোগকারী নতুন ইয়ালু নদী সেতু ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হবে। সেই দিন উভয়পক্ষই যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাও নিং বলেন, চীন ও উত্তর কোরিয়া পর্বত-নদীতে সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। নতুন ইয়ালু নদী সেতু দুই দেশের […]

তাইওয়ানের স্বদেশবাসীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা দেবে চীনের মূল ভূখণ্ড

তাইওয়ানের স্বদেশবাসীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে চীন সরকার সবসময় অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আইন অনুযায়ী তাইওয়ানের বাসিন্দাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং তাদের কল্যাণ বাড়াতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও নীতিমালা আরও উন্নত করা হচ্ছে।আজ (বুধবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটা জানান মুখপাত্র ছেন বিনহুয়া।তাইওয়ান-সংশ্লিষ্ট বিনিয়োগ বিরোধের সমাধানে […]

উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং: ক্যান্টন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে লি ছিয়াং

এ বছর ক্যান্টন ফেয়ার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি চিন পিং এ মেলার জন্য বিশেষভাবে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন, যেখানে ক্যান্টন ফেয়ারের অর্জনকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং চীনের উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। ১৪ অক্টোবর বিকেলে কুয়াংচৌতে ১৪০তম চীন আমদানি-রপ্তানি বাণিজ্য মেলা বা ক্যান্টন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মূল বক্তব্যে এমনটা জানান […]