Browsing author

abc

বাণিজ্য সহযোগিতার আড়ালে ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনের প্রচেষ্টা সফল হবে না: চীনা মুখপাত্র

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার আড়ালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনের প্রচেষ্টা সফল হবে না। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।তাইওয়ান অঞ্চল আলাস্কা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পে অংশ নিতে চায়—এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কথাটি বলেন মুখপাত্র।মাও নিং আরও বলেন, তাইওয়ানের […]

রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

রাশিয়ায় কর্মরত সংবাদদাতাদের ব্যবহার করে তথ্য সংগ্রহে টোকিওর প্রচেষ্টা রাশিয়া-জাপান সম্পর্কের আরও অবনতি ঘটাবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক জাপানি সংবাদদাতা ইমাই ইয়ুকিকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে এবং হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ওই সংবাদদাতা জাপানের সংবাদপত্র […]

বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের সুফলকে সমুন্নত রাখতে হবে: মাও নিং

 বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের সুফলকে সম্মানের সঙ্গে সমুন্নত রাখতে হবে। চীন ধারাবাহিকভাবে এই অবস্থান বজায় রেখেছে। এমনটা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।সম্প্রতি রাশিয়া ও জাপানের মধ্যকার বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনা প্রতিনিধিদলের সফর নিয়ে প্রতিবাদ জানিয়েছে জাপান। এর জবাবে আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন মুখপাত্র।সূত্র: সিএমজি

ভাষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন মৈত্রী জোরদার আহ্বান

ভাষা, চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওফেং। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।লি শাওফেং বলেন, গত ১০ বছরে কনফুসিয়াস ইনস্টিটিউট […]

চীনা ভাষা ও সংস্কৃতি প্রচারে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: অধ্যাপক আফসার কামাল

বিশ্বজুড়ে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনা ভাষা ও সংস্কৃতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল। তিনি বলেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়, প্রাচীন চীনা ইতিহাস, ঐতিহ্য, দর্শন এবং সংস্কৃতির প্রতীক।বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৬ ‘সিআইডিইউ চাইনিজ ফিল্ম ডে’তে যোগ দিয়ে তিনি […]

চীনের সেবা রপ্তানি বেড়েছে ১৪.৮ শতাংশ

চীনে চলতি বছরের প্রথম আট মাসে দেশটির সেবা রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮ শতাংশ বেড়েছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের সেবা বাণিজ্যের মোট পরিমাণ ৫.০৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৭৫৭.৬ বিলিয়ন। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ৭.৯ শতাংশ।এ […]

বতসোয়ানা ও টোগোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বার্তা চাও ল্যচির

চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচির সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডেওন বোকো এবং টোগোর কাউন্সিল অব মিনিস্টার্সের প্রেসিডেন্ট ফাউরি এসোজিমনা গাসিংবে। মঙ্গলবার বেইজিংয়ে এ সব বৈঠক অনুষ্ঠিত হয়।বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও বলেন, ‘আফ্রিকার দক্ষিণাঞ্চলে বতসোয়ানা চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ […]

লং মার্চের স্মৃতিচারণ: এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা

চীনের রেড আর্মির সেই মহান লং মার্চের সময় অবর্ণনীয় কষ্ট ও ক্লান্তিতেও অকুতোভয় সৈন্যদের সেই চেতনা আজও মানুষকে অনুপ্রাণিত করে। এ কথা বলেছেন চিয়াচিনশান গ্রামের চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শাখার উপ-সম্পাদক ওয়াং কুওখাং। স্থানীয় বাসিন্দাদের কল্যাণে নিজের সাধ্যমতো কাজ করতে চান বলেও জানান তিনি।লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী পালন করছে চীন। লং মার্চ ছিল চীনের […]

প্রথমবারের মতো ‘সিটি অব ইনোভেশন’ পুরস্কার শাংহাইয়ের ঝুলিতে

মেধাস্বত্বের অধিকার কাজে লাগিয়ে উদ্ভাবন ত্বরান্বিত করা, নতুন ধারণার সুরক্ষা এবং উদ্ভাবনী সমাধানের প্রসারে সক্ষমতার স্বীকৃতিস্বরূপ শাংহাইকে প্রথমবারের মতো ‘ডব্লিউআইপিও সিটি অব ইনোভেশন’ পুরস্কারের অন্যতম বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) এ পুরস্কার ঘোষণা করে।প্রথমবারের এই পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকায় থাকা ১৫টি শহরের মধ্যে অন্য দুই বিজয়ী হলো যুক্তরাজ্যের লিভারপুল এবং […]

‘১৯৯২ সালের ঐকমত্য’ স্বীকার করলেই তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে: মুখপাত্র

অক্টোবর ১৪: এক-চীন নীতি ধারণকারী ‘১৯৯২ সালের ঐকমত্য’কে স্বীকৃতি দিয়ে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ লক্ষ্য করে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বন্ধ করার মাধ্যমেই দুই প্রণালির উভয় পারের আলোচনা ও সংলাপ পুনরায় শুরু করা সম্ভব। এর মাধ্যমেই প্রণালিতে শান্তি ও তাইওয়ানে স্থিতিশীলতা মৌলিকভাবে নিশ্চিত করা যেতে পারে।সম্প্রতি তাইপেইয়ে লাই চিং-তের দেওয়া তথাকথিত ‘ডাবল টেন’ ভাষণ সম্পর্কে আজ (বুধবার) […]

চীনা পর্যটনের নতুন হাওয়ায় সম্ভাবনা বাংলাদেশেরও

ফয়সল আবদুল্লাহ, বেইজিং থেকেপর্যটন বলতে আমরা সচরাচর বুঝি, সবাই যা দেখে সেটাই দেখতে যাওয়া। নতুন দিনের বিশ্বে এই সংজ্ঞাই শেষ কথা নয়। পর্যটন মানে এখন আর শুধু ছুটির দিনে নামকরা কিছু জায়গায় লাইন ধরে টিকিট কেটে ঘুরতে যাওয়া নয়। ছুটির সময়ে যে স্থান বা ঐতিহ্য আমাদের আবেগ ও অনুভূতিকে সত্যিকার অর্থে নাড়া দিতে পারে সেটাও […]

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

অক্টোবর ১৩: যুক্তরাষ্ট্রের উচিত এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ইশতেহারের মেনে চলা, তাইওয়ান-সংক্রান্ত বিষয় সতর্কতার সঙ্গে মোকাবিলা করা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দেওয়া বন্ধ করা। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।মাও নিং আরও বলেন, এক-চীন নীতি আন্তর্জাতিক […]

‘চীনের অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী, উন্নয়নে আত্মবিশ্বাসী বেইজিং’

চীনের অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী। দেশের অর্থনীতির ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও বেইজিং আত্মবিশ্বাসী।আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।২০২৬ সালের জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই কথা বলেন মুখপাত্র।সূত্র: সিএমজি

জনগণের স্বাস্থ্য সুরক্ষাই উন্নয়নের অগ্রাধিকার: জাতীয় স্বাস্থ্য সম্মেলনের ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং

জনগণের সুস্বাস্থ্য একটি জাতির সমৃদ্ধি ও দেশের শক্তির গুরুত্বপূর্ণ পরিচায়ক। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটি জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে উন্নয়নের অগ্রাধিকারমূলক কৌশলগত অবস্থানে রেখেছে। নতুন যুগে স্বাস্থ্যখাতের কাজের নীতি নির্ধারণ করা হয়েছে এবং ‘স্বাস্থ্যকর চীন’ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চীন বিশ্বের বৃহত্তম চিকিৎসাসেবা […]

‘মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাবে চীন’

‘আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধারে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাব।’ আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাও […]