Browsing author

abc

এফসিসি’র পদক্ষেপে সমর্থন দেওয়ায় মার্কিন কমপ্লায়েন্স টেস্টিংকে কালো তালিকাভুক্ত করল চীন

চীন বুধবার ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক কমপ্লায়েন্স টেস্টিং এলএলসি-কে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে চীনের কোনো সংস্থা বা ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা সহযোগিতায় অংশ নিতে পারবে না।চীনের বাণিজ্য মন্ত্রণালয় জারি করা এবং অবিলম্বে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বলা হয়, চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গৃহীত নেতিবাচক পদক্ষেপে […]

বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

চীনে বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলের জন্য ৩৩ কোটি ইউয়ান (প্রায় ৪ কোটি ৮৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে অর্থ এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এ বরাদ্দ দেওয়া হয়।এই অঞ্চলগুলো হলো উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং, লিয়াওনিং ও চিলিন, সমগ্র দক্ষিণ-পশ্চিম চীন— ছোংছিং, সিছুয়ান, কুইচৌ ও ইয়ুননান এবং এবং উত্তর-পশ্চিম […]

শানসিতে বাড়ছে দুর্লভ ‘উত্তর চীনা চিতাবাঘ’-এর সংখ্যা

চলতি বছরের ১০ জুন। সন্ধ্যায় শানসি প্রদেশের ছিনইয়ুয়ান কাউন্টির পাহাড়ি পথে অবসর ভ্রমণে বেরিয়ে প্রকৃতিপ্রেমী লি ফেংফেই হঠাৎই মুখোমুখি হন প্রকৃতির অন্যতম দুর্লভ প্রাণীর, যাকে উত্তর চীনা চিতাবাঘ নামে ডাকা হয়।তার সঙ্গে বিরল বন্য বিড়ালজাতীয় প্রাণীটির দূরত্ব ছিল মাত্র কয়েক মিটার। তবু মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিয়েছিল। বিস্ময় ও শ্রদ্ধায় তার হৃদস্পন্দন বেড়ে যায়। প্রথমে […]

চীনের পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নে প্রথম বিচারিক ব্যাখ্যা

 চীনের শীর্ষ আদালত বৃহস্পতিবার দেশটির পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ বিধান জারি করেছে। এগুলো পরিবেশ ও প্রতিবেশ আইনকে সমর্থনকারী প্রথম বিচারিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত হচ্ছে।জানা গেছে, নতুন বিধানগুলোর উদ্দেশ্য হলো পুরোনো ও নতুন আইনের মধ্যে একটি মসৃণ আইনি রূপান্তর নিশ্চিত করা এবং পরিবেশ ও প্রতিবেশ আইনের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়নে সহায়তা করা।চীনের সুপ্রিম […]

জনসমক্ষে এলেন চীনের শেনচৌ-২১ মহাকাশ অভিযানের তিন নভোচারী

চীনের শেনচৌ-২১ মানববাহী মহাকাশ অভিযানের তিন নভোচারী গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। বুধবার বেইজিংয়ে এক আয়োজনে চলতি বছরের মে মাসে পৃথিবীতে ফেরার পর এটিই তাদের প্রথম জনসমক্ষে উপস্থিতি।ব্রিফিংয়ে জানানো হয়, নভোচারী চ্যাং লু, উ ফেই এবং চ্যাং হোংচ্যাং বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তাদের পেশীশক্তি, সহনশক্তি এবং হৃদ্‌যন্ত্রের সক্ষমতা প্রায় উড্ডয়নের আগের অবস্থায় ফিরে এসেছে। তারা […]

ইউনেস্কো-ইউআইএ বিশ্ব স্থাপত্য রাজধানী ২০২৯ মনোনীত হলো বেইজিং

বেইজিংকে ২০২৯ সালের ইউনেস্কো-ইউআইএ (আন্তর্জাতিক স্থপতি সংঘ) বিশ্ব স্থাপত্য রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার ইউনেস্কো এ ঘোষণা দেয়।বিশ্ব স্থাপত্য রাজধানী বিষয়ক যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়।ইউনেস্কো ও আন্তর্জাতিক স্থপতি সংঘ (ইউআইএ) যৌথভাবে বিশ্ব স্থাপত্য রাজধানী কর্মসূচির টেকসই নগর উন্নয়নে স্থাপত্য, নগর পরিকল্পনা, সংস্কৃতি ও ঐতিহ্যের রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরে। প্রতি তিন […]

চীনা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চীনের প্রতিবাদ

জাতীয় নিরাপত্তার ধারণাকে অযথা সম্প্রসারণ ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ তুলে তার তীব্র বিরোধিতা করেছে চীন। বুধবার এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।চীনা অপটিক্যাল ট্রান্সসিভার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের খসড়া তৈরি করছে এবং একই সঙ্গে পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের ওপর ন্যূনতম মূল্যসীমা ও শুল্ক আরোপের […]

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল (মঙ্গলবার) বলেছেন যে, ইরান এখনও হরমুজ প্রণালী বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং এই আলোচনায় প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় স্তরেই ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির সূত্র থেকে জানা গেছে,বাঘাই বলেছেন যে, আলোচনার মূল লক্ষ্য হলো একটি নিরাপদ নৌপথ নির্ধারণ করা। প্রণালীটিতে নৌচলাচল ব্যবস্থাপনার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ তৈরিতে […]

‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রটির ভিয়েতনামে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে

গতকাল (মঙ্গলবার) হ্যানয়ের চায়না কালচারাল সেন্টারের সমর্থন ও সহযোগিতায়, চলচ্চিত্রটির ভিয়েতনামি পরিবেশকের আয়োজনে চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’-এর প্রিমিয়ার ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হয়। ভিয়েতনামি চলচ্চিত্র শিল্পের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক গবেষক, প্রবাসী চীনা, ভিয়েতনামে চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমের সাংবাদিকসহ প্রায় ১ হাজার জন এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।চলচ্চিত্রটি ৫ই আগস্ট ভিয়েতনাম জুড়ে প্রেক্ষাগৃহে […]

সিনচিয়াংয়ের ইলি-তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধ সিম্পোজিয়াম- ২০২৬ অনুষ্ঠিত

সিনচিয়াংয়ের ইলি-তে “সন্ত্রাসবাদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা: জাতীয় দায়িত্ব শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা” প্রতিপাদ্যে ২০২৬ সালের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট চীনা থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এই সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং আফ্রিকান ইউনিয়নসহ […]

ইরান ইস্যুতে ট্রাম্প ও কাতার আমিরের ফোনালাপ, যুদ্ধবন্ধে অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসে। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি আবারও প্রত্যাখ্যান করেছে তেহরান।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়। কাতারের আমিরের […]

চীনে ৩০ বছর মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু

চীনের অর্থ মন্ত্রণালয় বুধবার ৭৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ১০ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ৩০ বছর মেয়াদি আল্ট্রা লং স্পেশাল ট্রেজারি বন্ড ইস্যু করেছে। এটি চলতি বছরে পরিকল্পিত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের বিশেষ ট্রেজারি বন্ড কর্মসূচির তৃতীয় ধাপ।৩০ বছর মেয়াদি স্থির সুদহারভিত্তিক এই বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ২৩ […]

নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

মহাকাশ থেকে অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্মভাবে তথ্য সংগ্রহ করার জন্য চীন বিশেষ ধরনের হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তির দুটি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।বেইজিং সময় সকাল ১০টা ৩৮ মিনিটে পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইয়াং শহরের উপকূলবর্তী সমুদ্র থেকে একটি ‘স্মার্ট ড্রাগন-৩’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলো এরইমধ্যে তাদের নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।২০৩০ […]

তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি বা আন্তর্জাতিক ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। আগামী তিন মাসের মধ্যে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার বিকেলে […]

জনগণেরই সুখী জীবনই রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় বিষয়: সি চিন পিংয়ের উন্নয়ন দর্শন

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জন্মই হয়েছে জনগণের জন্য। জনগণের কারণেই সমৃদ্ধ হয়েছে এ পার্টি। এ বছর ১ জুলাই সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং পার্টির একটি মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেন—‘জনগণের মধ্যে গভীরভাবে প্রোথিত থাকতে হবে, যা সবসময় শক্তির ভিত্তি জুগিয়েছে।’ ‘পাঁচটি আবশ্যকতা’র কথাও উল্লেখ করেন তিনি, যার […]